Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

২০ দলীয় জোট জাতির জন্য বিষফোঁড়া : প্রধানমন্ত্রী

২০ দলীয় জোট জাতির জন্য বিষফোঁড়া : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত ২০টি দলের সবই জাতির জন্য বিষফোঁড়া। এতে কোনো সন্দেহ নেই যে, তারা দেশের শান্তি ও অগ্রগতি চায় না। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটে বেশির ভাগ দলই স্বাধীনতাবিরোধী শক্তি। বিএনপি নেত্রীর জনসমাবেশে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে স্লোগান দেওয়া হয়। আপনারা যদি তাদের সমাবেশের দিকে নজর দেন, তাহলেই দেখতে পাবেন, তারা স্বাধীনতার পক্ষের নাকি বিপক্ষের শক্তি। আওয়ামী লীগের যুব ফ্রন্ট যুব লীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল যুব সমাবেশে আজ তিনি এসব কথা বলেন। গত ৫ জানুয়ারির নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি’র নেতৃত্বে ধ্বংসযজ্ঞ এবং সাধারণ নিরীহ লোকদের হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নিরীহ জনগণের বিরুদ্ধে এই অপরাধ সংঘটনের জন্য বিএনপি নেত্রীকে একদিন অবশ্যই দায় বহন করতে হবে। যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধু...
বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডে দুটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত ও জুবায়ের হোসেন।ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজের বাকি তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।...
শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে বাংলাদেশ

শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে বাংলাদেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিশ্বের শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তেমনি বাংলাদেশ থেকেও অনেকে বিশ্বের অন্যান্য দেশে শরণার্থী হয়ে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির তুলনায় ধারণক্ষমতার দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ। দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দুটি সরকারি শরণার্থী শিবিরে ৩০ হাজারের মতো মিয়ানমারের (রোহিঙ্গা) শরণার্থী বসবাস করছে। শিবিরের বাইরে আরও দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত শরণার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশে কেউ কেউ আশ্রয় প্রার্থনাও করছেন।একই সাথে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকেও উন্নত জীবনের আশায় অনেকে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে পাড়ি জমাচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে রওনা দেন। কেউ গন্তব্যে পৌঁছে গ্রেপ্তার হয়ে ফিরে আসেন। কেউ বা শরণার্থ...
৩১ বিদেশী নাগরিক আটক

৩১ বিদেশী নাগরিক আটক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী ৩১ বিদেশী নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাদের অধিকাংশই আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নাগরিক। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, মেয়াদোত্তীর্ণ ভিসা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকসামগ্রী উদ্ধার করা হয়। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ডিবি পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর গুলশান, উত্তরা পশ্চিম ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের ৩১ বিদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে নাইজেরিয়ার ১২, উগান্ডার ৫, ক্যামেরুনের ৪, গাম্বিয়ার ৩, আইভরিকোস্টের ২, সেনগালের ১, টোগোর ১, মালির ১, কেনিয়ার ১ এবং মোজাম্বিকের ১ জন নাগরিক রয়েছে। তিনি বলেন, ...
এইচটি ইমামের বক্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

এইচটি ইমামের বক্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

বিশেষখবর
আ'লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এইচটি ইমামকে উদ্দেশ করে তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে সরকার ও দলের ক্ষতি হয় এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি।শুক্রবার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এইচ টি ইমামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বোর্ডের সদস্য ড. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাবিতে ছাত্রলীগের অনুষ্ঠানে দেয়া এইচটি ইমামের বক্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ। এইচ টি ইমামের বক্তব্য বিএনপি ও বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করেন আ'লীগের নেতারা। বৈঠক সূত্র জানায়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শি...
ছাত্রলীগের ভালো কাজ মিডিয়ায় আসে না: জয়

ছাত্রলীগের ভালো কাজ মিডিয়ায় আসে না: জয়

বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, ছাত্রলীগ হাতে গোণা কয়েকটি খারাপ কাজ করেছে। সেটাই মিডিয়া ব্যাপক আকারে প্রচার করেছে। কিন্তু ছাত্রলীগ অনেক ভালো কাজ করলেও মিডিয়া তা তুলে ধরছে না।শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ‘ইয়ং বাংলা’ নামে একটি নতুন সংগঠনের উদ্বোধনী  অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রায় ২৫০টি তরুণ সংগঠনের প্রতিনিধিরা যোগ দেয়।অনুষ্ঠানে জয় আরো বলেন, আমরা সন্ত্রাস ও দুর্নীতি সহ্য করি না। বিভিন্ন অপকর্মের জন্য সারা দেশে সাড়ে ৬ শতাধিক ছাত্রলীগ কর্মীকে জেলে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।শুধু বর্তমানের উন্নয়ন নয়-বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে জয় বলেন, দেশে কর্মসংস্থানের অভাব, বিদ্যুতের অভাবসহ নানা সমস্যার সমাধান করতে সফল হয়েছি। দেশের উন্ন...
স্বাধীনতাকে অস্বীকার করছেন জয়: ফখরুল

স্বাধীনতাকে অস্বীকার করছেন জয়: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে অস্বীকার করলে প্রধানমন্ত্রীর ছেলে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে অস্বীকার করবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, বিশিষ্ট চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক কর্মচারি ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ। জিয়াউর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় সজীব ওয়াজেদ জয়কে ‘অর্বাচীন বালক’ অভিহিত করে ফখরুল বলেন, একটি শিশু বলে কিনা স্বৈরাচার, বিএনপির জন্ম স্বৈরাচারে। নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহেব মুক্...
জাতীয়, স্লাইড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. চৌধুরী সারোয়ার জাহান জানান, দুপুর আড়াইটার দিকে শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, 'বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'তিনি আরো জানান, তার প...