Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

সিলেটে ছাত্রদল নেতা খুন

সিলেটে ছাত্রদল নেতা খুন

বিশেষখবর
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুর হক জিলুকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকা-ের পর উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। রাতে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ করে। অপরদিকে ছাত্রদলের অপর একটি গ্রুপ নগরীর সুবিদবাজার এলাকায় ভাঙচুর চালায়। এদিকে হত্যা ঘটনায় ছাত্রদলের মীরবক্সটুলা গ্রুপকে দায়ী করেছে জিলুরের সহকর্মীরা। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। তিনি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। সিলেট নগরীতে বসবাসকারী জিলুর প্রথমে মীরবক্সটুলা গ্রুপের নেতা ছিলেন। পরে গ্রুপ বদল করে মীরাবাজার গ্রুপের সঙ্গে যুক্ত হন। ইলিয়াস মুক্তি আন্দোলনেরও নেতা ছিলেন তিনি। বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলার আসামিও ছিলেন। প্রায় দুই মাস কারাবরণের পর গত মাসে জিলু জেল থেকে বের হন। খুনের ঘটনার প্রত্যক্ষদর্...
সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা হবে

সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা হবে

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুইস ব্যাংকে কার কি টাকা আছে তা দেশে ফিরিয়ে আনা হবে। শুধু তাই নয়, টাকা পাচারে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। গতকাল আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু দেশকে সুইজারল্যান্ডের মতো করে গড়ে তোলা স্বপ্ন দেখতেন। আওয়ামী লীগ দেশকে সে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে চলেছে। প্রায় ৪০ মিনিট দেয়া বক্তব্যের শুরুতে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আলোচনা সভায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খা...
আসাদবিরোধীদের জন্য ওবামা চেয়েছেন ৫০ কোটি ডলার

আসাদবিরোধীদের জন্য ওবামা চেয়েছেন ৫০ কোটি ডলার

আন্তর্জাতিক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের কাছে ৫০ কোটি ডলার চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসাদবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম সরববাহের জন্য এ অর্থ খরচ করা হবে। এসব অর্থ আসাদপন্থি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার জনগণকে রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে বলে হোয়াইট হাউস জানিয়েছে। দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএসের মতো ইসলামী জঙ্গিদের মোকাবিলার ক্ষেত্রেও এ অর্থ ব্যবহার করা হবে বলে হোয়াইট হাউস জানায়। প্রসঙ্গত, আসাদপন্থি ও আসাদবিরোধীদের মধ্যে গত তিন বছরের লড়াইয়ে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কয়েক লাখ মানুষ দেশছাড়া হয়েছে। বিবিসি।...
আগ্রাসী ব্রাজিল, উজ্জীবিত চিলি

আগ্রাসী ব্রাজিল, উজ্জীবিত চিলি

খেলাধুলা, খেলার মাঠ
চার গোল, একটি স্বপ্ন- গ্রুপ পর্ব শেষে নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের স্লোগান এমনই! কয়দিন আগেও যারা নিজেদের চরম বঞ্চিত মনে করছিল, ‘বিশ্বকাপ হটাও’ স্লোগানে মুখরিত ছিল যে দেশটি, এখন সেখানে চলছে নেইমার মাতম! প্রথম রাউন্ডের তিন ম্যাচের পরই আমূল পাল্টে গেছে ব্রাজিলের পরিস্থিতি। মৌলিক অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ ভিতরের ক্ষোভকে চেপে রেখে এখন তারা নেইমার ম্যানিয়ায় ভুগছেন। পুরো দেশেই চলছে ‘সাম্বা’।ব্রাজিলে নেইমার যেন এখন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। মধুর সুরে বাঁশি বাজিয়ে সামনে এগিয়ে চলেছেন, আর সহিংসতা ভুলে তার পেছনে ছুটছে ব্রাজিলের আমজনতা! নেইমারের পেছনে ‘হলুদ’ জোয়ার দেখে প্রসন্ন আয়োজকরা। দারুণ খুশি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও। অনেক দিন থেকে যে ‘জাগো বনিতো’র জন্য মাথা ঠুকে মরছিলেন ব্রাজিলের সাধারণ মানুষ, নেইমারের কল্যাণে আবার তা ফিরে এসেছে। ঘরের মাঠে ব্রাজিল ছুটে চলেছে ঊর্ধ্বগতিতে। তবে শঙ্কাও আছে কি...
নূর হোসেনকে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

নূর হোসেনকে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী কলকাতায় ধৃত বাংলাদেশের বহু আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাসিসটেন্ট কমিশনার অব পুলিশ (গোয়েন্দা বিভাগ) তথা অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান অনীশ সরকার এই বিষয়টি নিয়ে মুঠো ফোনে জানান 'নূর হোসেনকে ফেরত দিতে বন্দি বিনিময় চুক্তি মোতাবেক আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও তৈরির কাজ চলছে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব বাংলাদেশের হাতে নূর হোসেনকে তুলে দেওয়া হবে'। উল্লেখ্য গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবি চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক সহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেন সহ তিন জনকে গত ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা কৈখালি'...
রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুর ১২টা থেকে প্রায় ২০ মিনিট সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সুষমা স্বরাজের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠক শেষে রওশন এরশাদ জানান, দ্বি-পাক্ষিক বৈঠকে বিদ্যুৎ, তিস্তা এবং ছিটমহল নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সুষমা। তিনি বলেন, দুই দেশের অমীংসিত অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পর্যয়ক্রমে এগুলোর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ।এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনের গেটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ, বিরোধী দলীয় চি...
২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু

২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু

বিশেষখবর
চলতি সালের হজ ফ্লাইট আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস২৭ আগস্টথেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করবে। অপরদিকে, সৌদি এয়ার লাইনস ১ সেপ্টেম্বর থেকে তাদের হজ ফ্লাইট পরিচালনা করবে এবং তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ বছর হজ যাত্রীর সংখ্যা মোট ৯৮ হাজার ৭৬২ জন। সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাচ্ছেন ১ হাজার ৫৫৭ জন। এদিকে আজ সচিবালয়ে হজ্জযাত্রী পরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত কল্পে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, হজযাত্রী পরিবহনে নিয়োজিত কোন এয়ারলাইনস টিকিট জালিয়াতিসহ হাজিদের জন্য বিব্রতকর কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তিনি চলতি হজ্জ মৌসুমে হজ্জযাত্রী পরিবহনে নিয়োজিত বিমান বাংলাদেশ এয়ার লাইনস এবং সৌদি এ...
রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন সুষমা

রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন সুষমা

বিশেষখবর
জাতীয় সংসদ কার্যালয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র সুষমা স্বরাজের এ বৈঠকের কথা নিশ্চিত করেছে।হাইকমিশন সূত্র জানায়, যাওয়ার আগে আগামীকাল (শুক্রবার) সকালে সাড়ে ১০টার পর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা।সর্বোচ্চ ৩০ মিনিটের এ বৈঠক শেষ করেই বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় সংসদে যাবেন সুষমা। সেখান থেকেই মাত্র ৪০ ঘণ্টার ঢাকা সফর শেষ করে দুপুর সাড়ে ১২ টায় হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।...