Thursday, October 22Welcome khabarica24 Online

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

401776_10151450488743806_87_52625_33637

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকার সুইচ গেট নামক স্থান থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা, যা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।