Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

আ’লীগের সমালোচনাও সহ্য হয়না

আ’লীগের সমালোচনাও সহ্য হয়না

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি ঢাকতে দেশের টেলিভিশনের টক শো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কারণ টক শো’তে গিয়ে দেশের বিশিষ্ট ব্যক্তিরা সরকারের সমলোচনা করেন। তাদেরকে নিয়ে কেউ যদি সমালোচনাও করে তাদের সহ্য হয় না। আজ রাতে চট্টগ্রাম জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের লোকজন আজ লাগামহীন। তারা সব জায়গায় দুর্নীতি করে বেড়াচ্ছে। রামুর ঘটনায় আজ পর্যন্ত সত্যিকারের অপরাধীদের আটক করা হয়নি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার মূল হোতাদের সঙ্গে নিয়ে বিদেশে বেড়াতে যান। আর যারা এ ঘটনার সঙ্গে জড়িত না তাদের জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের টার্গেট হচ্ছে দেশের ইয়াং ছেলেরা। তাদের বিভিন্ন ভাবে খুন ও গুম করা। এমন ভাবে গুম করা হচ্ছে তাদের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্...
বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকার চিন্তিত নয়

বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকার চিন্তিত নয়

সংবাদ শিরোনাম, স্লাইড
সাভারে আজ সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুরে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যতই হুংকার দিক না কেন অদূর ভবিষ্যতে বিএনপির গণআন্দোলন গড়ে তুলতে পারবে বলে আমরা মনে করি না, এটা দেশের জনগণও বিশ্বাস করে না। আর গণআন্দোলন গড়ে তোলার সেই সামর্থ্যও তাদের নেই। এটা নিয়ে আমাদের চিন্তা নেই বরং  দুশ্চিন্তার বিষয় আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের এ দেশ তথা দক্ষিণ এশিয়ায় নেটওয়ার্ক বিস্তৃতি। ঈদে ঘরমুখো যাত্রীদের সড়ক ব্যবহারে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদ ও পূজা ঘিরে আমাদের প্রস্তুতি সম্পন্ন। যতদিন আমরা কংক্রিটের পেভমেন্টে যেতে পারছি না ততদিন জোড়াতালি দিয়েই আমাদের চলতে হবে। মন্ত্রী বলেন, সড়কগুলো নড়বড়ে হয়ে গেছে। বুড়ো রাস্তাগুলো সংস্কারের বার্নিস দিয়ে ঠিক ...
লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম

লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিউইয়র্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম  আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছে। একই সঙ্গে তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। তা না হলে তাকে দেশের মাটিতে পা রাখতে  দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তারা। সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান নিউইয়র্কে লতিফ সিদ্দিকী এক মতবিনিময় সভায় বলেন, ‍আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। বিবৃতিতে বলা হয়,পবিত্র হজ ও হাজিদের কটাক্ষ ও মহানবী (সা.)-কে বিদ্রূপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা কেবল ...
দুর্গাপূজা উপলক্ষে খালেদা জিয়া শুভেচ্ছা

দুর্গাপূজা উপলক্ষে খালেদা জিয়া শুভেচ্ছা

জাতীয়, বিশেষখবর
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ সবাই মিলে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। তিনি দুর্গাপূজায়  যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। খালেদা জিয়া সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি হিন্দুধর্মালম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। খালেদা জিয়া বলেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ উপমহাদেশের বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।সুদীর্ঘকাল ধরে ধর্মীয় এই উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে।বাংলাদেশেও দুর্গাপূজা সব সময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়। বিএনপির চেয়ারপারসন বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হলো হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্...
আশরাফুলের সাজা কমলো

আশরাফুলের সাজা কমলো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের সাজার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছর ও ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী সাজা ১০ বছর বহাল রেখেছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। গত জুলাইয়ে আশরাফুলের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে চট্টগ্রাম ও মিরপুরের উইকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়।...
এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

খেলাধুলা, খেলার মাঠ
  ইঞ্চিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। শনিবার, এশিয়াডের অষ্টম দিনে তীরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে আয়োজক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে অভিষেক বর্মা, রজত চহ্বান এবং সন্দীপ কুমারের ভারতীয় দল। ইরানকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা দলও। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ২২৭-২২৫ পয়েন্টে জয় ছিনিয়ে নেন ভারতীয় তীরন্দাজরা। তবে দক্ষিণ কোরিয়রা ভারতীয় তীরন্দাজদের থেকে একটি পারফেক্ট টেন বেশি মারেন। এদিন পুরুষদের পাশাপাশি তৃষা দেব, পূর্বাশা শিন্দে, সুরেখা জ্যোতিদের মহিলা দলও ইরানকে হারিয়ে দেশকে পঞ্চদশ ব্রোঞ্জ পদকটি এনে দিলেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২২৪-২২৬ ব্যবধানে হারার পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইরানকে ৭ পয়েন্টের ব্যবধানে হারালেন তাঁরা। খেলার ফল ২২৪-২১৭। এই জয়ের ফলে পদক তালিকায় ১৭ নম্বর স্থান থেকে ...
জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পর্বতারোহীর মৃত্যু

জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক, স্লাইড
জাপানে শনিবারের অগ্ন্যুৎপাতের পর উদ্ধরকারীরা সংকটাপন্ন অবস্থায় যে ৩০ পর্বতারোহীদের উদ্ধার করেছিল তারা মারা গেছেন। শনিবার মাউন্ট অনটেকের আগ্নেয়গিরি থেকে হঠাৎ করেই লাভা উদগীরণ শুরু করলে শত শত লোক সেখানে আটকা পড়ে। রবিবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পাঁচ শতাধিক সেনা ও পুলিশ।বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতারোহীদের যখন উদ্ধার করা হয়েছিল তখন তারা শ্বাস নিতে পারছিলেন না এবং তাদের হৃদযন্ত্রও বন্ধ হয়ে গিয়েছিল। পরে পরীক্ষার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই অনটেক এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তারা সেখানে আরো পর্বোতারোহীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এর আগে শনিবারের ওই অগ্নুৎপাতে কমপক্ষে ৪০ জন আহত এবং আরো ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছিল বিবিসি।...
বিনিয়োগের জন্য বাংলাদেশই সর্বোত্তম দেশ : মজিনা

বিনিয়োগের জন্য বাংলাদেশই সর্বোত্তম দেশ : মজিনা

জাতীয়
বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশই সর্বোত্তম দেশ। যদি দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন। মজিনা বলেন, উন্নয়নের জন্য বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ আছে তার সমাধানও আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশেকে গণতান্ত্রিক, রাজনৈতিক, নিরাপদ, শান্তিময় দেশ হিসেবে দেখতে চায়। কারণ এটা দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য ভালো। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জগুলো হলো : জ্বালানি সংকট, যোগাযোগব্যবস্থার বেহাল দশা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলো সব সমাধানযোগ্য। মজিনা বলেন, দুর্নীতি দমন করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জ্বালানি সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী দেশ ভ...