Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

জাতীয়, বিশেষখবর
  কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সরকারি দলের এমপিরা। সংসদে তারা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর জিয়া ছিলেন সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না বলেও তারা মন্তব্য করেন। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আলোচনার সূত্রপাত করেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে আলোচনায় আরও অংশ নেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। আবুল কালাম আজাদ বলেন, দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন তিনি (খালেদা জিয়া) পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিলেন। সারা বিশ্ব জানে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ’৭৯-এর গণ-অভ্যুত্থান ’৭০-এর নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এর পরেও যখন ক্ষমতা হস্তান্...
তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু

তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু

বিশেষখবর
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তিন চিল্লা সম্পাদনকারী তাবলিগ জামাতের কর্মীরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর মূল বয়ান শুরু হবে। তাবলিগ জামাতের আলেমরা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন।২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা শেষ হবে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।...
সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
নেপালের কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকাল ১২টা ১০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে কাঠমান্ডুর স্থানীয় সময় সকাল ১০টা ৫০ এ নেপাল থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী।কাঠমান্ডুর সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেল থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান নেপালের উপপ্রধানমন্ত্রী প্রকাশ মান সিং।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকালে কাঠমান্ডু পৌঁছান শেখ হাসিনা।পরদিন সকালে তিনি কাঠমান্ডুর 'রাষ্ট্রীয় সভাগৃহে' সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং সব মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার...
জিতেই চলেছে বাংলাদেশ

জিতেই চলেছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বসুন্ধরা সিমেন্ট চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচেও জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২১ রানে পরাজিত করে টাইগাররা। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৮ উইকেট হারিয়ে ৫০ ওভার খেলে ২৩৫ রান করতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সাকিব, রুবেল ও জুবায়ের ২ টি করে উইকেট নেন। এছাড়া মাশরাফি একটি উইকেট নেন। ৬০ রানে সফরকারীদের তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ের হাল ধরেন টেইলর এবং সলোমন মিরে। এ দু’জন মিলে আরো ৬৩ রান তুলেছেন। টেইলর দলকে উচ্চতায় তুলে ব্যক্তিগত ৬৩ রানে রুবেলের বলে প্যাভিলিয়নে ফেরেন। এসএফ মাইরেও অর্ধশতক করে জুবায়েরের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর আগে মারুমা জুবায়েরের শিকার হন ব্যক্তিগত মাত্র ৬ রানে আউট হন। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। ১১তম ওভ...
গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর
ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরি অবস্থার ঘোষণা করে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। ইউএনআরডব্লিউএ ইতিমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে। সংস্থাটির গাজা প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাৎ করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে।যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবিলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে এক লাখ ল...

গণতন্ত্র শক্তিশালী কর‍ার আহ্বান নিশার

জাতীয়, স্লাইড
  যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে বৈঠকে দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক-গণতান্ত্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়ে সোয়া সাতটায় শেষ হয়। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, নিশা দেশাই বিসওয়াল খালেদা জিয়াকে বলেছেন, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে জোরদার করতে হলে এখানকার গণতন্ত্রকেও শক্তিশালী করতে হবে। ‘এ সময় তিনি (নিশা দেশাই বিসওয়াল) আরো বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরো সুদীর্ঘ হবে।’ শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে মার্ক...
নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  শীর্ষ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিন দিনের সফরে গতকাল তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। সেখানে সামরিক মহড়া প্রত্যক্ষ করেন। ঢাকা সফরের বিষয়ে মার্কিন  সহকারী মন্ত্রী আজ সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানাবেন। গতকাল বিকালে বিরোধী দলের নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, মার্কিন মন্ত্রী পরবর্তী নির্বাচন কবে হবে- এ বিষয়ে বিরোধী দলের নেতার কাছে চানতে চেয়েছেন। তিনি এ-ও জানতে চেয়েছেন, মন্ত্রিসভায় থেকে জাতীয় পার্টি কিভাবে প্রকৃত বিরোধী দলে...
হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
জিম্বাবুয়েকে সিরিজ হারানো হয়েছে দুই ম্যাচ হাতে রেখেই।  শুক্রবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে স্বাগতিকরা। এবার তাদের সামনে দাঁড়িয়ে আরো বড় সুযোগ। চতুর্থ ওয়ানডে শুধু নয়, পঞ্চমটি জিতেও সফরকারীদের চুনকাম করে দঁওয়ার লজ্জায় ফেলার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। মিরপুরে দিন রাতের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। মাশরাফির দলের কাছে টানা চতুর্থ ম্যাচে হার এড়ানোর লক্ষ্য জিম্বাবুয়ের। কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়ার বিন্দুমাত্র মানসিকতা নেই টাইগারদের। প্রবল গর্জনে চতুর্থ ওয়ানডে জিতে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করার সব আত্মবিশ্বাসই কাজ করছে বাংলাদেশ দলে। তাতে বিশ্বকাপের আগে টানা ১২ ম্যাচ হারার কষ্ট হীনমণ্যতা থেকে বিশ্বকাপের আগে বেরিয়ে আসার সুযোগ থাকছে দারুণ প্রতিভাবান টাইগার দলের সামনে। একটা ধাপ বাকি থাকবে চতুর্থ ওয়ানডে জিতলে। কিন্তু...