বিমানের ডিজিএমসহ গ্রেফতার ৫ জন চার দিনের রিমান্ডে
স্বর্ণ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএমসহ গ্রেফতার পাঁচজনের প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতার পাঁচজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার রাতে উত্তরা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসের ডিজিএম ইমদাদ হোসেন, চিফ অব প্লানিং অ্যান্ড সিডিউলিং ক্যাপ্টেন আবু মো. আসলাম শহিদ ও সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুনুর রশিদ।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধ। ঢাকা ও চট্টগ্রাম বিমা...







