শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ নেলসন ম্যান্ডেলাকে
দেখতে দেখতে পার হয়ে গেল স্বাধীনতাকামী যোদ্ধা ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক নেলসন ম্যান্ডেলার মৃত্যুর এক বছর। গতকাল ছিল এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করেছে গোটা বিশ্ব। এই উপলক্ষে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। স্থানীয় সময় গতকাল সকাল ৭টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৫৬ মিনিট) বিভিন্ন বাদ্যযন্ত্রের ঝংকার শুরু হয়। ম্যান্ডেলার ৬৭ বছরের মানবসেবাকে স্মরণ করে ৬৭ সেকেন্ডের এ ঝংকারের আয়োজন করা হয়। এরপর তিন মিনিটের নীরবতা পালন করা হয়। প্রিটোরিয়ায় প্রার্থনা শেষে, ফুলেল শুভেচ্ছায় এই বিশ্বনেতাকে সম্মান জানান বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতারা। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল এবং রাগবি দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা জনগণের উদ্দেশ্যে বলেন...







