Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

তারেক এলে ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব

তারেক এলে ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব

জাতীয়, বিশেষখবর
  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন। আসার পথে বিমানবন্দরে যাতে তিনি বাধার সম্মুখীন না হন, সে জন্য আমরা ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরের কড়াইতলায় ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।...
দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন তাই তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয়তাবাদী মহিলাদল এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান এক প্রকার নির্বাসনে রয়েছেন। তার সুস্থতা কামনা করছি।’ এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ মহিলাদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে বেগম খালেদা্ জিয়া কেক কাটেন।...
সরকারের ওপর জনগণের আস্থা আছে

সরকারের ওপর জনগণের আস্থা আছে

জাতীয়
  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বর্তমান সরকারকে উৎখাতে অনবরত হুমকি দিচ্ছে, সময় বেঁধে দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েও জনগণের কাছ থেকে ন্যুনতম কোন সাড়া পাচ্ছে না। এতেই প্রমাণ হয়, বর্তমান সরকারের ওপর দেশের মানুষের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। কারণ দেশের জনগণ জানে যে, বর্তমান সরকারই পারবে দেশকে উন্নত করতে। তাই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, কেউ এই অগ্রযাত্রা পিছিয়ে দিতে পারবে না। সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)তে বাংলাদেশের দুই প্রার্থীর বিজয়কে ‘বিরল অর্জন এবং বাংলাদেশের গণতন্ত্র ও সংসদের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থার বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, কার্যকর ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করেছে। দুটি গ...
হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক
  চীনশাসিত হংকংয়ের রাজপথে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। আজ বুধবার সকালে একদল বিক্ষোভকারী স্থানীয় সংসদ ভবনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীরা আট সপ্তাহ ধরে তিনটি শহরের রাজপথে অবস্থান করে আসছেন। আজ পুলিশের বাধা, লালপতাকার সতকর্তা জারির পরেও বেশ কয়েকজন বিক্ষোভকারী সংসদে ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।...
ট্রলারে মানব পাচারের ঘটনায় নৌবাহিনীর ২ মামলা

ট্রলারে মানব পাচারের ঘটনায় নৌবাহিনীর ২ মামলা

জাতীয়, স্লাইড
  ছয় শতাধিক মানুষ নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা মিয়ানমারের পতাকাবাহী ট্রলার আটকের ঘটনায় ৯৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে নৌবাহিনী। আজ বুধবার সকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন। থানা সূত্রে খবর, দুই মামলার একটি হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। অন্য মামলার অভিযোগ মানব পাচার। অবৈধ অনুপ্রবেশের মামলায় মিয়ানমারের ৮২ নাগরিককে আসামি করা হয়েছে। তারা সবাই আটক ট্রলারের আরোহী ছিলেন। আর মানব পাচারের মামলার ১৬ আসামি ওই পাচারকারী চক্রের দালাল। তাদেরও ওই ট্রলার থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'দুর্জয়' সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে ট্রলারটি আটক করে। ট্রলারটিতে নারী ও শিশুসহ ৬২৫ জন মানুষ ছিল। পরে নৌবাহিনীর পাহারায় মঙ্গলবার সন্ধ্যা...
জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি

জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
  প্রস্তুতি ম্যাচেও ভক্তদের দাপুটে জয়ই দেখালেন  বাংলাদেশ তারকারা। চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি একাদশ। বুধবার জহুর আহমেদ মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে ২৮২ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিসিবি দলের ব্যাট হাতে একমাত্র অর্ধশতকটি হাঁকান জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়া নাসির হোসেন। টেস্ট সিরিজে ভুতুরে ব্যাটিং শেষে ফর্ম দেখালেন শামসুর রহমানও। এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন এ ওপেনিং ব্যাটসম্যান। জিম্বাবুয়ে ইনিংসে একমাত্র অর্ধশতক হাঁকান চার ন্মবর ব্যাটসম্যান টিমাইসেন মারুমা। বিসিবি একাদশ দলের বল হাতে সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ ও আবুল হাসান পান দু’টি করে উইকেট। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী শুক্রবার।...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তির সময় বৃদ্ধি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময় ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে অসম্পূর্ণ ডাটা পাওয়ার কারণে শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলা ও ইংরেজি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। একাধিক বৈঠকের পর কারিগরী শিক্ষা বোর্ড অবশেষে ১৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়কে সংশোধিত ডাটা সরবরাহ করে।জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে ভর্তির আবেদনের শেষ পর্যায় এসে টেকনিক্যাল ও প্রশাসনিক অসুবিধা সত্ত্বেও সংশোধিত ডাটা ভর্তি কার্যক্রমের সফটওয়্যারে নতুনভাবে আপলোড করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে কারিগরী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বাণিজ্য শাখায় বিষয় পছন্দের সুযোগ সৃষ্টি হবে। এর প্র...
পঞ্চাশ বছরে পা দিলেন তারেক রহমান

পঞ্চাশ বছরে পা দিলেন তারেক রহমান

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৫০ বছরে পা দিলেন। বৃহস্পতিবার তারেক রহমানের ৫০তম জন্মদিন। বুধবার রাত ১২ টা ১ মিনিটে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া ও নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করবেন।১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কেক কাটা হবে। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বুধবার রমনা ইর্ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হয় আলোচনা সভা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ...