Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

মাইলফলকে পৌঁছতে ভাগ্য সহায় ছিল না: সাকিব

মাইলফলকে পৌঁছতে ভাগ্য সহায় ছিল না: সাকিব

খেলাধুলা, খেলার মাঠ
  চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিব আল হাসানের প্রয়োজন ছিল ৩টি উইকেট, কিন্তু নিতে পেরেছেন মাত্র একটি। তাই টেস্ট সিরিজে আড়াইশ রান এবং ২০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছতে পারলেন না। এতে আফসোস নেই বাঁহাতি এই ক্রিকেটারের। তিনি মনে করছেন ভাগ্য সহায় ছিল না বলেই উইকেট পাওয়া হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল: প্রশ্ন : দুই ইনিংস মিলে ৩ উইকেট পেলেন না, এ জন্য আফসোস হচ্ছে কিনা? সাকিব : না…। আফসোস কেনও থাকবে। প্রথম ২ টেস্টে যদি ১৭ উইকেট না পেতাম, যদি ১০টা হত। ভাগ্যের সহায়তা দরকার হয়। এটা ছিল না; এই টেস্টে হয়নি। এটা নিয়ে কোনো আফসোস নেই। হলে ভাল লাগত। হয়নি সমস্যা নেই। প্রশ্ন : সিরিজ সেরার পুরস্কার আপনাকে কতটা অনুপ্রাণিত করে? সাকিব : ভাল লাগে। অবশ্যই একটা ভাল অনুভূতি থাকে মনের ভেতরে। কমপেক্ষ দলের জন্য অবদান রাখতে পেরেছি।...
ভোটার তালিকা হালনাগাদ, ৪৭ লাখ নতুন ভোটার

ভোটার তালিকা হালনাগাদ, ৪৭ লাখ নতুন ভোটার

জাতীয়
দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শেষে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং নারী ভোটার ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন। নারীর চেয়ে পুরুষ ভোটার পাঁচ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি। সারা দেশে নিবন্ধিত ভোটারের মধ্যে নারীর সংখ্যা কম হলেও রাজধানী ঢাকায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি নিবন্ধিত হয়েছেন। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। হালনাগাদে ভোটার বাড়ার হার ৫ দশমিক ১৫ শতাংশ। তবে ইসি অস্বাভাবিক হারে নারী ভোটার কমে যাওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি।জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, হালনাগাদের প্রথম পর্যায়ে কিছু দুর্বলতা থাকায় নারী ভোটার কম হয়েছে। পরবর্তী সময় এ বিষয়ে অনেক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। চেষ্টা করা হয়েছে সব যোগ্য নাগরিককে ভোটার করার। তার পরও যাঁরা বাদ পড়েছেন তাঁরা যেক...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোম ও মঙ্গলবার ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোম ও মঙ্গলবার ক্লাস বর্জন

বিশেষখবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কাল সোমবার ও পরের দিন মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রবিবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মশিহুর রহমান সভা শেষে জানান, অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ নভেম্বর রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচিও পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ছাড়া সাত দিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান মশিহুর রহমান।...
প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে : এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে : এইচ টি ইমাম

জাতীয়, স্লাইড
  বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, পাবলিক সার্ভিস পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় তিনি যেসব মন্তব্য করেছেন, তার অপব্যাখ্যা করা হচ্ছে। কোনো কোনো মহল এই বিষয়টিকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি জানিয়েছেন বিবিসি বাংলা। বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এইচ টি ইমাম জানান, এই বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী আগামিকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর বক্তব্য বিশদভাবে তুলে ধরবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গত ১২ নভেম্বর এক আলোচনা সভায় এইচ টি ইমাম বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে যারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের চাকরিসহ যে কোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। আম...
ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ জানুয়ারি

ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এ শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন।...
খাগড়াছড়ি সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরণে ২ বিজিবি সদস্য নিহত, আহত ৪

খাগড়াছড়ি সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরণে ২ বিজিবি সদস্য নিহত, আহত ৪

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  খাগড়াছড়ি সেনানিবাসে বার্ষিক প্রশিক্ষণ চলাকালে গ্রেনেড বিস্ফোরণে রামগড় ১৬ বিজিবি’র দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।  গতকাল সকালে প্রশিক্ষণ চলাকালে অসাবধানতায় একটি গ্রেনেডের পিন খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যরা হলেন- নায়েক সুবেদার আবুল কাশেম (৫৫) ও মো. হাসান (৪০)। নিহত আবুল কাশেমের বাড়ি কুিমল্লা ও হাসানের বাড়ি গোপালগঞ্জ জেলায়। আহতরা  হলেন- নায়েক সুবেদার  মাসুদ (৫৫), ল্যান্স নায়েক সামিরুল (৩৫), ল্যান্স নায়েক সিরাজ এবং  একজন বিজিবির ডাক্তার। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকা সেনাবাহিনীর সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের জি টু (ইন্টেলিজেন্স বিভাগের) মেজর রুবায়েত জামিল সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, নিহত নায়েক সুবেদার আবুল কাশেমের কুমিল্লার চান্দিনার বাড়িতে চলছে শোকের মাতম। তিনি চ...
আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আন্তর্জাতিক, বিশেষখবর
  কলম্বাস নয় আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা; তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এ মন্তব্য করেছেন। গতকাল তিনি বলেন, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পা রাখার প্রায় তিন শতক আগে দ্বাদশ শতাব্দিতে মুসলিমরা আবিস্কার করে আমেরিকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসতাম্বুলে লাতিন আমেরিকার মুসলিম নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, লাতিন আমেরিকা ও ইসলামের যোগাযোগ অনেক আগে থেকে, দ্বাদশ শতাব্দি পর্যন্ত। মুসলিমরা ১১৭৮ সালে আমেরিকা আবিস্কার করেছে, ক্রিস্টোফার কলম্বাস নয়। মুসলিম নাবিকরা ওই বছর থেকে আমেরিকায় আসা শুরু করে। তিনি আরও বলেন, কিউবার উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অবস্থানের কথা উল্লেখ করেছিলেন কলম্বাস। এরদোগান বলেন তিনি কলম্বাসের উল্লিখিত ওই স্থানে একটি মসজিদ নতুন করে নির্মানেরও প্রস্তুতি নিয়েছিলেন। এ বিষয়ে তিনি কিউবার সঙ্গে আলোচনা করবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই পাহাড়ে এ...
তিস্তা চুক্তি অনিশ্চিত

তিস্তা চুক্তি অনিশ্চিত

জাতীয়, বিশেষখবর
  সীমান্ত চুক্তি হলে নরেন্দ্র মোদি চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসতে পারেন। সেটা না হলে তিনি খালি হাতে আসবেন না। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদির দূরত্ব যেভাবে বাড়তে শুরু করেছে তাতে তিস্তাচুক্তি সম্পাদনের বিষয়টি যে আরও অনিশ্চিত হয়ে পড়েছে তাতে কোন সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের শীর্ষ নেতারাও যেখানে দিল্লি গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, সেখানে কোন সঙ্গত কারণ ছাড়াই ‘সুচিন্তিতভাবে’ যিনি ভারতের মাটিতে থেকেও মোদিকে কার্যত ‘বয়কট’ করে চলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা। লোকসভা নির্বাচনের পরে মমতা এই প্রথম গতকাল দিল্লির উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেছেন। আর সেটা কিনা আবার মমতার চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সভানেত্রী  সোনিয়া গান্ধীর আমন্ত্রণক্রমে। মমতার এই দিল্লি সফর তাই নানা কারণে অসাধারণ তাৎপর্যম-িত। এবং তা এতটাই বেশি য...