Sunday, October 25Welcome khabarica24 Online

লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

image_150239.shirin

 

সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌছান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডন সফরকালে তিনি সিপিএ সদর দপ্তরে অফিস করেন। আর গত ৬-৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (সিআইসিজি) এ সেমিনারে প্রধান প্যানেলিস্ট হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তাকে সংবর্ধনা জানান।