Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী

ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী

বিশেষখবর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তিতে মাত্র দুইজন যোগ্য শিক্ষার্থী পাওয়া প্রসঙ্গে বলেছেন, বাছাই প্রক্রিয়া (ঢাবির) ত্রুটিপূর্ণ ছিল, এজন্য (শিক্ষার্থীরা) ফেল করেছে। এটা আমাদের বিষয় নয়, এটা তারা (ঢাবি কর্তৃপক্ষ) দেখবে। আজ রবিবার সচিবালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলে এই অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতাসম্পন্ন মাত্র দুজন শিক্ষার্থীকে পাওয়া গেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শিক্ষার্থীদের সর্বনাশ করার এই পদক্ষেপ তারা (ঢাবি কর্তৃপক্ষ) বিবেচনা করবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ না, এটা কোনো পরীক্ষাই না। এটা পাস ফেলের না, এটা বাছাই পরীক্ষা। মন্ত্রী বলেন, আমরা চাই তারা (ঢাবি কর্তৃপক্ষ) দায়িত্বশীল হবেন। ছেলে-মেয়েদের হেস্তনেস্ত করতে ফেল বলে প্রচার ...
প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও মিথ্যাচার করছেন

প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও মিথ্যাচার করছেন

জাতীয়, বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়েও বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আজ রবিবার বিকেলে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মননা ও জিয়া স্বর্ণ পদক-২০১৪’ প্রদান এবং ‘বর্তমান প্রেক্ষাপটে দেশ প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। জিসাসের সভাপতি আবু হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি নেতা সাইফুল প্রমুখ। ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ জানুয়ারি অবৈধ ও জোরজবরদস্তি নির্বাচনের বিরুদ্ধে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রতিরোধ গড়ে তোলেন। শেখ হাসিনা এখন জোর করে ক্ষমতায় আছেন। কিন্তু বিদেশের মাটিতে তিনি জনগণ স...
টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্লাইড
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার সুইচ গেট নামক স্থান থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা, যা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।...
ঢাবির ভর্তি প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, প্রশ্ন তোলার সুযোগ নেই: ভিসি

ঢাবির ভর্তি প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, প্রশ্ন তোলার সুযোগ নেই: ভিসি

স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাছাই প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ, এটি শিক্ষার্থীদের ধ্বংস করে দিচ্ছে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের জবাবে আরেফিন সিদ্দিক রোববার দুপুরে সাংবাদিকদের একথা বলেন। ঢাবি ভিসি বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছ।এ ধরনের পরীক্ষাকে প্রশ্নের মুখে ফেললে জাতির ভবিষ্যত প্রজন্ম বিভ্রান্তির মধ্যে পড়বে এবং তারা হতাশ হবে। সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়ে ভিসি বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিষয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলে এই অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতাসম্পন্ন মাত্র দু...
মধ্যবর্তী নির্বাচন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে-সিইসি

মধ্যবর্তী নির্বাচন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে-সিইসি

জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন হবে কি না তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। রোববার সিলেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার পর মধ্যবর্তী নির্বাচন হবে কিনা তা ভেবে দেখবে নির্বাচন কমিশন।রাজনেতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরী বলে মন্তব্য করেন সিইসি। রোববার দুপুরে সিলেটে একটি হোটেলে গত উপজেলা নির্বাচনের ফলাফল ও প্রার্থী ব্যবস্থাপনার ওপর পর্যালোচনা ও কর্মশালায় সিইসি একথা বলেন। এসময় কমিশনার শাহনেওয়াজ, নির্বাচন কমিশন সচিব শহীদুল ইসলাম এবং সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।...
৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানতে বাধ্য নয় -ড.কামাল হোসেন

৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানতে বাধ্য নয় -ড.কামাল হোসেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গণফোরাম সভাপতি, সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কোর্ট মেনে নিলেও জনগণ এ নির্বাচনের প্রতিনিধিদের মানতে বাধ্য নয়। এ নির্বাচনে আমি ভোট দেয়নি।দেশের ৯০ ভাগ মানুষ বলছে এ নির্বাচন হয়নি।রোববার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।ড: কামাল বলেন, কোনো আলাপ-আলোচনা না করেই ষোড়শ সংশোধনী করা হলো। এ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। আগে বিচারক নিয়োগের আইন,বিচারকদের অপসারনের আগে সুষ্ঠু তদন্তের আইন করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে প্রতারনা করেছে।সেময় তারা বলেছিল সাংবিধানিক বাধ্যবাধকতার চাপে নির্বাচন করছে। পরে সব দলের সাথে সংলপ করবে। গ্রহণযোগ্য নির্বাচন করবে। এখন আওয়ামী লীগ বলছে তারা ৫ বছর ক্ষমতায় থাকবে।সমাবেশে নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বলেন, আওয়ামীলীগ ৫ জানুয়া...
শেখ হাসিনা জানেন এখন নির্বাচন হলে ‘তাঁর দল জিতবে না

শেখ হাসিনা জানেন এখন নির্বাচন হলে ‘তাঁর দল জিতবে না

বিশেষখবর
মধ্যবর্তী নির্বাচন এবং সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘কিসের মধ্যবর্তী নির্বাচন? এমন কি সমস্যা হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন? কার জন্য মধ্যবর্তী নির্বাচন? অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দলকে ক্ষমতায় আনতেই মধ্যবর্তী নির্বাচন?'' নিউ ইয়র্কের বাংলাদেশের স্থায়ী মিশনে এই সংবাদ সম্মেলনে এক প্রবাসী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে তার পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন। বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন দল সংলাপে বসবে কি-না এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘‘সংলাপটা আবার কী? সংলাপ কার সাথে? বিরোধী দল? কে বিরোধী দল?...
হাসিনাকে ভোটচুরির কাফফারা দিতে হবে

হাসিনাকে ভোটচুরির কাফফারা দিতে হবে

জাতীয়
  বর্তমান আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভোট চুরির জন্য শেখ হাসিনাকে কাফফারা দিতে হবে। তিনি বলেন, আমেরিকায় গিয়ে শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচনে যাইনি বিদায় কাফফারা দিতে হবে। জনগণের ভোটচুরির জন্য কাফফারা তো আপনাদের দিতে হবে। বিভিন্ন প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা চুরির হিসাব যখন দিতে তখন আপনাদের কাফফারা দিতে হবে। আজ বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে ২০ দল আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, এই সংসদ অবৈধ, এই সরকার অবৈধ। এই সংসদে যে আইন পাস হচ্ছে সেগুলো আইন অবৈধ। কারণ আপনাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়নি। আপনারা তাদের ভোট দেননি।...