Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

পুরনো তেলে ভাজা ইফতারি ক্ষতিকর

পুরনো তেলে ভাজা ইফতারি ক্ষতিকর

স্লাইড
আমাদের দেশে রোজায় ইফতারি হিসেবে তেলে ভাজা খাবারই বেশি চলে। একবার ভাজার পর ব্যবহৃত বাকি তেলটুকু রেখে দেওয়া হয় ভাজাপোড়ার কাজে ব্যবহারের জন্য। পরবর্তী সময়ে পুরনো সেই তেলের সঙ্গে চাহিদামতো মেশানো হয় নতুন তেল। এভাবেই চলতে থাকে নতুন আর পুরনো তেলের মিশেল। চলতে থাকে একই তেলে বারবার ভাজার কাজ। তেল পুড়তে পুড়তে পুরনো হতে থাকে। ঘরে একপর্যায়ে নতুন তেলে নতুন করে ভাজার কাজ শুরু হলেও বাইরে অর্থাৎ দোকানে অধিকাংশ ক্ষেত্রেই পুরনো তেলে নতুন তেল মিশিয়ে ভাজার কাজ চলতেই থাকে। অবাক ব্যাপার হলো, পুরনো তেলে ভাজা খাবার অনেকেরই প্রিয় এর বিশেষ সুবাসের কারণে। কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই, একই তেলে বারবার ভাজা খাবার শরীরের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে শরীরের জন্য ক্ষতির কারণ হচ্ছে বারবার ভাজা তেল। একই তেল বারবার গরম করলে তেলের স্বাভাবিক রাসায়নিক গুণের পরিবর্তন ঘটে। আপন বৈশিষ্ট্য হারিয়ে তেল ক্ষতিকর চরিত্র ধারণ কর...

ইরাকে বিপদে আছে বাংলাদেশীরা

জাতীয়
যুদ্ধকবলিত ইরাকে বিপদে আছে বাংলাদেশীরা। দেশটির বেশ কিছু শহরে ইরাকি সেনা ও সুন্নি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। বাংলাদেশের প্রায় ৩৫ হাজার এবং ভারতের ১০ হাজার অভিবাসী শ্রমিক ইরাকে অবস্থান করছে। তাদের বড় একটি অংশই সংঘর্ষ চলা এলাকাগুলোতে কাজে নিয়োজিত। তারা এলাকা ছাড়তে চাইলেও গোলাগুলির কারণে পারছেন না। ইরাক প্রবাসী বাংলাদেশী শ্রমিকের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য দিয়েছে ইউএনবি। বাংলাদেশী শ্রমিকদের ব্যাপারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শওকত হোসেন বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ইরাক থেকে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইরাকে বন্দি ৪৬ ভারতীয় নার্স অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন। তারা অবিলম্বে দেশে ফিরবেন। ইরাক প্রবাসী বাংলাদেশী শ্রমিক শেখ বেলাল টেলিফোনে তার দুর্গতির কথা...
লিবিয়ায় নিহত দুই সহোদরের লাশ গ্রামের বাড়িতে দাফন

লিবিয়ায় নিহত দুই সহোদরের লাশ গ্রামের বাড়িতে দাফন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত গোসাইরহাট উপজেলার ছাবেরপাড়া গ্রামে দুই সহোদর মোহাম্মদ স্বপন ছৈয়াল ও তার আপন ছোট ভাই মিলন ছৈয়ালের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহত হওয়ার ১৩ দিন পর এই সহোদরের লাশ গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এবং লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে দুই ভাইয়ের লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের মধ্যে শুরু হয় শোকের মাতম। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। দুই পুত্রকে হারিয়ে পিতা আবদুল কুদ্দুস ছৈয়াল বাকরুদ্ধ। মা মোর্শেদা বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন। স্বামী স্বপন ছৈয়ালকে হারানো মালেকা বেগম পাগলপ্রায়। একমাত্র সন্তান শিশু সাব্বিরকে নিয়ে শুধুই বিলাপ করছিলেন। জন্মের পর বাবাকে দেখেনি সাব্বির। তিন বছরের শিশু সাব্বির জানে না তার বাবা বাড়ি ফেরার আগেই না ফেরার দেশে চলে গেছেন। যে কারণে বাবা আর ...

বেসিক ব্যাংকে ফের জালিয়াতি

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ উপেক্ষা করে আবারও জালিয়াতির ঘটনা ঘটেছে সরকারি মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকে। এবার জালিয়াতি হয়েছে পরিচালনা পর্ষদের এজেন্ডা ঘিরে। পর্ষদ ১৫টি এজেন্ডা বাতিল করে দিলেও চেয়ারম্যানের নির্দেশে পরে তা কার্য়বিবরণীতে অনুমোদিত বলে উল্লেখ করা হয়। এছাড়া অনুমোদন ছাড়াই ৪৭ কোটি টাকা ঋণছাড় করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্রীয় ব্যাংক প্রতারণা ও জালিয়াতির শামিল বলে উল্লেখ করেছে। সম্প্রতি বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের ওপর কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেসিক ব্যাংকে পাঠানো এক চিঠিতে পর্ষদের এজেন্ডায় তালিকাভুক্ত না করে তা অনুমোদন করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। একই সঙ্গে পর্ষদ সভার কমপক্ষে তিন দিন আগে এজে...
দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

বিশেষখবর
শেষ হলো দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। দীর্ঘ এক মাস চলার পর ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১১টায় দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবস শুরু হয়। বাজেট অধিবেশন মুলতবি প্রসঙ্গে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে তিনি সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। স্পিকার বলেন, সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সরব উপস্থিতিতে বাজেট অধিবেশন ছিলো প্রাণবন্ত ও অধিক কার্যকরী। স্পিকার বলেন, ২৯ জুন নতুন সরকারের প্রথম বাজেট পাস হয়। এ বাজেটের উপর ২৬৫ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যদিও ৪৫ ঘণ্টা আলোচনার কথা ছিলো। তবে অধিকাংশ সংসদ সদস্যের আলোচনা ও পরামর্শে বাজেটকে অধিক অর্থবহ করেছে। এই বাজেট জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্পিকার বলেন, ...
ভাগ্য নিয়ে খেলা আর নয় দেশ চলবে সংবিধানেই

ভাগ্য নিয়ে খেলা আর নয় দেশ চলবে সংবিধানেই

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক খেলা হয়েছে আর নয়। সংবিধান অনুযায়ীই দেশ চলবে। তিনি বলেন, সহিংস আন্দোলন মেনে নেয়া হবে না। তিনি বিদেশী গণমাধ্যমে কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের ওপর দোষ চাপানোর আগে আয়নায় আগে নিজের চেহারা দেখুন। আপনারা ক্ষমতায় থাকতে মানুষ হত্যা করেন, বিরোধী দলে থাকলেও হত্যাকাণ্ড চালান। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সমাপনী ভাষণ দিচ্ছিলেন।তিনি আরও বলেন, খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে এদেশে যাতে নির্বাচন না হয়, দেশ ও গণতন্ত্র ধ্বংস হয়, দেশ অগণতান্ত্রিক পথে যাক- সেটাই চেয়েছিলেন। আমরা তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধ্বংসযজ্ঞ মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত ও অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা...
আমাদের নিয়ে হাসবেন না: এরশাদ

আমাদের নিয়ে হাসবেন না: এরশাদ

স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সংসদে থেকে সরকারের ভুল ধরিয়ে দেবার চেষ্টা করছি। ছায়া সরকারের ভূমিকা পালন করছি। এটা কি গণতান্ত্রিক আচরণ নয়? আপনারা আমাদের নিয়ে হাসেন। কটাক্ষ করেন। আমাদের নিয়ে হাসবেন না। তাহলে গণতান্ত্রিক শাসনকে বিদ্রুপ করা হবে। আজ জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন। এইচ এম এরশাদ বলেন, আজ যারা সরকারে আছেন তারাও বিরোধী দলে ছিলেন। এর আগে যারা বিরোধী দলে ছিলেন তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? তিনি বলেন, অতিতের খারাপ দৃষ্টান্ত টানবেন না। অাসুন অতীতকে কবর দেই। বিরোধীদল-সরকারি দল শত্রু নয়। আমরা প্রতিপক্ষ। আমাদের এক হয়েই দেশটাকে গড়ে তুলতে হবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমার সময় জনসংখ্যা ছিল নয় কোটি। এখন ষোল কোটি। মানুষ বাড়ছে। সঙ্গত কারণেই বাজেট বড় হবে।...
গোমতীর ভাঙনের কবলে ২০ গ্রাম

গোমতীর ভাঙনের কবলে ২০ গ্রাম

সংবাদ শিরোনাম, স্লাইড
কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীর ভাঙনের কবলে রয়েছে ২০ গ্রামের অনেক বসতবাড়ি, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।সরজমিনে দেখা যায়, গোমতীর ভাঙনের পর এবার বিলীন হচ্ছে উপজেলার কলাকান্দি, ভিটিকান্দি নারান্দিয়া ও জিয়ারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বসতবাড়ী, গাছ-পালা ও রাস্তা-ঘাট। বিগত মৌসুমগুলোতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে ইটের ব্লক, বালির বস্তা ফেলা ও ডুবন্ত বাঁশ নির্মাণ ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। স্থানীয়ভাবে লোকজনও বাঁশের বেড়া ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন। এদিকে বর্ষার শুরুতেই আকস্মিক এ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী। দক্ষিণ নারান্দিয়ার পশ্চিমপাড় ছাড়াও আফজালকান্দি, খানেবাড়ী গৌবিন্দপুর, উত্তর ও দক্ষিণ মানিকনগর, ঘোষকান্দি, দাসকান্দি, হরিপুর বাজার, দুলারামপুর, দড়িকান্দি, নারায়ণপুর, হাইধরকান্দি, আসমানিয়া, নারান্দিয়া পূর্বপাড়, রসুলপুর, জিয়ারকান্দি, শোলাকান্দি ও লালপুর গ্রামের সংলগ্...