Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

জেদ্দায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

জেদ্দায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে আগুন লেগে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার পুরাতন ভবনটিতে আগুনে পুড়ে তারা মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার এক প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানায়, শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার একটি পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ইয়েমেনের ৫ নাগরিক। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৫টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ছাড়া আগুন লাগার কারণ জানতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।...
ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের লাশ নদীর ধারে কিংবা ধানক্ষেতে অথবা রাস্তার ধারে ফেলে রাখা হচ্ছে। সিরাজগঞ্জের জাহাঙ্গীর হোসেন ছিলেন মালয়েশিয়ায় প্রবাসী শ...
টাইব্রেকারে হারল শেখ জামাল

টাইব্রেকারে হারল শেখ জামাল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
আইএফএ শিল্ডের শিরোপা হাতছাড়া হয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। উত্তেজনা ভরপুর ম্যাচে ৪-৩ গোলে শেখ জামালকে হারিয়ে ৪৩ বছর পর শিরোপা উদ্ধার করে কলকাতা মহমেডান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেখ জামালের নিখুঁত ফুটবল দেখল ভারতবাসী। প্রথমার্ধে ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ম্যচ গড়ালেও গোলের দেখা না পেলে টাইব্রেকার হয়। খেলার শুরুতে ১০ মিনিটের মাথায় শেখ জামালের বিদেশি খেলোয়াড় সনি নর্দের নেয়া জেরালো শট ঠেকিয়ে দেন মহমেডানের গোলরক্ষক লুইস ব্যারেতোর হাতে। পাঁচ মিনিট পর মোহামেডান তাদের সুবর্ণ সুযোগ হারায়। মনিষ ব্যর্থ হন গোল করতে। ২৫ মিনিটে রাকেশ জোরালো ট্যাকল করায় ফ্রি কিক পায় জামাল। আর প্রথমার্ধের শেষে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নর্দে। এর পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে যোশিমারের পাস থেকে সমতাসূচক গোলটি করে মেহরাজউদ্দিন। দ্বিতীয়ার্ধের দশম মিন...
মন্ত্রিসভায় জাপাকে না নিলে ভালো হতো : এরশাদ

মন্ত্রিসভায় জাপাকে না নিলে ভালো হতো : এরশাদ

জাতীয়, স্লাইড
  দশম জাতীয় সংসদেও বিরোধী দল নিয়ে মানুষের মনে যে রকম প্রশ্ন আছে, আমার মধ্যেও সে রকম প্রশ্ন আছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধামন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভায় জাতীয় পার্টিকে না নিলেই ভালো হতো।শনিবার সকালে রাজধানীর বনানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসম কথা বলেন।এরশাদ বলেন, ‘সরকারের সামলোচনা করা বিরোধী দলের কাজ। আমরা যেন সেটা করতে পারি। তাহলে সরকার ও জনগণের কল্যাণ হবে। জাতীয় পার্টি মন্ত্রীসভায় না গেলে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, সরকারের মন্ত্রিসভায় আমার দলের কিছু সদস্য রয়েছে। যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের কাজ হবে দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সরকারের ভুলত্রুটিগুলোর সমালোচনা...
দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : প্রধানমন্ত্রী

দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : প্রধানমন্ত্রী

বিশেষখবর
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের পাশাপাশি দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। আগামী কাল ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, প্রাচীনতম গণমাধ্যম হিসেবে বেতার বিশ্বে আজো জনপ্রিয় ও কার্যকর। আমাদের মতো উন্নয়নশীল দেশে বেতারের উপযোগিতা আরো বেশি। শহর-বন্দর-গ্রাম নির্বিশেষে তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে বেতার। ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ-দুর্বিপাকে বেতারের কর্মীবাহিনী নিরলসভাবে শ্রোতার রুচি ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইথারে তথ্য প্রেরণ করে থাকেন। তিনি বলেন, 'আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবময় ভূমিকা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অবরুদ্ধ দেশবাসীকে মুক্তির প্রেরণায় উদ্দীপ্ত করেছিল।'প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে সরকার ২২টি এফ এম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যা...
৫০০ নারী আত্মঘাতী প্রস্তুত : তালেবান

৫০০ নারী আত্মঘাতী প্রস্তুত : তালেবান

আন্তর্জাতিক
পাকিস্তান সরকারের সঙ্গে চলমান সংলাপ ব্যর্থ হলে সারা দেশে হামলা চালানোর জন্য ৫০০ নারী আÍঘাতী হামলাকারী প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছে তালেবানরা। সোমবার সরকারের সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধি ও ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মওলানা আবদুল আজিজ এ হুমকি দেন। তিনি সোমবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনাদের জানা উচিত, এই মুহূর্তে ওয়াজিরিস্তান ও অন্যান্য উপজাতীয় এলাকায় ৪০০ থেকে ৫০০ নারী বোমা হামলাকারী তৈরি আছে। কাজেই পরিস্থিতি উপলব্ধির পাশাপাশি সরকারের উচিত তাদের দাবি মেনে নেয়া।’ মওলানা আবদুল আজিজ দাবি করেন, নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার জন্য তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির কোনো তাড়াহুড়া নেই। তালেবানের প্রধান আলোচক এমন সময় এ হুমকি দিলেন যখন নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষ থেকে কঠিন শর্ত আরোপ করার কারণে এ সংলাপ ব্যর্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।তালে...
জাপাকে বিভক্তের চেষ্টা মোকাবেলা করা হবে : এরশাদ

জাপাকে বিভক্তের চেষ্টা মোকাবেলা করা হবে : এরশাদ

জাতীয়, বিশেষখবর
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা দলে বিভক্তি সৃষ্টি করতে চায় তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের সাংগঠনিক জেলার জেলা প্রতিনিধিদের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, আমার আদেশ উপেক্ষা করে যারা সংসদ নির্বাচন করেছে তারা আমার প্রিয় পাত্র নয়। তাদের তোমরা স্মরণে রাখবে, আমিও তাদের স্মরণ রাখবো।এরশাদ বলেন, যারা নির্বাচনে গিয়েছে তাদের আবারো বলছি তারা যেন ফিরে আসে। অন্যথায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এসময় উপস্থিত নেতা-কর্মীরা নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কারের দাবি তুলেন। দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবীব দুলাল, আবুল কাশেম, সাঈদুর রহমান টেপা, মাসুদ পারভেজ সোহেল রানা, সালমা ইসলাম এমপি প্র...
পদ্মা সেতুর জন্য ২০০ কোটি ডলার চেয়েছে সেতু বিভাগ

পদ্মা সেতুর জন্য ২০০ কোটি ডলার চেয়েছে সেতু বিভাগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পদ্মা সেতুর অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দুই বিলিয়ন ডলার চেয়েছে সরকার। এ অর্থ কবে সরবরাহ করতে হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। এদিকে পদ্মা সেতুর অর্থায়ন রিজার্ভ ভেঙে করলে বেসরকারি খাতের অর্থায়ন, সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসায় পদ্মা সেতু নিয়ে তোড়জোর শুরু হয়েছে। মূল সেতুর কাজের জন্য এর মধ্যে ঠিকাদার যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। বিদেশী সহায়তার কোন আশ্বাস না পাওয়ায় নিজের অর্থেই সেতু তৈরি করতে সরকার উঠে পড়ে লেগেছে। যেটুকু বিদেশী মূদ্রা লাগবে, তা আসবে রিজার্ভ থেকে।বিবি জানায়, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ওপরে। যা দিয়ে দেশের সাড়ে পাঁচ মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। এখন সরকার কেন্দ্রীয় রিজার্ভ থেকে বরাদ্দ দিলে পদ্মা সেতু তাতে বড় একটি ভাগ বসাবে। এরই মধ্যে সেতু বিভাগ ডলারের চাহিদা দেয়ায় অর্থনীতিবীদদের মধ্যে মিশ্র প্র...