Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একের পর এক চমক উপহার দিচ্ছে বিশতম বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালেও কি অপেক্ষা করছে চমক! বিস্মিত ফুটবলভক্তরা অপেক্ষায় ছিলেন। তবে যে চমক উপহার দিতে পারতো তা শেষ হয়ে গেছে। চমকে দেওয়ার পালা শেষ করেছে ব্রাজিল বিশ্বকাপ। এবার শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের অপেক্ষা। যেখানে ফুটবল দুনিয়ার চারটা সুপার পাওয়ার লড়াইয়ে নামবে সোনার হরিণের জন্য। ব্রাজিল-জার্মানি এবং আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। চারটা দলেরই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। ব্রাজিল ও জার্মানি ফাইনাল খেলেছে সাতবার করে। এরমধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনাল খেলেছে সবমিলিয়ে চারবার। ডাচরা তিনবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি এখনো। বিশ্বকাপের জন্য এরচেয়ে সুখের আর কি হতে পারে যে চারটা যোগ্য দলই শেষ চারে উঠেছে! ফলাফল যাই হোক, চারটা দলের কাছ থেকে চমৎকার ফুটবল প্রদর্শনী আশা করতেই পারেন ভক্ত...
২০ জুলাই থেকে রেলের অগ্রিম টিকিট

২০ জুলাই থেকে রেলের অগ্রিম টিকিট

সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ২০ জুলাই থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে টিকিট বিক্রি। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার জন্য বিশেষ ট্রেন চালুরও উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে যেসব ট্রেন চলছে সেগুলোর সঙ্গে আরও ৭৫টি এবং সৈয়দপুর রুটে আরও ৮২টি কোচ বিশেষ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। এ নিয়ে চট্টগ্রামের পাহারতলী ও সৈয়দপুর ওয়ার্কশপে চলছে কোচ মেরামতের কাজ। সৈয়দপুর রুটের কোচগুলোর মধ্যে ৬০টি বিজি (ব্রডগেজ) এবং ২২টি এমজি (মিটারগেজ) রয়েছে। এসব ঈদপূর্ব প্রস্তুতিসহ রেলওয়ের নানা দিক নিয়ে আজ রবিবার দুপুর ১টায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। তবে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, পুরনো যন্ত্রপাতি ও শতকরা ৪৮ জন জনবল সঙ্কট নিয়েই ওয়ার্কশপগুলোতে কোচ মেরামতের কাজ হচ্ছে। জনবল বৃদ্ধি ...
সম্পাদকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

সম্পাদকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সম্মানে ইফতারের আয়োজন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে নিয়ে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোটেল ওয়েস্টিনে এসে পৌঁছান। এ সময় তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে দেখেন এবং আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বৈশাখী টিভির সিইও ও প্রধান বার্তা সম্পাদক মুঞ্জুরুল আহসান বুল...
ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি

ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি

জাতীয়, স্লাইড
রাজধানীসহ সারা দেশে জাল টাকার ছড়াছড়ি। রমজান ও ঈদকে টার্গেট করে নতুন নতুন কৌশল নিয়ে জাল টাকার চক্রগুলো বাজারে এখন ভীষণ সক্রিয়। ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোটের পাশাপাশি ২০ ও ৫০ টাকার জাল নোটও ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারত থেকে সীমান্ত গলিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট ঢুকছে। দেশের বিভিন্ন জেলায়ও তৈরি হচ্ছে জাল টাকা। ভারত, পাকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক জাল টাকা আনছে ও তৈরি করছে। এ দেশের প্রতারক চক্র তা বাজারজাত করছে। এদের অনেকেই একাধিকবার গ্রেফতার হয়েছে পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, জাল টাকার সঙ্গে জড়িতরা গ্রেফতার হলেও তাদের আটকে রাখা সম্ভব হয় না। এদের অধিকাংশই এখন মুক্ত। গত ১৫ বছরে জাল টাকা সংক্রান্ত সাড়ে ৫ হাজার মামলা হলেও আসামিদের সাজা হয়নি। যে কারণে জাল টাকার ব্যবসা বেড়েই চলছে। গত দুই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ দেশের বিভিন্ন ...
পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

জাতীয়, বিশেষখবর
বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। দেশের উৎপাদনও ভালো। আমদানি হয়েছে চাহিদারও বেশি। তারপরও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। কয়দিন ধরে ক্রমাগতই বাড়ছে। ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে। তার প্রভাব পড়ার কথা আরও কমপক্ষে দু’সপ্তাহ পর। কিন্তু না, ভারতে মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বেড়ে গেছে পেঁয়াজের দাম। কোনো কারণ নেই, তারপরও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের। ৩০ টাকার পেঁয়াজ এখন ৪৬ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাকে। তবে ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার কারণ থাকলেও দেশী পেঁয়াজের দাম কেন বাড়ছে তার কারণ অজানা। ব্যবসায়ীরা জানান, দেশী পেঁয়াজের দাম বাড়ার কারণ নেই। চাষীরা রমজানে একটু বাড়তি দামের আশায় পেঁয়াজ গুদামজাত করে রেখেছেন। যে কারণে মোকামেই দেশী পেঁয়াজের দাম চড়া। কারওয়ান বাজারে রোববার প্রতিকেজি দেশী পেঁয়াজ ৪৪ এবং ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ ৪৬ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি আড়ত শ্যামবাজারে প্রতিকেজি দেশী পেঁয়...
ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

জাতীয়
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, 'আসন্ন ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' আজ শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরে শকুনী লেকে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, 'ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেসব যাত্রী যাতায়াত করেন তাদের যাত্রাপথ সুগম করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।' তিনি বলেন, 'সদর ঘাট থেকে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে, সে জন্যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট,পুলিশ,র‌্যাব ও আনছারসহ অন্যান্য আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেখানে স্কাউট ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রী সেবা তদারকি করবেন। অনিয়ম করলেই তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'এবারের ঈদে প্রত্যেকটি লঞ্চ ডাবল ট্রিপ দেবে। ফলে যাত্রীদের দ্রুত ও...
লালমনিরহাটে এরশাদের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে এরশাদের বিরুদ্ধে মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
১০ম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের রিটার্ন জমা না দেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা দায়ের করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ ধারায় এ মামলা দায়ের করেন। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নিবার্চনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসন থেকে নিবার্চন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিবার্চনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেনের কাছে এরশাদ বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন। মোতাহার হোসেন পান ১লক্ষ ৭৯ হাজার ৮১৪ ভোট। আর এরশাদ পান ৫ হাজার ৩৮১ভোট। সে নির্বাচনের গেজেটও পাস হয় ৮ জানুয়ারি। গেজেট প্রকাশের ৬ মাসের মধ্যে নির্বাচনী ব্যয়ের রির্টান জমা না দেয়ায় এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। ...
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

বিশেষখবর
উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমি লঘুচাপের কারণে চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।...