একই দাবিতে গণজাগরণ মঞ্চের দু’গ্রুপের পৃথক সমাবেশ
একই দাবিতে শাহবাগ চত্বরে পৃথক সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চের দুই গ্রুপ। এক অংশের নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার, অন্য অংশের নেতৃত্ব দেন কামাল পাশা। এ দুই অংশ থেকে ঘোষণা করা হয়েছে পৃথক কর্মসূচিও। ১৯ অক্টোবর আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন ইমরান এইচ সরকার। আর কামাল পাশা ঈদের পর বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন।
শুক্রবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের সামনে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ হয়। পৃথক সমাবেশ থেকে জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার দাবি জানান হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল চারটায় সমাবেশের ঘোষণা দেয় মঞ্চের দুই গ্রুপ। বৃষ্টির কারণে কর্মসূচি শুরু হতে কিছুটা বিলম্ব হয়। পরে বৃষ্টি থামলে জাদুঘরের সামনে উত্তর ফটকে অবস্থানে নেয় কামাল পাশা চৌধুরী সমর্থিত মঞ্চের কর্মীরা এবং দক্ষিণ ফটকে অবস্থান নেয় ইমরান এইচ সরকার সমর্থিত গণজাগর...







