Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

আফগানিস্তানে তালেবান হামলায় প্রায় ১০০ নিহত, ১২ জনের শিরশ্ছেদ

আফগানিস্তানে তালেবান হামলায় প্রায় ১০০ নিহত, ১২ জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক
  আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত সপ্তাহে এক বড় ধরনের তালেবান হামলায় প্রায় ১০০ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং ১২ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আজ শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান। জানা গেছে, কান্দাহার হেলমান্দ ও লোগার প্রদেশের পর সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গজনি প্রদেশের আজরিস্তান জেলায় সাম্প্রতিক হামলাগুলো চালানো হয়েছে। গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি এএফপিকে বলেন, জঙ্গিরা চার গ্রামে ১২ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদ করেছে। তিনি আরো বলেন, আমাদের কাছে একেবারে সঠিক পরিসংখ্যান নেই। তবে গত এক সপ্তাহে ৮০ থেকে ১০০ লোক নিহত হয়েছে। কয়েক শ তালেবান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি খুবই সংকটজনক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা অতিরিক্ত নিরাপত্তা কর্মী পাঠাচ্ছেন। আহমাদি বলেন, আজরিস্তান তালেবান নিয়ন্ত্রণে চলে...
ইশারায় চলবে স্মার্টফোন!

ইশারায় চলবে স্মার্টফোন!

বিজ্ঞান-প্রযুক্তি
মার্কিন বিজ্ঞানীদের তৈরি ‘ওয়ারলেস সেন্সিং প্রযুক্তি’র সাহায্যে ইশারায় কাজ করবে স্মার্টফোন! ওয়াশিংটনের একদল গবেষক ওয়ারলেস সেনসিং প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের দাবি, এখন কিছু স্মার্টফোনে ক্যামেরার মাধ্যমে থ্রি-ডি জেশ্চার সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এতে ব্যাটারী দ্রুত শেষ হয়ে যায় এবং ইশারা শনাক্ত করার জন্য নড়াচড়া স্মার্টফোনের ক্যামেরায় স্পষ্ট হতে হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি আবিষ্কার হলে তা অল্প ব্যাটারিতেই চালানো যাবে। তাছাড়া যে কোনো পাশ থেকে ইশারা বুঝতে পারবে ফোনটি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাট রেনল্ড এবং শ্বেতক প্যাটেল এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। প্রযুক্তিটির কাজের ধরন নিয়ে গবেষকরা জানিয়েছেন, যখন কেউ ফোন করেন বা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করেন ফোন তখন সেলুলার নেটওয়ার্...
কালো জিরা এক মহৌষধের নাম

কালো জিরা এক মহৌষধের নাম

সুস্বাস্থ্য
কালো জিরাকে বলা হয় 'মৃত্যু ব্যতিত সর্ব রোগের মহৌষধ'। প্রাচীন কাল থেকেই নানা অসুখ-বিসুখে কালো জিরাকে ওষুধ হিসেবে ব্যবহার করে আসছেন চিকিৎসক-কবিরাজরা। মাথার চুল থেকে পায়ের নখ- সকল অঙ্গের রোগ নিরাময়ে জুড়ি নেই কালো জিরার। সর্দি-কাশি, আমাশয়, ফুসফুসের প্রদাহ, মাথার যন্ত্রণা থেকে শুরু করে জন্ডিস সব রোগেরই উপযুক্ত দাওয়াই এই কালো জিরা। নিচে কালো জিরার কিছু গুণ পাঠকদের জন্য তুলে ধরা হলো: কালো জিরা ভর্তা আমরা অনেকেই শখ করে খাই। রান্নার মশলার মধ্যে কালো জিরার গুণাগুণের তুলনা নেই। কালো জিরা শুধু ক্ষুধা বাড়ায় তা নয়, পেটের বায়ুনাশক ও ফুসফুসের রোগেও মহাউপকারী। আমাশা নিরাময়- আমাশার সমস্যায় কালোজিরা মহৌষধ। এ সময় কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন খেলে ভালো ফল পাওয়া যায়। গলা ফোলা- সর্দি-কাসির জন্য গ্লান্ড ফুলেছে, সে ক্ষেত্রে কালোজিরা ...
৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

বিশেষখবর
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালিয়ে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় আগুন জ্বালিয়ে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু করা হয়। বাখরাবাদ গ্যাস ফিল্ড ইনচার্জ জাকির হোসেন তরফদার জানান, ৫ নম্বর কূপের কাজ শেষে শুক্রবার সকাল ১০টার দিকে আগুন জ্বালানো হয়। আগামী ৪৮ ঘন্টা পরীক্ষামূলকভাবে এ কূপে আগুন জ্বালিয়ে রাখা হবে। পরে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। তিনি আরও জানান, এ কূপটি থেকে দৈনিক ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে তা তিনি জানাতে পারেননি।...
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

জাতীয়
উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকান চেম্বার ও বিজনেস কাউন্সিল আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী বাংলাদেশের উদার বাণিজ্যনীতির সুবিধাকে কাজে লাগানোরও আহবান জানান। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে এসে দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে গ্র্যান্ড হায়াত হোটেলে আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিল আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সফরে থাকা ব্যবসায়ী প্রতিনিধিরা। ২০১৩ সালে টিকফা চুক্তি স্বাক্ষরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন যুগের সুচনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য শুল্ক মুক্ত সুবিধা পেলে মার...
সাক্ষ্য দিতে যাওয়া হল না ফেলানীর বাবার

সাক্ষ্য দিতে যাওয়া হল না ফেলানীর বাবার

জাতীয়, স্লাইড
শুক্রবার সকালে সকল প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেও সাক্ষ্য দিতে যাওয়া হল না ফেলানীর বাবা নুর ইসলামের। মাঝ রাস্তা থেকে ফেরত আসলেন কুড়িগ্রামে। ভারতে ফেলানী হত্যার বিচারিক আদালত তিন দিনের জন্য মুলতবি ঘোষনা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কুড়িগ্রাম সীমান্তে চাঞ্চল্যকর ফেলানী হত্যাকান্ডের পুনঃবিচার কার্যক্রম গত সোমবার ভারতের কোচবিহারে ১৮১ বিএসএফ’র সেক্টর হেট কোয়াটারের বিশেষ আদালতে শুরু হয়। ৫ম দিন শুক্রবার বিকালে এই আদালতে সাক্ষ্য দিতে বাংলাদেশের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানায় ভারত। সাক্ষ্য দিতে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ক্যাম্প থেকে সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দের নেতৃত্বে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ও ফেলানীর বাবা নুর ইসলাম একটি বিশেষ গাড়িতে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থল বন্দরের দিকে যাত্রা শুরু করেন। লালমনিরহাট এলাকায় পৌঁছলে কোচবিহার বিএসএফ...
পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের কাছে ৪ রানে হেরে গেল বাংলাদেশ। বৃষ্টি আইনের কারণে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছিল ৭ ওভারে ৪৩ রান। শুরুতে ভালো করলেও শেষ দিকে এসে রানের চাপ সইতে না পেরে একে একে বাংলাদেশের মেয়েরা প্যাভিলিয়নের পথ ধরেন। নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেটে ৩৮রান তুলতে সমর্থ হন তারা। দলের পক্ষে রোমানা ও ফারজানা করেন ১০ রান করে। পাকিস্তানের পক্ষে সানা, সাদিয়া ও নিদা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের স্বর্ণ জেতার স্বপ্ন ভঙ্গ করে দেন। এর ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের নারীদের স্বর্ণ জেতা সোনার হরিণের মতই স্বপ্নই রয়ে গেল। রোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ করে ৯৭রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন বিসমা মারুফ। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ২টি উইকেট শিকার করেন। এছাড়াও জাহানারা, সালমা ও ফাহিমা ১টি করে উইকেট নেন। বৃষ্টির ...
রোববার শেষ হজ্ব ফ্লাইট

রোববার শেষ হজ্ব ফ্লাইট

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী রোববার ২৮ সেপ্টেম্বর থেকে হজ্ব ফ্লাইট শেষ হচ্ছে।পবিত্র মক্কা নগরীতে ১ অক্টোবর বুধবার থেকে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সৌদি আরবে এবছর ৩ অক্টোবর শুক্রবার হজ্ব পালন করা হবে। শুক্রবার হওয়ার কারনে এবারের হজ্বকে আকবরী হজ্ব বলা হচ্ছে। বাংলাদেশ থেকে হজ্বযাত্রীরা সৌদি আরব পৌছতে শুরু করেছেন। তবে সৌদি এয়ারলাইন্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ্ব ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। ধর্মমন্ত্রী মতিউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খানন মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হজ্ব পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৬২ জন হাজী হজ্বব্রত পালন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ১ হাজার ৫৩৪ জন এবং বেসরকারিভাবে ৯৭ হাজার ২৬৫ জন হজ্বে যাবেন। ৪ অক্টোবর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। হজ্ব পালনের পর আগামী ৮ অক্টোবর থেকে হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১৫ নভেম্বর। প...