বিএনপি কার্যালয়ে শ্রমিক দলের একাংশের হামলা
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা। এতে আহত হন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। প্রত্যক্ষদর্শী ও উপস্থিত বিএনপির কয়েকজন নেতা জানান, শ্রমিক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) নতুন কমিটি গঠনের জন্য ভোটাভুটি চলছিল। নির্বাচনে সভাপতি পদে সুমন ভুঁইয়া ও কাজী আমীর খসরু এবং সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ ও মাহবুবুল আলম বাদল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে কাজী আমীর খসরু ও বাদলকে বিজয়ী ঘোষণা করা হলে পরাজিত সুমন ভুঁইয়া ও সবুজের সমর্থকরা এই ফলাফল না মানলে বিজয়ী পক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরাজিত অংশের ক্ষুব্ধ নেতাকর্মীরা পঞ্চম তলায় ভাংচুর চালায়। এদিকে হামলা-ভাংচুর ঠেকাতে গিয়ে আহত হয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনসহ কয়েকজন। আনোয়ারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।...







