Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

বিদেশে খেলতে পারবেন সাকিব

বিদেশে খেলতে পারবেন সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  বিদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলতে পারবেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ৭ই জুলাই সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। একইসঙ্গে আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোন টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয়া হয়। পরে তার শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ই সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সর্বশেষ বিদেশী লীগে খেলার ওপরও নিষেধাজ্ঞা তুলে নেয়া হল।...
শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে কোন সেশনজট ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো ঢোকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তাই রাজনৈতিক দলগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে বের করার চিন্তা করতে হবে।বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের বন্দুকযুদ্ধে এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হওয়া দরকার। আমরা ৫ বছর আগে সরকারি অ...
জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জামায়াত নেতা সুবহানের রায় যে কোনো দিন

জাতীয়, স্লাইড
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত পর্যায়ের যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে এ আদেশ দেন। এর আগে গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ১৭ নভেম্বর যুক্তি উপস্থাপন শেষ করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে গ্রেফতার করে আইন শৃঙ্খ...
ফের সাকিবের জরিমানা, সোহাগ গাজী এক ম্যাচ নিষিদ্ধ

ফের সাকিবের জরিমানা, সোহাগ গাজী এক ম্যাচ নিষিদ্ধ

খেলাধুলা, খেলার মাঠ
সাকিব আল হাসান। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। একের পর এক বিতর্কিত ঘটনার কারণে বারবার তিনি শিরোনাম হচ্ছেন। গেল জুলাই মাসে আচরণগত সমস্যার কারণে তাঁকে আন্তর্জাতিক, ঘরোয়া ও বিদেশি লিগে খেলার ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।গেল সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সাকিব। বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার বিসিবির বোর্ডসভায় তাঁর বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তাঁর আগে বুধবার আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি।ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে সাকিব ও সোহাগ গাজীকে। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাকিব বিসিবির আচরণবিধির ২.১.৩ ধারা ভেঙেছেন। এ ধারা অনুযায়ী, ম্যাচ চলার সময় ভাষা ...
ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

আন্তর্জাতিক, বিশেষখবর
ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি মঙ্গলবার বলেন, ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে গত কয়েক দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইরান। তবে ইরানের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সমন্বয় নেই। যুক্তরাষ্ট্র গত আগস্টে ইরাকে আইএস-এর বিরুদ্ধে প্রথম বিমান অভিযান চালায়। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরিয়াতেও আইএস-বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো অংশ নেয়। সিরিয়ায় বিমান হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ড অংশ নিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিমান হামলায় সহযোগিতা করা নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন।এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদ...
মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ

মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ

জাতীয়
জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিতে মালয়েশিয়ার সঙ্গে চারটি চুক্তি করেছে বাংলাদেশ। আজ বুধবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা এসব চুক্তিতে সই করেন। স্বাক্ষরিত চুক্তির মধ্যে একটি হচ্ছে দুই দেশের মধ্যকার ভিসাপ্রক্রিয়ার অসম্পূর্ণ শর্ত দূরীকরণ চুক্তি। এ ছাড়া জনশক্তি রপ্তানির বিষয়ে ২০১২ সালে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক সংশোধনে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। ভিসা সংক্রান্ত চুক্তির ফলে এখন থেকে দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা বিমানবন্দরে নেমে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানান পররাষ্ট্রসচিব শহীদুল হক।আর জনশক্তি রপ্তানির প্রটোকলের ফলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ ত...
বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

বরিশাল আইএইচটিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ

জাতীয়, স্লাইড
  বরিশালে ১০ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নগরের বান্দ রোডে এ ঘটনা ঘটে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের পর আইএইচটির ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ও কোতোয়ালি থানার কনস্টেবল বেল্লালসহ আহত তিন পুলিশ ও বেশিরভাগ আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাস্তা আটকে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ গোলাম রউফ বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় হয় না। দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হয়। এর আগেও তারা সড়ক অবরোধ করেছিল। তখন ত...
টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টিআইবির রিপোর্টকে অনুমান নির্ভর রিপোর্ট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, টিআইবি যা বলছে সেটি সঠিক নয়। সরকার কাজে স্বচ্ছতা আনতে অনেক বেশি কাজ করছে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে সদর উপজেলা শাহী ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এক দশকের ভেতরে দেশ হবে দারিদ্রমুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন কারণে এক দশকের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ৭০০ একর জায়গা নিয়েছেন আইটি সিটি করার জন্য। সিলেটেই হবে বৃহৎ এই আইটি সিটি। অর্থমন্ত্রী আরো বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশও ব্যবসাসহ নানা ধরনের কাজে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে চলতি দশকেই দারিদ্র সীমা প্রায় ১৪ দশমিকের নিচে চলে আসবে। ...