Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

শাহ আমানতে অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার (প্রায় ১ কেজি ১২০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী মো. সোহেলের সাথে থাকা ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।স্বর্ণ উদ্ধারের কথা স্বীকার করে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, রাতে শারজাহ থেকে আসা যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর তার ব্যাগ স্ক্যানিং করে ভেতরে থাকা চার্জার ফ্যানের মধ্য থেকে বারগুলো উদ্ধার করা হয়। আনুমানিক ১ কেজি ১২০ গ্রাম ওজনের এসব স্বর্ণের মূল্য অর্ধকোটি টাকা বলে জানান তিনি।...
তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে

তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে

জাতীয়, স্লাইড
তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, বিরোধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বামফ্রন্ট সবাই প্রায় এক সুরে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তির সমাধান চাইলেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা-মন্ত্রী এই বিষয়টি কোনো রকম মন্তব্যই করতে রাজি নন। মমতা ছাড়া এই ইস্যুতে কথা বললে যেন মন্ত্রীদের গরদান কাটা পড়বে; এমনই মনোভাব বোঝা গেল কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেন।ক্ষমতাসীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার ভাষায়, 'আগের প্রধানমন্ত্রী ড. মনমহোন সি চমক দেওয়ার জন্য তড়িঘড়ি করে এই চুক্তি করেছিলেন। ওই চমকের রাজনীতি বিজেপি করবে না। সুষমা দি (সুষমা স্বরাজ) ঢাকা সফর করছেন। আশা করবো দ্রুত বাংলাদেশের সঙ্গে এই সব বিষয় গুলোর সমাধন সূত্র বের হবে।' ঢাকা সফরের আগে সুষমা-মমতার ফোনালাপ নিয়ে বলতে...
কাল শুরু আসল লড়াই

কাল শুরু আসল লড়াই

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এমন ঘটনাবহুল গ্রুপপর্বকে ওয়ার্মআপ রাউন্ড বললে বেজার হতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তবতা। ভুল শুধরানোর সুযোগ থাকলে সেটা আর বাঁচা-মরার লড়াই হয় কিভাবে! আসল বিশ্বকাপ তো শুরু হবে আগামীকাল। গা-গরমের প্রথম রাউন্ড শেষে এবার নকআউট পর্বের ধুন্ধুমার লড়াই। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। নকআউটের আঁচ এখনই টের পাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপের উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি। বুধবার গ্র“পের শেষ ম্যাচে নাইজেরিয়া বধের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেই দিলেন, ‘দল ভালো খেলে জিতেছে বলে খুশি লাগছে। একইসঙ্গে দুশ্চিন্তাও হচ্ছে। এবার নকআউট পর্ব। এবার আর ভুল করলে চলবে না। ভুল করলেই বাড়ি ফিরে যেতে হবে।’ভুল শুধরানোর সুযোগ থাকার পরও প্রথম রাউন্ড থেকে অকাল বিদায় এড়াতে পারেনি স্পেন, ইতালি ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো। ফেভারিট তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ ষোলোতে উঠে এসেছে কোস্টারিকা ও গ্রিসের মতো প...
দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
সিউলের সমুদ্র উপকূলে ফেরিডুবির দায় কাঁধে নিয়ে গত এপ্রিলে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন। কিন্তু, দেশটির প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই আনুষ্ঠানিক এক ঘাষণায় বলেছেন, চুংকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে দুই জনকে তিনি মনোনীত করেছিলেন, তাতে বেশ বিতর্কের সৃষ্টি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য হয় সরকার। অধিকাংশ স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৭৬ যাত্রী নিয়ে ফেরিটি গন্তব্যে যাওয়ার পথে ডুবে যায়। বহু স্কুল শিশুর সলিল সমাধি হয়। উদ্ধারকাজে সরকারের গড়িমসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। কিন্তু, শেষ পর্যন্ত সততা ও যোগ্যতার বিচার...
এএসপিকে শামীমের হুমকি, জিডি

এএসপিকে শামীমের হুমকি, জিডি

সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে বাধা দেয়ায় দায়িত্ব পালনরত এএসপি বশির উদ্দিনকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এ ঘটনায় শঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি। গতকাল উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের কাছে এএসপি বশিরউদ্দিন যখন এ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন কেন্দ্রের বাইরে থেকে শামীম ওসমানের ক্যাডাররা ইশারায় ‘ভাল হবে না’ হুমকি দিচ্ছিলেন। এসব দৃশ্য দেখা গেছে টেলিভিশনের সচিত্র সংবাদে। শামীম ওসমানের হুমকির বিষয়ে এএসপি বশির উদ্দিন বলেন, মদনপুর ও ধামকুর ইউনিয়নের নিরাপত্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি। দায়িত্ব পালনের অংশ হিসেবে মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে যাই। সেখানে প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ আমাকে জানান, স্থানীয় সালাম চেয়ারম্যান (মদনপুর ইউনিয়ন) এসে বলেছেন, পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না। যদি...
পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি

পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি

জাতীয়
বিগত পাঁচ বছরে কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। লিখিত উত্তরে মন্ত্রী আরও জানান, গত ৫ বছর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটলেও চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্র ছাপিয়ে পরে নতুন করে পরীক্ষা নেয়া হয়। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা একটি কমিটি গঠন করে। বিষয়টি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ও একটি কমিটি গঠন করে। যার তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ দু’টি ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় তি...
নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ বা মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ বা মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনী পণ্য মজুদ বা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখত্যে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এবং সরকারের গোয়েন্দা বিভাগগুলো এ বিষয়ে তত্পর রয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের প্রক্কালে বাণিজ্য মন্ত্রণালয় নিত্য পয়োজনীয় পণ্য আমদানিকারক, পাইকারী ও খুচড়া ব্যবসায়ীদের সাথে...
মেসি-রোজোর গোলে জিতল আর্জেন্টিনা

মেসি-রোজোর গোলে জিতল আর্জেন্টিনা

খেলাধুলা, খেলার মাঠ
৩-২ গোলে জিতল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে মেসি করেন দুই গোল ও রোজো করেন এক গোল। আর এই জয়ের মধ্যে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মেসির দল। অপরদিকে মোসার জোড়া গোলেই খেলা শেষ করতে হলো নাইজেরিয়াকে। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় পরতো এলিগরি স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া মধ্যকার ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার পর ৩ মিনিটে মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৪ মিনিটে নাইজেরিয়ার মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুর্হূতে আবারও মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্র আবারও মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে এ সমতা বেশীক্ষণ টিকিয়ে রাখতে পারেনি নাইজেরিয়ার প্লেয়াররা। কারণ এর কিছুক্ষণ পরেই আর্জেন্টাইন রোজোর গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পরবর্তী সময়ে আরো কোন পক্ষই গোল করতে না পারায় ৩-২ দিয়েই শেষ হয় খেলা।...