Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

এভাবে ফরমালিন খেলে আমাদের মৃতদেহও পচবে না

এভাবে ফরমালিন খেলে আমাদের মৃতদেহও পচবে না

বিশেষখবর
সংঘাতের রাজনীতি পরিহার করে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, আসুন, আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করি। দেশে একটি সুন্দর বাজনৈতিক পরিবেশ সৃষ্টি করি। অতীতে কোন বিরোধী দলই সরকারকে সহযোগিতা করেনি। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। গতকাল শনিবার সকালে সংসদে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা চলাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আলোচনায় অংশ নেন। প্রায় এক ঘণ্টার বক্তব্যে রওশন এরশাদ বলেন, সবখানেই ভেজাল। খাদ্যে-ওষুধে এমনকি ধনে পাতায়ও ফরমালিন। আমর...
কাল থেকে শুরু মাহে রমজান

কাল থেকে শুরু মাহে রমজান

জাতীয়
বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আজ থেকে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং রাতে সেহ্‌রি খাবেন। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা হয়। ১৭ সদস্যের এই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপ্যাল মতিউর রহমান। ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ সভায় অংশ নেন। সভায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৩৩ জেলা থেকে প্রাপ্ত খবরে চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ...
গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে

গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে

জাতীয়, স্লাইড
গ্রামীণ ব্যাংক রক্ষায় আগের অবস্থানে ফিরে আনার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মালিকানার ব্যাংক আমাদের বাদ দিয়ে সরকার নিয়ে যাচ্ছে। আমাদের ব্যাংকের কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। অথচ বেশির ভাগ ব্যাংকেই এ ধরনের অভিযোগ রয়েছে। সরকার যে ভাবে আমাদের ব্যাংক নিয়ে যাচ্ছে এতে হানাহানি বাড়বে। গরিব মানুষের জন্যই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। যে লক্ষ্য নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে তা ভেস্তে যেতে পারে না। এতগুলো লোকের ইচ্ছাকে তলিয়ে যেতে দিতে পারি না। গ্রামীণ ব্যাংক রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। গতকাল ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, জাতিসংঘের ডেপুটি কান্...

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

জাতীয়, সংবাদ শিরোনাম
আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপসহ কয়েকটি সংশোধনী এনে অর্থবিল-২০১৪ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টি প্রধান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন। এর আগে ৫ই জুন জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটের সঙ্গে এই অর্থবিল উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর ৭টি সুপারিশ গ্রহণ করে সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল-২০১৪ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আজ পাস হবে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। ১লা জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। গত ৩রা জুন বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ৫ই জুন সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কো...
আওয়ামী লীগই বিদেশীদের কাছে নালিশে অভ্যস্ত

আওয়ামী লীগই বিদেশীদের কাছে নালিশে অভ্যস্ত

জাতীয়, স্লাইড
বিএনপি নয় আওয়ামী লীগেরই বিদেশীদের কাছে নালিশ জানানোর অভ্যাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত’ এই মন্তব্য কোনভাবেই নালিশ ছিল না। নালিশের প্রশ্নই ওঠে না। বিএনপি বিদেশীদের কাছে নালিশে অভ্যস্ত নয়, আওয়ামী লীগের এই ইতিহাস রয়েছে। ২০০৬-০৭ সালে ক্রমাগত বিদেশী কূটনীতিকদের কাছে নালিশ করেছে আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। গতকাল সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। এরপর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, বিএনপির চেয়ারপারসন বিদেশীদের কাছে কান্নাকাটি করে ...
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, চিলি আউট

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, চিলি আউট

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
স্পোর্টস ডেস্ক: গোলরক্ষক হুলিও সিজারের অসাধারণ দকআষতায় প্রাণ ফিরে পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল। নির্ধারিত সময়ের খেরা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাজিল ৩-২ গোলে পরাজিত করে চিলিকে। টাইব্রেকারে ব্রাজিলের পক্ষে জো ও হাল্ক গোল কনরতে ব্যর্থ হয়েঢছেন। আর চিলির পক্সে গোল করতে ব্যর্থ হন পিনিলা, সানচেজ ও গনজালো জারা। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল হযনি স্তাদিও মিনেইররোতে। ফলে খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। প্রথমার্ধে ২ গোল হওয়ার পর কোন দলই আর গোল করতে পারেনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় পর্বের প্রথম খেলা। ব্রাজিল ও চিলি মোকাবিলা চলে সমানতালে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে। ১৮ মিনিটের সময় ডেভিড লুইস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর ৩২ মিনিটের সময় চিলির পক্ষে কোনাকুনি শটে গোল পরিশোধ করেন আলেক্স স্নাচেজ।...
ঘর থেকে বাবা ও তিন শিশু ছেলের লাশ উদ্ধার

ঘর থেকে বাবা ও তিন শিশু ছেলের লাশ উদ্ধার

বিশেষখবর
সাভারের জয়নগরী এলাকায় নিজের ঘর থেকে এক ব্যক্তি ও তার তিন ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- আবু সাঈদ (৪০) এবং তার তিন ছেলে রবিউল ইসলাম (৮), মুস্তফা (৬) ও রাহাত (৪)। সাঈদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর থানার পাঁচকোড়া গ্রামে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের লাশ উদ্ধার হয় বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জানান।নিহতদের মুখ থেকে ফেনার মতো বেরিয়েছে জানিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।সাঈদের স্ত্রী রেখা আক্তার বলেন, সকালে বাবার সঙ্গে তিন ছেলেকে রেখে গার্মেন্টসে কাজ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় ফিরে ঘরের দরোজা ভেতর থেকে বন্ধ দেখেন। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর দরোজা না খুললে স্থানীয়রা এসে দরোজা ভেঙে সাঈদ ও তার তিন ছেলের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।রেখা বলেন, আগের রাতে গ্রাম থেকে সাঈদের ভা...
রমজানজুড়েই চলবে অভিযান

রমজানজুড়েই চলবে অভিযান

জাতীয়
রমজান দোরগোড়ায়। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা দিন সিয়াম সাধনার পর সন্ধ্যায় ইফতার করেন। ইফতারে ফলমূল, শরবত, মুড়ি, ছোলাসহ নানারকম মুখরোচক খাবার গ্রহণের রেওয়াজ বহুদিনের। পেশার কারণে কর্মজীবীদের পাশাপাশি গৃহিণীরাও এখন ইফতারিতে বৈচিত্র্য আনতে পাড়া-মহল্লার দোকান ও রেস্টুরেন্ট থেকে ইফতারি সমাগ্রী কিনে থাকেন। কিন্তু ঘরের বাইরে বিক্রি হওয়া ইফতারিতে কয়েক বছর ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী আশঙ্কাজনকহারে ভেজাল মেশাচ্ছে। এমনকি যারা ভাজাপোড়া না খেয়ে ফলমূল দিয়েই ইফতার সারতে পছন্দ করেন ভেজালের দৌরাত্ম্য থেকে তারাও রেহাই পান না। আশার কথা এই যে, সম্প্রতি প্রশাসনের ভেজালবিরোধী অভিযানের পর ফলমূলে ফরমালিনের মাত্রা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ফরমালিন আতঙ্কে ফল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতাদের অনেকেই। পুষ্টিবিদ ও সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন সাধারণত যেসব স্থানে ফরমালিনমুক্ত ফল ও ভালোমানের খাবার পাও...