Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

সংসদ অধিবেশন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

সংসদ অধিবেশন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম¥দ এরশাদ, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দিন খান বাদল ও আইন মন্ত্রী আনিসুল হক অংশগ্রহণ করেন।বৈঠকে অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন বিকেল ৪টায় এই অধিবেশন শু...
তরুণ উদ্যোক্তা দিয়েই অর্থনৈতিক লক্ষমাত্রা অর্জন সম্ভব

তরুণ উদ্যোক্তা দিয়েই অর্থনৈতিক লক্ষমাত্রা অর্জন সম্ভব

স্লাইড
  দেশের তরুণ উদ্যোক্তা শনাক্তরণ, নীতিমালা তৈরি, তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিশেষ সেল গঠন করে ফান্ড গঠন, সহজ শর্তে ঋণ প্রদান এবং একটি তরুণ উদ্যোক্তা পল্লী গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এগুলো পেলে শুধু তরুণরাই দেশের অথনৈতিক পরিবর্তন আনতে সক্ষম। আজ বৃহষ্পতিবার চিটাগাং খুলশী ক্লাবে জুনিয়র চেম্বার চট্টগ্রাম চ্যাপ্টার ও কালের কণ্ঠের যৌথ আয়োজনে এক গোলটৈবিল বৈঠকে তরুণ উদ্যোক্তা ও শিল্পপতিরা এই দাবি জানান। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তৃতায় জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রেসিডেন্ট ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, তরুণদের আইডিয়াগুলো চমৎকার ও উদ্ভাবনীমূলক। কিন্তু তরুণদের এই নতুন ও ভিন্নধর্মী চিন্তা শুনতে চায় না সবাই। অর্থলগ্নিকারীরা উদ্যোগ বাস্তবায়নে ঋণ সহায়তা দিতে চায় না, কেউ দিলেও আবার আগেই ফেরত পাওয়ার নিশ্চয়তা চায়। ফল...
নেতাদের সতর্ক করলেন খালেদা

নেতাদের সতর্ক করলেন খালেদা

জাতীয়, স্লাইড
  দলের স্থায়ী কমিটির সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এ ক্ষোভ ঝাড়েন তিনি। সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির ভূমিকায় আন্দোলন কর্মসূচি ও তাদের নিষ্ক্রিয় ভূমিকা, নীতি-নির্ধারণী বিষয়ে তাদের পর্যাপ্ত পরামর্শ ও সহায়তা না দেয়াসহ বিভিন্ন বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন খালেদা জিয়া। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পদ এবং দায়িত্ব অনুযায়ী যথাযথ ভূমিকা পালনে গাফিলতি ও নিষ্ক্রিয়তার কারণে নেতাদের সতর্ক করেন তিনি। খালেদা জিয়া বলেন, ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর আন্দোলন কর্মসূচি থেকে সরে আসা একটি ভুল ছিল। কিন্তু আপনারা কেউ পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেননি। সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। তারা সবাই প্রস্তুত।...
প্রয়োজনে খালেদাকেও গ্রেপ্তার: নানক

প্রয়োজনে খালেদাকেও গ্রেপ্তার: নানক

জাতীয়, স্লাইড
  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দেশের স্থিতিশীল পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে যেকোনো ব্যক্তিকেই গ্রেপ্তার করা হবে। প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হবে।' আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। সে যেই হোক। জনজীবনে শান্তি, নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত সরকার যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে শৈথিল্য প্রদর্শন করবে না।’ কিশোরগঞ্জে বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় নানক বলেন, ‘মানসিক অসুস্থতাকে লুকিয়ে রাখা যায় না। আপনার আচরণ শিরপীড়া, বিকারগ্রস্ত অস্থ...
বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  প্রথমদিন ৩০৩ সংগ্রহ মাত্র ২ উইকেটে। দ্বিতীয় দিন তার সঙ্গে আরও ২০২ রান যোগ। বাংলাদেশের ক্রিক্রেটে এই নজির নেই। চট্টগ্রাম টেস্টে গতকাল বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০৩ রানে, যা এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গল টেস্টে  শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ ও ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান যথাক্রমে এখনও  প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দুই বৃহত্তর সংগ্রহই দ্বিতীয় ইনিংসে। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ছিল ৪৮৮ রান। এই রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে এমএ আজিজ স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয় দিন সকালে সাগরিকায় ৪৬ রানে মুমিনুল ও ৫ রান নিয়ে মাহমুদুল্লাহ মাঠে নামেন। কিন্তু খুব দ্রুত এই দু’জন ফিরে গেলে হোঁচট খায় মুশফিক বাহিনী। তবে সাকিব আল হাসান সেই বিপর্যয় সামাল দিলে বাংলাদেশের স্কোর ৪শ’ পার হয়। সাকিব ৭১ রা...
সন্ত্রাসীদের ছাড় নয় ছাত্রলীগকে জয়

সন্ত্রাসীদের ছাড় নয় ছাত্রলীগকে জয়

জাতীয়, বিশেষখবর
  শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা ও সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তনয় ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও সন্ত্রাস করে ছাত্রলীগের বদনাম করলে তাদের সহ্য না করতে সংগঠনটির নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব পরামর্শ দেন জয়। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হতে ছাত্রলীগ নেতাদের আহ্বান জানিয়ে জয় বলেন, তোমাদের কাছে আমার অনুরোধ যে কোন ক্যাম্পাসে কেউ যদি বিশৃঙ্খলা করে, সন্ত্রাস করে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো। কারণ বিশৃঙ্খলা, নির্যাতন, সন্ত্রাস আমাদের আওয়ামী লীগ সরকার সহ...
স্ত্রী হত্যার অভিযোগে সাবেক এমপির ছেলে গ্রেফতার

স্ত্রী হত্যার অভিযোগে সাবেক এমপির ছেলে গ্রেফতার

বিশেষখবর
স্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির ৬ নম্বর রোডে টিপুর বাড়ি থেকে হুমায়ুনের স্ত্রী শামারুফ মাহজাবিন কনার (২৪) লাশ উদ্ধার করা হয়।প্রথমে টিপুর পরিবার এটিকে আত্মহত্যা বলে জানিয়েছিলেন। নিহতের বাবা নরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে একটি হত্যা মামলা দায়ের করলে টিপুকে ধানমন্ডি থানা থেকেই গ্রেফতার করা হয়। মামলায় অ্যাডভোকেট টিপু এবং তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকেও আসামি করা হয়েছে। ধানমণ্ডি থানার ওসি আবু বকর জানান, রাতে কনার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়। হুমায়ুন ওই সময় থানায় ছিলেন। যশোরে পিডব্লিওডির অবসরপ্রাপ্...
লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

বিশেষখবর
  সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌছান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডন সফরকালে তিনি সিপিএ সদর দপ্তরে অফিস করেন। আর গত ৬-৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (সিআইসিজি) এ সেমিনারে প্রধান প্যানেলিস্ট হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তাকে সংবর্ধনা জানান।...