Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি

বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিগুলো হচ্ছে- ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসকাবে আলোচনাসভা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন।মহান বিজয় দিবস উপলক্ষে আগের দিন ১৫ ডিসেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা। ১৬ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পাস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। একই সা...
পথচারীদের জরিমানা এবং অজ্ঞতার মায়া কান্না

পথচারীদের জরিমানা এবং অজ্ঞতার মায়া কান্না

সম্পাদকীয়
রাজধানীতে যত্র-তত্র রাস্তা পার হওয়া যাত্রীদের জরিমানা করছে ঢাকার ট্রাফিক পুলিশ। এই সংবাদটা নিয়ে পত্রিকা গুলি বেশ সরগরম। এক্ষেত্রে কিছু কলামিস্ট এর কলামও পথচারীদের পক্ষে জোরালো ভুমিকা রাখছে দেখলাম। এটা জরুরী এবং স্বাভাবিক। আমরা যারা কলাম লিখি তারা নয় শুধু, যারা সংবাদ কর্মি আছেন তারা প্রত্যেকেই সাধারনের বন্ধু। সমাজের হিতৈষী। আমিও এর ব্যাতিক্রম না। তবে এ ক্ষেত্রে পথচারীদের পক্ষে থাকার চেয়ে কেন জানি আমার মনে হচ্ছে পথচারীদের ভুল গুলিকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে ঐ সমস্ত লেখা। আমি স্বীকার করছি আমাদের দেশের রাস্তার দুর্দশার কথা। চালক ও ট্রাফিকদের স্বেচ্ছাচারিতার কথা। মন্ত্রী-মিনিস্টারদের যাতায়াতের নামে গাড়ি ও পথচারীদের হয়রানির কথা। কিন্তু তাই বলে কোন শুভ উদ্দ্যোগ কে নিরুৎসাহিত করার পক্ষে আমি নেই।ছোট্ট একটা কৌতুক মনে পড়ে গেলো-একদা রাস্তা পার হতে গিয়ে এক ভদ্রলোক একটি গাড়ির ধাক্কা খেয়ে ড্রাইভারের উপর ...
অস্ট্রেলিয়ায় পরমাণু জ্বালানি ব্যবহারের পথ খুলে গেলো

অস্ট্রেলিয়ায় পরমাণু জ্বালানি ব্যবহারের পথ খুলে গেলো

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার দেশটিতে পরমাণু জ্বালানি ব্যবহারের পথ উন্মুক্ত করলেন। কারণ গ্রীনহাউস গ্যাস নি:সরণ কমিয়ে আনতে দেশটির ওপর চাপ ক্রমেই বাড়ছে। কাজাখস্তান ও কানাডার পর অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় পর্যায়ের ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হলেও সাশ্রয়ী কয়লা ও প্রাকৃতিক গ্যাসের কারণে দেশটি পরমাণু জ্বালানি ব্যবহার করে না। এমনকি অস্ট্রেলিয়ার জনগণের মনোভাবও এ জ্বালানি ব্যবহারের বিপক্ষে। আগামী বছরের শেষের দিকে ফ্রান্সে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আলোচনায় ২০২০ সাল নাগাদ জলবায়ুর লক্ষ্যমাত্রা ঘোষণার ক্ষেত্রে ক্যানবেরার ওপর প্রচন্ড চাপ রয়েছে। এ প্রেক্ষাপটে অ্যাবোট পরমাণু জ্বালানী ব্যবহারের পথ উন্মুক্তের কথা বললেন।...
বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, স্লাইড
  বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট খুঁইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা। এরই মাধ্যমে জিম্বাবুয়েকে ৫-০ তে বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। এর আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। দলীয় ৫৮ রানের মাথায় ব্যাক্তিগত শূন্য রানে পানিয়াঙ্গারার বলে মাসাকাদজাকে ক্যাচ দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মুশফিকুর রহিম রান করেন ১১। তাকে ফিরতে হয় চাতারার বলে। সবচেয়ে ভালো করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি শেষ বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করে ৫১ রানে অপরাজিত ছিলেন। সাব্বির অপরাজিত ১৩ রানে ক্রিজে থেকে যান।সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ের উদ্বোধন করতে আসেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। সৌম্য সরকার আউট হন ২০ রান করে। জিম্বাবুয়ের পক্ষে চাতারা তিনটি ও পা...
বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

জাতীয়, বিশেষখবর
উন্নয়ন-অগ্রগতির জন্য ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ সোমবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বান্ধব পাঠাগারের নবনির্মিত সুবিমল দত্ত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশ এক হয়ে মানুষের শান্তি, প্রগতি ও উন্নতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে। জনগণ ভালো খেতে চায়, স্কুলে যেতে চায়, তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনার সুবিমল দত্তের নামে এ ভবনের নাম করা হয়েছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামের কানুনগোপাড়ায়। পঙ্কজ শরণ বলেন, সমাজের উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি। এ কানুনগোপাড়া বিপ্লবীদের পূণ্যভূমি। তাঁদের জীবনকে অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অ...
দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়, স্লাইড
  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার। যুগ যুগ ধরে বিভিন্ন জনগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করে আসছে। তাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অঞ্চলগুলোকে বিশেষভাবে বৈশিষ্ট্যম-িত করেছে। এগুলো জাতীয় সংস্কৃতির মূল্যবান উপাদান।রাষ্ট্রপতি বলেন, পার্বত্য জেলাগুলোর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণা...
শীতের অ্যালার্জি থেকে সুরক্ষার উপায়

শীতের অ্যালার্জি থেকে সুরক্ষার উপায়

বিশেষখবর, সুস্বাস্থ্য
সাধারণত বসন্ত এবং হেমন্তের দিকে ঋতু পরিবর্তনের কারণেই অ্যালার্জির প্রকোপ বেশি হয়, কিন্তু তারপরেও শীতের সময়ে অ্যালার্জি নিয়ে থাকতে হবে সতর্ক। ঠাণ্ডা আবহাওয়ায় কিছু অ্যালার্জির সম্ভাবনা কমে গেলেও কিছু কিছু আবার বেশি দেখা যায়। ধুলা এবং ডাস্ট মাইট: ঘরের বিছানা, তোশক, কার্পেট এবং সোফার গদিতে লুকিয়ে থাকতে পারে একেবারে মাইক্রোস্কোপিক আকৃতির ডাস্ট মাইট। এরা মাকড়সা জাতীয় এক ধরণের পোকা যা অ্যালার্জির উদ্রেক করতে পারে। এর জন্য নিয়মিত রৌদ্রে দিতে হবে তোশক এবং গদি। গরম পানিতে ধুয়ে ফেলতে হবে বিছানার চাদর এবং বালিশের কভার। যাতে মারা যায় এসব মাইট।ছত্রাক: বাড়ির স্যাঁতস্যাঁতে এলাকাগুলোতে ছত্রাক বেশি থাকে, যেমন বাথরুম এবং স্টোররুম। বাতাসের ছড়ায় এমন ছত্রাকগুলো সৃষ্টি করতে পারে অ্যাজমার উপসর্গ এবং অ্যালার্জিক রাইনাইটিস। প্রথমতই বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে থাকার কারণগুলো দূর করতে হবে। স্যাঁতস্যাঁতে এলাকাগুলোতে বায়ু চ...
হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

জাতীয়, বিশেষখবর
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নেয়ার পর আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।জানা যায়, আজ সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগেকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা দেখার পর আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দেখার পর তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।...