Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

এবার রোডমার্চে খালেদা

এবার রোডমার্চে খালেদা

জাতীয়, স্লাইড
  নতুন নির্বাচনের দাবিতে চলতি ডিসেম্বরের শেষ দিকে ফের কয়েকটি বিভাগীয় শহরে রোডমার্চ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম, সিলেট, বরিশাল- এই তিন শহরে রোডমার্চের কর্মসূচি তৈরি করা হচ্ছে। এ রোডমার্চ হবে ২০-দলীয় জোটের ব্যানারে। রোডমার্চ শেষে নতুন বছরের শুরুতে জানুয়ারিতেই চূড়ান্ত আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। তবে ‘জনসম্পৃক্ত ও শান্তিপূর্ণ’ রোডমার্চ কর্মসূচিতে বাধা দিলে সেখান থেকেই কর্মসূচি দেওয়া হবে বলে দলীয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্রমতে, নতুন বছরের প্রথম মাসে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলেই হরতাল কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এর আগে নারায়ণগঞ্জে ১৩ ডিসেম্বর ২০-দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন বেগম খালেদা জিয়া। এদিকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতাদের নিয়ে জাতীয় কনভেনশ...
দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম। এ বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সূচকের ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫ তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।২০১৩ সালে সূচকে অন্তর্ভুক্ত ১৭৭টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ষোড়শ অবস্থানে ছিল। আর উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৩৬তম। ২০১৪ সালে বাংলাদেশ ২ পয়েন্ট কম পেয়েছে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ৯ ধাপ নিচে নেমেছে।এবার ২০তম প্রতিবেদক প্রকাশ করলো টিআই। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি সূচকের জরিপ থেকে সূচক তৈরি করা হয়েছে।আজ সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘বিশ্ব দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংগঠনটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ...
শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

শ্রীলঙ্কার সঙ্গে চাল রফতানির চুক্তি সই

জাতীয়, স্লাইড
  সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কার সঙ্গে ২৫ হাজার মেট্রিক টন মোটা চাল রফতানির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতি টন চালের দাম রাখা হচ্ছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এবং শ্রীলঙ্কার পক্ষে স্বাক্ষর করেন লঙ্কা শাতোসা লিমিটেডের চেয়াররম্যান নালিন ফার্নান্দো।চুক্তি স্বাক্ষর শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। কারণ, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে।’মোটা চাল রফতানির প্রেক্ষিত বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চাল আমদানির প্রস্তাব দেয়। তারই আলোকে আমার চাল রফতানিতে সম্মত হই।’মন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানির কথা থাকলেও আ...
সিপিডির সমালোচনা করলেন তোফায়েল

সিপিডির সমালোচনা করলেন তোফায়েল

স্লাইড
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-র তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বিশ্বের সবাই যখন বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো, তখন সিপিডি নেগেটিভ কথা বলছে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী।গত ২৭ নভেম্বর প্রকাশিত সিপিডির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের বের হয়ে আসা সম্ভব নয়। এ জন্য এখন থেকে আগামী এক দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হবে।এ বক্তব্য প্রত্যাখ্যান করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বিদেশে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা। আমরা যখন তা তুলে ধরছি, তখন কতকগুলো সংগঠন নেগেটিভ প্রচারণা চালাচ্ছে।...
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

জাতীয়, স্লাইড
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা জরুরি। আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথাযোগ্য গুরুত্বের সাথে পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের আপনজন। তাদের আদরযত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ...
সরকার সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : জামায়াত

সরকার সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : জামায়াত

বিশেষখবর
  জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে উপযুক্ত চিকিৎসা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে সরকার প্রকারান্তরে  মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। আজ মঙ্গরবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন,  বাংলাদেশ ও মুসলিম বিশ্বের নন্দিত বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদীর প্রতি সরকারের এ ধরনের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। মকবুল আহমাদ বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার শরীরের এ নাজুক অবস্থার খবরে বাংলাদেশের জনগণ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরাসহ মুসলিম বিশ্বের সকলেই উদ্বিগ্ন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস ও হৃদরোগে ভুগছেন। তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমান সরকারের এই আচরণে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। তারা ...
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক উপমন্ত্রী শ্রী হাজী ইসমাইল আব্দুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার একেএম আতিকুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়। এ সফর চলাকালে তিনি সেখানেই অবস্থান করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,...
র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেফতার

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে র‌্যাবের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারেরা হলেন- হাবিলদার আবুল কালাম আজাদ, হাবিলদার নাসির ও এএসআই বজলুর রহমান।গ্রেফতারের পর তাদের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।...