Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিনটি বিতরণ সংস্থা। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে। গত সোমবার সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পৃথক পৃথকভাবে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বিদ্যুতের খুচরা মূল্য ১৫ থেকে ১৮ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হয়েছে। এর আগে গত মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠায় বিইআরসিতে। পিডিবি উৎপাদন পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। গ্যাসের দাম বাড়ানোর বিষয়টিও বিইআরসিতে প্রক্রিয়াধীন। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের প্রতি ১০০০ ঘনফুটের দাম ৭৯ দশমিক ৮২ টাকা থেকে ৮৪ টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। গ্যাসের দাম বাড়...
মন্ত্রিসভায় পাঁচ প্রস্তাবের খসড়া অনুমোদন

মন্ত্রিসভায় পাঁচ প্রস্তাবের খসড়া অনুমোদন

জাতীয়
মন্ত্রিসভায় মোটরযান বিধি সংক্রান্ত সার্ক চুক্তি স্বাক্ষর এবং মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানি সম্পর্কিত সমঝোতা স্মারকের সংশোধনীসহ ৫টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদসচিব এম মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, বৈঠকে জিম্বাবুয়ের সঙ্গে নিজ মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এক প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভায় বিশিষ্ট দুই নাগরিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী ও একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। মোশাররাফ হোসাইন বলেন, বৈঠকে বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ডকে সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত করা সম্পর্কিত পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ফেরত দেওয়া হয়। সংস্থ...
মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার থেকে ৫৯৫ যাত্রী আটক

মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার থেকে ৫৯৫ যাত্রী আটক

জাতীয়, স্লাইড
সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে সোমবার দুপুরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে ৫৯৫ জন যাত্রীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক লোকজনের মধ্যে ১৪ জন মাঝি-মাল্লা এবং ২০ জন নারী ও শিশু। ট্রলারটি জব্দ করা হয়েছে। নৌবাহিনীর চট্টগ্রাম চোরাচালান প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জসীম উর জামান জানান, বেলা ২টার দিকে তাঁদের টহল জাহাজ বিএন দুর্জয় সেন্ট মার্টিন দ্বীপের অদূরে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ট্রলারটিকে আটক করে। তিনি বলেন, ট্রলারটি থাইল্যান্ডের বলে তাঁরা জানতে পেরেছেন।নৌবাহিনীর সেন্ট মার্টিন স্টেশনের লে. কমান্ডার মোস্তফা কামাল জানান, জব্দ করা ট্রলারসহ যাত্রীদের নিয়ে নৌবাহিনীর টহল জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছে। তাদের টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, আ...
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: শিল্পমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: শিল্পমন্ত্রী

জাতীয়, স্লাইড
দেশের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতি জাতীয় সংসদে প্রশ্নোত্তর প্রদানকালে তিনি এ কথা বলেন। এদিকে গতকাল সোমবার নির্ধারিত ১০২টি প্রশ্নের মধ্যে ৩৬টি প্রশ্নই স্থানান্তর করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে শুরু হওয়া সংসদ অধিবেশনে উত্তরদানের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্ন নির্ধারিত ছিল। মোট ১০২টি প্রশ্নে ৬৩টি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে ২২টি এবং তারকাবিহীন ৩৯টি প্রশ্নের মধ্যে ১৪টি প্রশ্ন পরবর্তী দিনে স্থানান্তর করা হয়। স্পর্শকাতর অনেক প্রশ্নের উত্তর এড়াতে অতীতেও অনেক প্রশ্ন পরবর্তী দিনে স্থানান্তরের অভিযোগ রয়েছে।এদিকে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্বরাষ্ট্...
তারেকের বিরুদ্ধে সমন জারি

তারেকের বিরুদ্ধে সমন জারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে, বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় আজ সোমবার তারেকের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মনির খান।...
ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য উৎঘাটন করতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এনআইএর দুই সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুইজনও সোমবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন বলে জানা গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে এনআইএ প্রতিনিধি দল।...
আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: এইচ টি ইমাম

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: এইচ টি ইমাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে দেওয়া আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এ কথা বলেন। এইচ টি ইমাম বলেন, আমার বক্তব্য ছিল ৪৭ মিনিট। খণ্ডিত বক্তব্য প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে কোন পরিস্থিতিতে আমি কোন কথা বলেছি। এসময় তিনি সামগ্রিকভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। সেইসঙ্গে একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন। উল্লেখ্য, এইচটি ইমাম গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, "নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব ...
নেইমারের সমালোচনায় সিলভা

নেইমারের সমালোচনায় সিলভা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা আর অধিনায়ক নেইমার দ্য সিলভা জুনিয়ারের সমালোচনা করলেন দেশটির সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার অভিযোগ, অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার সময় দুঙ্গা কিংবা নেইমার কেউ আগে থেকে তাকে জানায় নি।২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ডিফেন্ডার থিয়াগো সিলভাকে সরিয়েই নেইমারকে অধিনায়ক নির্বাচিত করেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লোস দুঙ্গা। বিষয়টি নিয়ে সাবেক ব্রাজিল অধিনায়কের ভাষ্য, নেইমার কখনোই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে আসেনি।ব্রাজিলের গ্লোবো স্পোর্টোকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা আরও বলেন, আমার সাথে কোনো প্রকার কথা না বলেই এই পালাবদল হয়েছে। এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।উল্লেখ্য, ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন সিলভা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের লজ্জার হারে বিশ্বকাপ শেষ হয় স্বাগতিকদের। অবশ্য ওই মাঠে ...