Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
অবশেষে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি গেল ইউরোপ মহাদেশে। বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপ মহাদেশের জার্মানি ১-০ গোলে লাতিন আমেরিকা মহাদেশের আর্জেন্টিনাকে হারিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণের ট্রফিটি নিজেদের দখলে নেয়। খেলা শেষে আগামী চার বছরের জন্য বিশ্বজয়ের প্রতীক হিসেবে জার্মানির হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। রোববার বাংলাদেশ রাত ১টায় মারাকানায় খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট উভয় দল বেশ কিছু আক্রমণ শানায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউ। অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে আজেন্টিনার বিপক্ষে গোৎজের গোলে শেষ হাসি হাসে জামার্নি। আর এগোলের মধ্য দিয়ে সর্বোচ্চ ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করলো এবারের বিশ্বকাপ। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন একটি বল জালে জড়ালেও অফসাইটের কারণে সেটা বাদ দেন রেফারি। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে জ...
পালিত হলো ‘মীরসরাই ট্রাজেডী’র তৃতীয় বছর

পালিত হলো ‘মীরসরাই ট্রাজেডী’র তৃতীয় বছর

মীরসরাই, স্লাইড
মিরসরাই প্রতিনিধি ঃ গতকাল ১১জুলাই শুক্রবার ফুলে ফুলে ছেয়ে যায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্মৃতির মিনার ‘ আবেগ’। মা বাবার আহাজারি, ভাই বোনের বিয়োগ বেদনা, সাধারণ জনতার দুঃখ ভারাক্রান্ত স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় প্রিয়মুখ হারানোর স্মৃতি। তিন বছর পূর্বে ঘটে যাওয়া শোকাবহ সড়ক দুর্ঘটনা ৪২ জন ছাত্র, দুই জন ফুটবল প্রেমী, একজন অভিভাবক সহ ৪৫ জনের বিয়োগ ব্যথায় রচিত হয়েছিলো মিরসরাই ট্রাজেডী। কেঁদেছে মিরসরাই, কেঁদেছে বাংলাদেশ। স্মৃতি চারণ, পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি সহ সকাল সন্ধ্যা নানা আয়োজনে পালিত হলো মিরসরাই ট্রাজেডী’র তৃতীয় বছর। ট্রাজেডীর দিন ১১ জুলাই শুক্রবার হলেও সহপাঠিদের স্মৃতি স্মরণে বিদ্যালয় প্রঙ্গণে উপস্থিত হয় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মিরসরাই ট্রাজেডীতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ এ সকাল থেকে শিক্ষক, পেশাজীবি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে...
চট্টগ্রাম নগর জাপার কমিটি নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রাম নগর জাপার কমিটি নিয়ে অনিশ্চয়তা

বিশেষখবর
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের প্রস্তাব আটকে আছে কেন্দ্রে। সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েক মাসের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণেই কেন্দ্রীয় নেতারা এই কমিটির বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন না বলে জানা গেছে। আবার কেউ কেউ বলছেন, শীঘ্রই আহ্বায়ক কমিটির অনুমোদন হচ্ছে। দলের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ও নগর সম্মেলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেহজাবিন মোরশেদ এমপি বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ কমিটির অনুমোদন নিয়েই ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন করব। তবে দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই সম্মেলনের মাধ্যমে এই কমিটি কেন্দ্রে উ...
আন্দোলনের ডাকে সরকার গ্রেফতার বাণিজ্য শুরু করেছে

আন্দোলনের ডাকে সরকার গ্রেফতার বাণিজ্য শুরু করেছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'ঈদের পরে বিএনপির ঘোষিত কঠোর আন্দোলনের ডাকে সরকার ভীত ও দিশেহারা হয়ে পড়েছে।' আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, 'রোজার পরে আন্দোলনের ডাক দেওয়ায় ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ভীত হয়ে এই রমজান মাসেও বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। পুলিশ গ্রেফতার বাণিজ্যে জড়িয়ে পড়েছে।' তিনি বলেন,‘কিন্তু আমরা বিজয়ী হবই। সরকার নিজেদের খায়েশ পূর্ণ করতে রাষ্ট্রীয় গণতন্ত্রের অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করেছে।' মন্ত্রীরা চাকরি বাঁচাতে সব কিছু করছেন অভিযোগ করে রিজভী বলেন, 'অমল-ধবল ক্ষমতার জন্য, নিজের পাতে ক্ষমতার ঝোল ঢালতে কত কিছুই না করছে সরকার।' বিভিন্ন সময় গ্রেফতার হওয়ার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে ‘হানা’র প্রতিবাদ করেন তিনি।...
খালেদা তালপট্টি নিয়ে বেতাল করতে চাচ্ছেন

খালেদা তালপট্টি নিয়ে বেতাল করতে চাচ্ছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তালপট্টির তাল নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন।' আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, 'রাজনীতিতে খালেদা জিয়া তাল-বেতাল হয়ে গেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের যুগে তিনি আর হালে পানি পাচ্ছেন না। তাই তালপট্টির তাল নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, দেশে এখন তালও নাই বেতালও নাই।' খালেদা জিয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, 'তার কষ্টটা আমি বুঝি। ভারত বিদ্বেষের একটি খুঁটি তার কমে গেল। তালপট্টি নিয়ে তিনি আর কোনো বিদ্বেষ দেখাতে পারবেন না।' বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, 'ভোলার মেজর দিয়ে দেশের সুবিধা হবে না। বোঝা যাচ্ছে, ভোলার মেজর এখনও মাইনরই রয়...
বরিশালে বাসচাপায় নিহত ১০

বরিশালে বাসচাপায় নিহত ১০

জাতীয়, সংবাদ শিরোনাম
ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুরে হানিফ পরিবহণের একটি বাসের চাপায় ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একাধিক দোকান ও অন্য যানবাহনকে চাপা দেয়। পরে এটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে।উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও পাঁচজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।...
মেসির হাতে ট্রফি চান নেইমার

মেসির হাতে ট্রফি চান নেইমার

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বপ্নপূরণের আনন্দ যেমন প্লাবিত করে হৃদয়কে, আশাভঙ্গের বেদনায় তেমনি হৃদয় হয় বিদীর্ণ। জীবনের মতো ফুটবলেও অঘটন-চক্রান্ত ওঁৎপেতে থাকে আশপাশে। জীবনের মতো ফুটবলেও দুর্ঘটনা-দুর্বিপাক হানা দেয় অকস্মাৎ। কত স্বপ্ন নিয়ে সেলেকাওরা সাজিয়েছিল বিশ্বকাপের সংসার। সেই সংসার সুখে থৈ থৈ করছিল হলুদ-সবুজের সমারোহে। হঠাৎ সাত গোলের প্লাবনে ভেসে গেল আনন্দের খড়কুটো। আমাজন অরণ্যের নিঃসীম শূন্যতা সাও পাওলো থেকে রিও ডি জেনিরোতে। ঘরভর্তি অতিথি, অথচ কর্তা নিঃসঙ্গ! নিজেদের আঙিনায় বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ব্রাজিল দর্শক। সাত গোলের অঙ্গারে পুড়ছে। মারাকানায় রবিবাসরীয় দ্বৈরথ। সেখানে আর্জেন্টিনা-জার্মানি লড়বে প্রাণপাত। জীবনের চাইতেও বড় যুদ্ধ। মেসি-মুলাররা নিজেদের নিংড়ে দেবেন মুকুট মাথায় তুলতে। সেখানে ব্রাজিল নেই। নেইমার নেই। ৬৪ বছর আগে মারাকানায় যে অঘটনের আগুন ছড়িয়ে পড়েছিল সারা ব্রাজিলে, তার আঁচ এতদিন পরও ডেভিড লুইজরা পাচ্ছেন স...
ইরাকে বিপদে আছে বাংলাদেশিরা

ইরাকে বিপদে আছে বাংলাদেশিরা

আন্তর্জাতিক
যুদ্ধকবলিত ইরাকে বিপাকে আছে বাংলাদেশিরা। দেশটির বেশ কিছু শহরে ইরাকি সেনা ও সুন্নি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ এখন গৃহযুদ্ধের পর্যায়ে রূপ নিয়েছে। এরইমধ্যে ঝুঁকিতে দিন পার করছে অভিবাসীরা। দেশটিতে ভারতের ১০ হাজার ও বাংলাদেশের প্রায় ৩৫ অভিবাসী শ্রমিক রয়েছে। এর একটি বড় অংশই সংঘর্ষ চলা এলাকাগুলোতে কাজে নিয়োজিত। তারা এলাকা ছাড়তে চাইলেও গোলাগুলির কারণে পারছেন না। ইরাক প্রবাসী বাংলাদেশি শ্রমিক শেখ বেলাল টেলিফোনে বলেন, ‘আমরা সরকারি বাহিনীকে যেমন ভয় পাই, তেমনি বিদ্রোহীদের নিয়ে আতঙ্কিত। কিছু নড়তে দেখলে তার ওপরই গুলি ছুড়ছে সেনাদের হেলিকপ্টার। আমরা যেতে চাই, কিন্তু পারছি না।’ আজ শুক্রবার ইউএনবির খবরে এ কথা জানানো হয়। বেলাল জানান, গত বুধবার তিকরিত শহরে ইরাকি সেনা ও সুন্নি জঙ্গিদের মধ্যে যখন সংঘর্ষ চলছে, এ সময় গোলাগুলি থেকে রক্ষা পেতে শেখ বেলাল ও তার সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিক একটি গুদামে গুটিসুটি...