Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

নেতাদের যে বার্তা দিলেন খালেদা

নেতাদের যে বার্তা দিলেন খালেদা

জাতীয়
  জনমত জোরালো করতে সফর কর্মসূচির পাশাপাশি আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক তিনটি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম দুইটি বৈঠকে নেতাদের মতামত শুনে দিকনির্দেশনামূলক বক্তব্য দিলেও স্থায়ী কমিটির বৈঠকটি ছিল ব্যতিক্রম। বৈঠকের পুরো সময়জুড়ে নীতিনির্ধারক ফোরামের ওপর ক্ষোভ ঝেড়েছেন খালেদা জিয়া। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নীতিনির্ধারণী বিষয় ও আন্দোলন কর্মসূচিতে তাদের নিষ্ক্রিয় ভূমিকায় তিনি ক্ষুব্ধ। রাজনৈতিক মহলের পাশাপাশি দলের একাধিক কেন্দ্রীয় নেতা মনে করেন, এ ক্ষোভ প্রকাশের মাধ্যমে নেতাদের প্রতি কিছু বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বার্তাগুলো কি এ নিয়ে রীতিমতো আলোচনাও জমে উঠেছে রাজনৈতিক মহলে। নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে ক্ষোভ প্রকাশের মাধ্যমে দলের নিষ্ক্রিয়, আঁতাত ও কোন্দলপ্রবণ নেতাদের সতর্ক করেছেন খালেদা জিয়া। বার্তা দিয়েছেন, শীর্ষ নেতাদের গতিব...
ঢাকা আসছেন নিশা দেশাই

ঢাকা আসছেন নিশা দেশাই

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আবারও ঢাকা সফরে আসছেন ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিষয়ে তাদের জানানো হয়েছে।তার সফরসূচি এখনও ঠিক না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে এই সফর হতে পারে বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে।তবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। এবছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় এসে নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল।...
রেলমন্ত্রীর বৌভাতে এলাহীকাণ্ড!

রেলমন্ত্রীর বৌভাতে এলাহীকাণ্ড!

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রায় ২০ হাজার অতিথি আপ্যায়নের ব্যবস্থা। সাধারণ, ভিআইপি ও ভিভিআইপি শ্রেণিতে অতিথিদের ভাগ করে রয়েছে খাবারের আয়োজন। ভিআইপিদের জন্য এলডি হলের ভেতরে দুটি স্থানে ২০টি টেবিল রাখা হয়েছে। উপহার নিতে ছয়টি কাউন্টার। ক্লোজ সার্কিট ক্যামেরা। এ এক এলাহী কাণ্ড!রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার বিবাহোত্তর বৌভাত উপলক্ষে সংসদ ভবনের এলডি হল এলাকায় বিশাল আয়োজন করা হয়েছে। মনিপুরীপাড়া ফটক থেকে এলডি হল পর্যন্ত করা হয়েছে আলোক সজ্জা। অতিথিদের অভ্যর্থনা জানাতে কালো রংয়ের স্যুট পরিহিত ৬৭ বছর বয়সী মন্ত্রীকে সন্ধ্যায় মূল ফটকের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনুষ্ঠানস্থলে ঢুকতে ফটক থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অতিথিদের। সারি ধরে একের পর এক ভিতরে প্রবেশ করেন তারা।ঘিয়ে রংয়ের সোনালী জরির শাড়ি, সিতাহার, কণ্ঠহার, টিকলি পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বৌ হনুফা আক্তার রিক্তা...
অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সরকারের সৃষ্টি : মির্জা ফখরুল

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সরকারের সৃষ্টি : মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
দমন-পীড়নের মাধ্যমে সৃষ্ট অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য সরকারই দায়ী—এর ফলে সন্ত্রাসবাদের উত্থানের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।এর দায় সরকারকেই বহন করতে হবে-উল্লেখ করে বিএনপির এ নেতা আরো বলেন, বিএনপিকে নেতৃত্বশূণ্য করার নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে ধর পাকড় চালানো হচ্ছে।মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের ফাঁসির রায় নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তারাও এ অপরাধের বিচার চায় তবে সেটা অবশ্যই আন্তর্জাতিক মানের এবং রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া হতে হবে। এছাড়া, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এতে নির্বাচনে কারসাজি নিয়ে বিএনপির আশঙ্কাই প্রমাণিত হয়েছে।...
ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হচ্ছে

ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম শুরু হচ্ছে। ভারতের কুচবিহারে বিএসএফের সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ফেলানীর বাবা নুরুল ইসলামের আগামী ১৭ নভেম্বর বিএসএফের আদালতে সাক্ষ্য দেওয়ার কথা । বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর এটিএম হেমায়েতুল ইসলাম। তিনি জানান, বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের পক্ষ থেকে কমান্ডেন্ট ভিপি বাদলা শুক্রবার দুপুরে টেলিফোনে এ কথা জানিয়েছেন। সাক্ষ্য দেয়ার জন্য ফেলানীর বাবা নুরুল ইসলাম, বিজিবি পরিচালক ও সরকার পক্ষের আইনজীবীকে রবিবার ভারতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পরদিন সোমবার নুরুল ইসলামসহ তিন সদস্যের প্রতিনিধি দলকে বিশেষ আদালতে উপস্থিত উপস্থিত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ভারতের উদ্দেশে যাত্রা করবেন তিন সদস্যের একটি প্রতিনিধি...
বর্ষসেরা ক্রিকেটার মিচেল জনসন

বর্ষসেরা ক্রিকেটার মিচেল জনসন

খেলাধুলা, খেলার মাঠ
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জোড়া পুরস্কার পেলেন অসি তারকা মিচেল জনসন। গতকাল এ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ার মিচেল জনসন এর আগে বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জেতেন ২০০৯’র মওসুমে। দুইবার এ পুরস্কার জয়ের এটি মাত্র দ্বিতীয় নজির। দুইবার বর্ষসেরা ক্রিকেটারের  খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে কেবল সাবেক অসি ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের।...
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার চলছে: জয়

স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার চলছে: জয়

জাতীয়, স্লাইড
বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার, মিথ্যাচার চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, '৭৫ এর ১৫ আগস্টের পর থেকেই ইতিহাস বিকৃত হয়েছে। স্কুলের বইকে পর্যন্ত বিকৃত করা হয়েছে। এটা অনেক বড় পরিকল্পনার অংশ। এটা তারা করেছে, যারা মিথ্যা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে।  একে মোকাবেলা করতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি। হিটলারের উদাহরণ দিয়ে জয় বলেন, হিটলারের প্রচারমন্ত্রী ছিল গোয়েবলস। গোয়েবলস বিশ্বাস করতেন, একটা মিথ্যা যদি একনাগাড়ে বলতে থাক তবে তা একদিন সত্য হয়ে যাবে। এখানেও এখন তাই হচ্ছে। এ মিথ্যাচারের মোকাবেলা করতে হবে, তাদের প্রতিহত করতে হবে। বিএনপিকে 'রাজাকারদের দল' আখ্যা দিয়ে জয় আরো বলেন, বিএনপি যদি ...
৫ জানুয়ারির নির্বাচন কোন বাহিনীর ক্রেডিট নয়-সুরঞ্জিত

৫ জানুয়ারির নির্বাচন কোন বাহিনীর ক্রেডিট নয়-সুরঞ্জিত

জাতীয়, বিশেষখবর
আ'লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান।এতে সকলের পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে সাবধানে কথা বলার পরামর্শ দিয়ে বলেন, পিএসসি নিয়ে কথা বলতে একটু সতর্ক হতে হবে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বিজয় কোনো বাহিনীর ক্রেডিট নয়।এটা মানুষের ক্রেডিট।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিস্টিটিউট মিলনায়তনে শুক্রবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনৈতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।উল্লেখ্য গত  বুধবার ঢা'বির ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, ‘লিখিত পরীক্ষা ভালো কর, এরপর ভাইভাতে আমরা দেখব।ছাত্রলীগের পাসের দায়িত্ব সরকারের। এ সময় ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া কর্মকর্তারা ৫ জা...