Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির

র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামস ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহহ সাত খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচ এম শফিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। আদালত তাদের আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নিয়মিত হাজিরা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান।তিনি জানান, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের পরবর্তী শুনানির দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেন আদালত। আসামিদের আদালতে আনা হলে সাধারণ আইনজীবীরা তাদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন বলে জানান তিনি।প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, সিন...
কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বাঙালি সংস্কৃতিসহ দেশের চারুকলা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, জাতি কৃতজ্ঞতার সঙ্গে অনন্তকাল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করবে।শেখ হাসিনা কাইয়ুম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।...
এইডস প্রতিরোধে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

এইডস প্রতিরোধে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এইডস প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এইডস আজ বিশ্বমানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ এই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এইডস প্রতিরোধে রোগটির কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আজ বিশ্ব এইডস দিবস-২০১৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।মো. আবদুল হামিদ দিবসের প্রতিপাদ্য এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার এর প্রশংসা করে বলেন, সামাজিক কুসংস্কার দূর করে, ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি পারিবারিক বন্ধনকে আরো সুসংহত করতে পারলে এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। রাষ্ট্রপতি বিশ্ব এইডস দিবস-২০১৪ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।...
প্রশ্নপত্র ফাঁস হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে

প্রশ্নপত্র ফাঁস হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ফেসবুক ব্যবহারকারীরা প্রশ্নপত্র ফাঁস করে না, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো এক জায়গা থেকে ফাঁস হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। দশম সংসদের চতুর্থ অধিবেশনের শেষদিন রবিবার পয়েন্ট অব অর্ডারে তিনি এমন মন্তব্য করেন। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন ‘প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে’ শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব বলেন। ফজলুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রী বলেছেন, পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করে দিবেন। ফেসবুক যারা ব্যবহার করে, তারা প্রশ্ন পত্র ফাঁস করে না। ফাঁস হওয়ার পর ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো এক জায়গা থেকে প্রশ্ন পত্র ফাঁস হয়। তাদের না ধরে, শিক্ষামন্ত্রী বলছেন, ফেসবুক বন্ধ করে দিবেন। ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন না পাওয়া গেলে এ প্রশ্ন পরে অনেক দামে গ্রামেগঞ্জে বিক্রি হবে। ফাঁস রোধ করতে হবে। পীর ফজলুর রহমান মিসবা...

ফারুকী হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

জাতীয়
ফারুকী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আজ রবিবার বিকেলে সংগঠনের পক্ষে আট সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি পথসমাবেশ করে। সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।এদিকে এই কর্মসূচির কারণে পল্টন, হাইর্কোট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাসউদ হোসাইন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলানা মাসউদ হোসেন আল কাদেরী, মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামি যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।...
ধারাবাহিকতা বজায় রাখতে চাই: মাশরাফি

ধারাবাহিকতা বজায় রাখতে চাই: মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটি জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছে টাইগাররা। এখন কেবল হোয়াইটওয়াশে পালা।আগামীকাল দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচটি।আজ রবিবার দুপুরে অনুশীলনে নামার আগে বাংলাদেশ দলপতি মাশরাফি বলেন, ‘ভালো করে শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এতে পরের ম্যাচে মাঠে নামার আগে চিন্তা করতে পারবো যে, শেষ ম্যাচে তো আমরা জিতেছি। ধারাবাহিকভাবে এটা করাটাও খুব গুরুত্বপূর্ণ। এটা ধরে রাখতে পারলে অনেক দূর যাওয়া সম্ভব।’মাশরাফি জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী থাকলেও পঞ্চম ম্যাচটিতে লড়াইয়ের পূর্ণ মানসিকতায় রয়েছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়েকে হাল্কা করে নেওয়ার কোন সুযোগ নেই। মাশরাফির ভাষ্য,‘চারটি ম্যাচ জয় পাওয়...
সৈয়দ আশরাফকে ‘দুই আনার’ মন্ত্রী বললেন ফখরুল

সৈয়দ আশরাফকে ‘দুই আনার’ মন্ত্রী বললেন ফখরুল

জাতীয়, বিশেষখবর
  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দুই আনার মন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দুই আনার মন্ত্রী বলেই মার্কিন মন্ত্রী নিশা দেশাই এবং বাড়ির কাজের মেয়ের নামে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাকে বিদ্রুপ করা হয়েছে।দেশের মানুষের কাছে আওয়ামীলীগের দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৫জানুয়ারীর নির্বাচনে জনগণের অংশগ্রহন ছিলো না। শুধু বিএনপি নয় দেশের অধিকাংশ দল ওই নির্বাচনে অংগ্রহণ করেনি যার কারণে বর্হিবিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।বিশ্বের কাছে ভোটার বিহীন নির্বাচনের বৈধতা নিতে বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতের ...
শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ১০ কার্যদিবস চলার পর শেষ হলো দশম জাতীয় সংসদের ৪র্থ ও চলতি বছরের শেষ অধিবেশন। গত ১৩ নভেম্বর এই অধিবেশন শুরু হয়। ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশনে বসার বাধ্যবাধকতা থাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। গত মঙ্গলবার নবম কার্যদিবসের বৈঠক মুলতবি হওয়ার পর টানা ৪ দিন বিরতির দিয়ে আজ রবিবার বিকাল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। গতকাল সংসদে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ উপস্থিত ছিলেন। সম্পূরক কর্মসূচিতে আজ সংসদে ১৪৭ বিধিতে জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০) এর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এজন্য জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪ সংসদে উত্থাপনের কথা থাকলেও তা উত্থাপিত ...