Tuesday, July 28Welcome khabarica24 Online

এইচটি ইমামের বক্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

h-t-emam_27380_174485
আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এইচটি ইমামকে উদ্দেশ করে তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে সরকার ও দলের ক্ষতি হয় এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি।শুক্রবার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এইচ টি ইমামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বোর্ডের সদস্য ড. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাবিতে ছাত্রলীগের অনুষ্ঠানে দেয়া এইচটি ইমামের বক্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ। এইচ টি ইমামের বক্তব্য বিএনপি ও বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করেন আ’লীগের নেতারা।
বৈঠক সূত্র জানায়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমামের বক্তব্য নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তসহ কয়েকজন সিনিয়র নেতা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির এমন ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বৈঠকে সিনিয়র নেতারা বলেন, বিতর্কিত বক্তব্য দিয়ে যারা সরকার ও দলকে বিব্রত করছে তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।অতিকথন প্রিয় নেতা ও দায়িত্বশীলদের কথায় নাগাম টানতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বক্তব্যের জন্য এইচ টি ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারাতে পারেন।এমনকি এজন্য তার পদও যেতে পারে।
উল্লেখ্য,  বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনের সময় আমি প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে।তার পরে আমরা দেখব। ছাত্রলীগের পাসের দায়িত্ব সরকারের।