Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

মিরসরাইয়েনিত্য প্রয়োজনীয়সকলদ্রব্যমূল্য বৃদ্ধিঃ  দিশেহারাসাধারন দরিদ্র ক্রেতা

মিরসরাইয়েনিত্য প্রয়োজনীয়সকলদ্রব্যমূল্য বৃদ্ধিঃ দিশেহারাসাধারন দরিদ্র ক্রেতা

মীরসরাই, স্লাইড
চলতিরমজানেসরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রেখেজনসাধাণের ক্রয় ক্ষমতারমধ্যে রাখারকথাবললেওতামানছে কে?রমজানকে কেন্দ্রকরেবাজার যেনঅনিয়ন্ত্রিতহয়েনিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশছুঁয়েছে। এটিসাধারণমানুষের ক্রয় ক্ষমতারবাইরেচলে গেছে। দরিদ্র জনগোষ্ঠি ও সারাদিন রোজা রেখেইফতারআর সেহেরীরখাবার জোগাড়করা দুরুহহয়েপড়েছে।মিরসরাইয়েরএকাধিকবাজারেসরেজমিনঘুরে এই চিত্রইদেখা গেছে। বাজারঘুরেএবং ক্রেতা-বিক্রেতার সাথে আলাপকরেজানাযায়, প্রতিটিসবজিতে কেজিপ্রতি ১০ টাকা থেকে শুরুকরে ৬০টাকা পর্যন্ত বেড়ে গেছে। দু’দিনআগেও যে বেগুন ৪০ থেকে ৪৫ টাকায়বিক্রি হতো, তাঅর্ধেকেরও বেশি দামে ১০০-১২০টাকাবিক্রি হচ্ছেবর্তমানে। শষাপ্রতিকেজি ৪৫ থেকে ৫০ টাকা, টমেটোপ্রতিকেজি ৭৫ থেকে ৮০ টাকা, কাকরল ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ১০০থেকে ১১০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা, গাঝর ৫৫ থেকে ৬০ টাকা, লালশিম ৪৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ থেকে ৫০ টাকা, ...
কর্ণফুলী বাঁচাতে রোডম্যাপ

কর্ণফুলী বাঁচাতে রোডম্যাপ

স্লাইড
কর্ণফুলীকে বাঁচাতে রোডম্যাপ তৈরি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। দেশের অর্থনৈতিক গতিধারায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প যখন কার্যত ব্যর্থতায় পর্যবসিত, তখন চবকের এমন নতুন উদ্যোগ আশার সঞ্চার ঘটিয়েছে ব্যবহারকারীদের মধ্যে। চট্টগ্রাম বন্দরের অবস্থানের কারণে কর্ণফুলী নদীর গুরুত্ব অপরিসীম। শুধু নদীটি খনন নয়, লাগোয়া চাক্তাই খাল, রাজা খালসহ অন্য খালগুলো খনন, অবৈধ দখল উচ্ছেদ করে নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতে নেদারল্যান্ড থেকে চবক এনেছে একটি অত্যাধুনিক ড্রেজারও। গঠন করেছে টাস্কফোর্স। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির মুখে এ নদী রক্ষায় চবকের এই নবতর উদ্যোগ চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) অন্য সেবা ও উন্নয়ন সংস্থাগুলোকেও অনুপ্রাণিত করতে পারে বলে মনে করছেন অনেকে। কর্ণফুলীর দখল-দূষণ দেখে ইতিমধ্যে বিস্ময় জানিয়েছে নদীশাসনে বিশেষ অবদান রাখা দেশ নেদারল্যান্ডস...
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

বিশেষখবর
ঠাকুরগাঁও, বগুড়ায়, নড়াইল, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ এবং দিনাজপুরে বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। ঠাকুরগাঁও : বজ্রপাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দবির আলী ( ৪৫), জুয়েল (২৫), হরিপুর উপজেলায় ফজলুর রহমান (৩৮) ও আনোয়ারা (৫০) নামে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টা পর্যন্ত বৃষ্টিপাতে পৃথকভাবে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মুষলধারে বৃষ্টিপাত চলাকালে সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দবির আলী পুকুরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১১টার দিকে ভামডা গ্রামে জমিতে চাষাবাদ করার সময় বজ্রপাতে জুয়েল মারা যান। বিকাল ৫টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মাঠে গরু বাঁধতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সকাল পৌনে ৯টায় ওই উপজেলার ফলোড়া গ্রামে বজ্রপাত হলে বিকট শব্দে হার্টঅ্যাটাকে আনোয়ারা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই সময় ঘরের ভিত...
‘গরিবের’ খেজুরের দাম বেড়েছে

‘গরিবের’ খেজুরের দাম বেড়েছে

বিশেষখবর, স্লাইড
রমজানে বাড়ে খেজুরের চাহিদা। খেজুর রোজাদারদের ইফতারের অন্যতম অনুষঙ্গ। চাহিদা থাকায় ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে আমদানি করেন খেজুর। এবারও বিপুল পরিমাণ খেজুর আমদানি করা হয়েছে। খেজুর আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রমজানের চেয়ে এবার ভাল মানের খেজুরের দাম কমেছে। তবে দাম বেড়েছে সাধারণ মানের খেজুরের। দাম কমার কারণ হিসেবে তারা জানিয়েছেন, এবার রমজান শুরু হচ্ছে ফলের মওসুমে। বাজারে প্রচুর পরিমাণে আম, জাম, কাঁঠালসহ নানা ধরনের ফল রয়েছে। এছাড়া চাহিদা অনুসারে খেজুর আমদানি করা যাচ্ছে। এসব কারণেই অধিকাংশ খেজুরের দাম বাড়েনি। আরব আমিরাত, দুবাই, ইরান, ইরাক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয়। আমদানিকৃত খেজুরের মধ্যে রয়েছে, মদিনা মনোয়ারা, রাবেয়া, কুরমা, ক্রাপ্ট, ডেইট ক্রাউন, ফরিদা, তিউনিসিয়া, দাবাচ, মরিয়ম, নাগাল, বড়ই, রেজিস ও বস্তা খেজুর। বস্তা খেজুরকে অনেকে বাঙলা খেজুরও বলে থাকেন। তু...
খোশ আমদেদ মাহে রমজান

খোশ আমদেদ মাহে রমজান

জাতীয়, স্লাইড
১৪৩৫ হিজরির আজ প্রথম রমজানুল কারীম শুরু হলো। রাব্বুল আলামীনের অশেষ রহমত আর ফজিলতের মাস রমজান আমাদের মাঝে আবারও এসেছে তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের পুষ্প শুভ্র ইস্পাত দৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এই মাস গুরুত্বপূর্ণ ও সম্মানিত। রমজান সিয়াম সাধনার মাস, নুযুলে কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, ঐতিহাসিক বদরের যুদ্ধের মাস, তারাবিহ, তাসবিহ, জিকির আসকার ও কোরআন তিলাওয়াতের মাস। ত্যাগ, সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবহ এ মাস। রহমত, মাগফিরাত ও দোজখ থেকে নাজাতের মাস রমজান। এ সম্পর্কে মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন যে, ‘তোমাদের মধ্যে যারা এ মাসটি পায়, তারা যেন অবশ্যই রোজা পালন করে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)। এসব আয়াতে আল্লাহপাক সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য ইবাদতের তুলনায় রোজাকে আলাদা মর্যাদা দেয়া হয়েছে। হাদিসে কুদসিত...

কালো টাকা বৈধ করার বিধানে টিআইবির উদ্বেগ

জাতীয়, সংবাদ শিরোনাম
আবাসন খাতে বিনিয়োগের সুযোগের মাধ্যমে কালো টাকা বৈধ করার বিধান রাখায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে বিধানটি বাতিলের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার অনৈতিক বিধানটি অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে। এই বিধানের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে অর্থমন্ত্রী বিভিন্নভাবে অবস্থান নিলেও যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই অনৈতিক এ সুযোগটি আবারও অব্যাহত রাখা বিব্রতকর।তিনি আরও বলেন, আবাসন খাতের সৎ ক্রেতাদের জন্য বিধানটি বৈষম্যমূলক হবে এবং তা জনগণকে অনৈতিক আয়ে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয়, সরকারের এই অবস্থান আবাসন খাতে বিদ্যমান অনিয়মকে প্রশ্রয় দেয়ার পাশাপাশি খাতটিকে একটি সরকারি পৃষ্ঠপোষকতানির্ভর দুর্নীতি সহায়ক খাত হিসেবেও পরিগণিত করবে। ড. জামান বলেন, জাতীয় রা...

সাবেক জিএম মৃধাকে বাদ দিয়ে দুদকের চার্জশিট

জাতীয়, সংবাদ শিরোনাম
রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার অভিযোগপত্রে রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া বহুল আলোচিত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে দায়ের হওয়া আরও ৪টি মামলার অভিযোগপত্রে মৃধাকে আসামি করা হলেও এবার মামলা দুটিতে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। রোববার রেলওয়ে পূর্বাঞ্চলের গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার অভিযোগপত্র চট্টগ্রাম মুখ্য মহানগর ?হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে দাখিল করা হয়। দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ জানান, দুটি মামলার অভিযোগপত্র সিএমএম আদালতে জমা দেয়া হয়েছে। মামলা দুটির এজাহারে ইউসুফ আলী মৃধার নাম ছিল। কিন্তু তদন্তে তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এজন্য তাকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত ২...
বিএনপির জোটে সাম্যবাদী দল

বিএনপির জোটে সাম্যবাদী দল

বিশেষখবর
বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দিলো বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) একাংশ। আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে এই যোগ‍দান অনুষ্ঠান হয়। রাত সোয়া ৯টায় সাম্যবাদী দলের নেতারা খালেদা জিয়ার কার্যালয়ে যান। এদের মধ্যে ছিলেন সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা কমরেড আরিফুল হক সুমন, কমরেড হানিফুল কবির, কমরেড মেজবাহ উদ্দিন মন্টু ও কমরেড কাজী মোস্তফা কামাল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ১৯ দলের নেতাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এনপিপি এর চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিসের চেয়ারম্যান মওলানা মোহাম্মদ ইছাহাক, এনডিপি এর চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্ত্তজা, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ...