বাংলাদেশে ভুল করে ধ্বংস করা হয়েছে ৬০ হাজার টন ফল ও মাছ
বাংলাদেশে খাদ্যদ্রব্যে ভেজালের অভিযোগ বেশ পুরনো। খাদ্যে ফরমালিন মেশানোর অভিযোগও রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই বলে কী ‘ভুল করে’ ৬০ হাজার টন ফল ও মাছ ধ্বংস করতে হবে!
পুলিশ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) মাঝে মধ্যেই ভ্রাম্যমান আদালত দিয়ে ফরমালিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ফরমালিনযুক্ত সন্দেহে বিপুল পরিমান খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। বিশেষ করে অতি সম্প্রতি দেশীয় ফলের মৌসুমে ফরমালিন থাকায় বিপুল পরিমাণ আম, জাম, লিচু, আনারস, লেবু, আপেল, নাশপাতি, পেঁপে, করমচা ও লটকন ধ্বংস করেন ভ্রাম্যামাণ আদালত।
তবে যে যন্ত্র দিয়ে এই ফরমালিন পরীক্ষা করা হয়, সেই যন্ত্র নিয়েই প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের পক্ষে উচ্চ আদালতে একটি রিটও করা হয়।
ব্যবসায়ীদের রিটের প্রেক্ষিতে তিনটি প্রতিষ্ঠানকে যন্ত্রগুলো পরীক্ষা করে দেখার নির্দেশ দেন আদালত। এর মধ্যে একটি প্রতি...







