Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের মহাসড়ক অবরোধ

রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের মহাসড়ক অবরোধ

জাতীয়, স্লাইড
দেশের বৃহৎ আলু উৎপাদনকারী এলাকা রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাষীরা। তারা মহাসড়কে বস্তা বস্তা আলু ঢেলে দেয়। যানবাহনের চাকায় পিষ্ট হয় কৃষকের অর্থকরী এ ফসল।  বুধবার সকালে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এ ভাবেই মহাসড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে আলুচাষীরা।অবরোধের কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো। আলুর রেশন চালুর দাবি জানিয়ে সরকারের উদ্দেশে চাষীরা বলেন, সরকার আলু কিনে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর) আর নিরাপত্তা বাহিনীর মধ্যে রেশন হিসেবে প্রদান করলে আর বিদেশে রপ্তানি করতে হবে না। চাষীরাও তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।উত্তরাঞ্চলের অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পাওয়া আলু ফসল নিয়ে এবছর বিপাকে পড়েছে চাষীরা। চলতি মৌসুমে প্রতি কেজি আলু বিক্রি করতে হচ্ছে ২ টাকা দরে। এ...
লড়াই করে হারল বাংলাদেশ

লড়াই করে হারল বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে এনামুল হক বিজয়।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মারশাফি বিন মর্তুজা। সিদ্ধান্তটা সঠিক ছিল এটাই প্রমাণ করেছেন স্বাগতিক বোলাররা। ১৬৭ রানেই বেঁধে ফেলেছেন লঙ্কানদের ইনিংস। সফরকারীদের পক্ষে কৌশল পেরেরা সর্বোচ্চ ৬৪ রান করেছেন। এছাড়া কুলাসেকারা ৩১ চান্দিমল ১৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও আরাফাত সানি। পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই ওপেনার তামিম ইকবাল ও শামসুর রহমান। শামসুর রহমান ২২ রানে আউট হওয়ার পর দলকে জয়ের দ্বারপ্রাপ্তে একাই টেনে দিয়ে যান এনামুল। শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। ওই ওভারে তিন বা...
সাড়ে ৯ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

সাড়ে ৯ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

জাতীয়
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সংসদে জানিয়েছেন, দেশের সরকারি গুদামে বর্তমানে সাত লাখ ৩৩ হাজার টন চাল ও দুই লাখ ১৭ হাজার টন গম মোট ৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সরকারি খাদ্য গুদামে মজুদকৃত খাদ্যশস্য ছাড়াও চট্টগ্রাম বন্দরে ভাসমান অবস্থায় ৩৩ হাজার টন গম আছে, যা খালাস করা হচ্ছে। সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার (পিএফডিএস) অধীনে খাতসমূহে নিয়মিত খাদ্যশস্য সরবরাহ এবং অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ ও বিদেশ থেকে আমদানির কারণে প্রতিদিনই খাদ্যশস্যের মজুদের পরিবর্তন ঘটে। বর্তমানে আমন মৌসুমে চাল সংগ্রহ অব্যাহত আছে এবং বিদেশ থেকে গম আমদানি করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুদ বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া, যা অব্যাহত আছে।...
একুশে পদক ঘোষণা : পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

একুশে পদক ঘোষণা : পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ২০১৪ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার। সাংবাদিকতায় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, ভাষা ও সাহিত্যে বেলাল চৌধুরী, রশীদ হায়দার, আবদুস শাকুর (মরণোত্তর), বিপ্রদাশ বড়ুয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন এবার এই পদক পাচ্ছেন। মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।অন্য যাঁরা এবারের একুশে পদক পাচ্ছেন তাঁরা হলেন, ভাষা আন্দোলনে শামসুল হুদা ও ডা. বদরুল আলম (মরণোত্তর); শিল্পকলায় রামকানাই দাশ, এস এম সোলায়মান (মরণোত্তর) ও কেরামত মওলা; গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান। এ ছাড়া জামিল চৌধুরীকে ভাষা ও সাহিত্যে একুশে পদক দেওয়া হয়েছে।২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন। একুশ পদকের জন্য নির্বাচিত প্রত্যেককে এককালীন নগ...
বিদ্যুৎখাতে ২৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

বিদ্যুৎখাতে ২৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

জাতীয়, স্লাইড
দেশের বিদ্যুৎখাতের উন্নয়নে ২ হাজার ৪৮০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির আবাসিক মিশনের অফিসার ইনচার্জ স্টিফেন এ্যাকল্যান্ড স্বাক্ষর করেছেন। পাওয়ার সিস্টেম এঙপানসন এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রোগামেমর দ্বিতীয় অংশ বাস্তবায়নে এ সহায়তা ব্যয় করা হবে।এ প্রকল্পে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে এডিবি দেবে প্রায় ২ হাজার ৪৮০ কোটি, আইডিবি ১ হাজার ৭৬০ কোটি, ফ্রান্সের এএফডি প্রায় ১ হাজার কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও সরকারের নিজস্ব তহবিল যোগান দেয়া হবে।এডিবি সূত্র জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য বাংলাদেশের বিদ্যুৎখাতে সঞ্চালন এবং বিতরণ সক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচির আওতায় চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।...
রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার ও  রাজশাহীর মতিহার থানার ওসিকে এ আইনী নোটিশ পাঠানো হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। ওই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।...
উপজেলা নির্বাচনে ৫ দিন সেনা মোতায়েন থাকবে

উপজেলা নির্বাচনে ৫ দিন সেনা মোতায়েন থাকবে

জাতীয়, বিশেষখবর
উপজেলা নির্বাচনের আগে পরে মিলিয়ে পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে কোন সহিংসতার আশঙ্কা নেই। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারাও এমনই প্রতিবেদন দিয়েছেন। উপজেলা নির্বাচনের আগে পরে মিলিয়ে পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে। শাহনেওয়াজ বলেন, তিন ধাপে উপজেলা নির্বাচনের তফসিলের পর এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের আলামত পাওয়া যায়নি। আশা করছি, সামনের দিনগুলোও ভালো হবে। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানান কমিশনার। মো. শাহনেওয়াজ বলেন, বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জেলা প্রশাসক ও প...
আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক

আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক

আন্তর্জাতিক
আলজেরিয়ার পূর্বাঞ্চলে দেশটির এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত শতাধিক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজে আবহাওয়াই দুর্ঘটনার কারণ হতে পারে। মঙ্গলবার আলজেরিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বিধ্বস্ত বিমানটি ছিল বিশালাকার যাত্রীবাহী সি-১৩০ হারকিউলিস মডেলের। রাজধানী আলজিয়ার্স থেকে কন্সটানটাইন যাওয়ার পথে আলজিয়ার্স থেকে ৫০০ কিলোমিটার পূর্বে ওম এল বোয়াগি নামক স্থানে বিধ্বস্ত হয়। নিহতদের অধিকাংশই আলজেরিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে, বিমানটিতে ৯৯ জন বেসামরিক যাত্রী ছিলেন। অবশিষ্টরা সেনাসদস্য ও তাদের পরিবার এবং বিমানের ক্রু।  সংস্থাটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে বিমানটির কোন যাত্রীই বেঁচে নেই। বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রত্যক্ষদ...