Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

ট্যাংকার ডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ট্যাংকার ডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

জাতীয়, স্লাইড
  সুন্দরবনের শ্যালা নদীতে তেলবোঝাই ট্যাংকার ডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয়ে ক্ষয়-ক্ষতি নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের নির্দেশে ৭ সদস্যর এ কমিটি গঠন করা হয়েছে বলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে। চারদলীয় জোট সরকার আমলের পানি সম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেবেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন—খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, পরিবেশবিদ ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপি সভাপতি আবদুস সালাম, খুলনা জেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মনা ও পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম।...
চট্টগ্রামে বাস চাপায় ৫ সিএনজি যাত্রী নিহত

চট্টগ্রামে বাস চাপায় ৫ সিএনজি যাত্রী নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে- নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। তবে নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।সাতকানিয়া থানা ওসি খালেদা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।...
দেশ-জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করুন

দেশ-জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করুন

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে পবিত্র আমানত মনে করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৪ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান। শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে এই বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ ২১৯ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এ বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য এই বাহিনীর দু’জন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। ১১৯ জন সদস্য পেয়েছেন মুক্তিযুদ্ধের অন্যান্য খেতাব। এ ছাড়াও মুক্তিযুদ্ধে ...
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি

জাতীয়, স্লাইড
  ভারত সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নয়া দিল্লিতে হায়দ্রাবাদ হাউজে দু'জন সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় ও দু'দেশের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে কথা বলেন। নরেন্দ্র মোদি এ সময় রাষ্ট্রপতিকে জানান, যত তাড়াতাড়ি সম্ভব তিনি ঢাকা সফরের পরিকল্পনা করছেন।এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি বণ্টন ও বাংলাদেশের সঙ্গে দেশটির সীমান্ত সংক্রান্ত বিরোধ মীমাংসায় পুনরায় আশ্বাস দিয়েছেন। এ দুটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধানে তার সরকার প্রতিনিয়ত কাজ করছে বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী।মোদি বলেন, ‘তিস্তার পানি বণ্টন এবং সীমান্তে ভূমি বিনিময় ইস্যুর দ্রুত মীমাংসা করতে আমরা কাজ করছি।’আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং তার গুজরাট মডেলের প্রশংসা করেন। তার নে...
১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি। এখন পূর্ণোদ্যমে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি।রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনের আগেই সাজসজ্জার কাজ শেষ করতে পুরোদমে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো।রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৫০৮টি স্টল বরাদ্দ থাকছে। এর মধ্যে সাধারণ স্টল ২২২টি, এছাড়া প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫৪টি ও মিনি প্যাভিলিয়ন থাকছে ৫৪টি। এছাড়া থাকবে টি স্টল, রেস্তোরাঁ। বিদেশিদের জন্য দেওয়া হয়েছে ১৪টি স্টল ও প্যাভিলিয়ন।আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।...
পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক, বিশেষখবর
  পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা হলেন আকিল ইলিয়াস ড. ওসমান এবং আরশাদ মাহমুদ। আজ শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি ফাঁসির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এই দুই জঙ্গির ফাঁসি হল।পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ড. ওসমান পাকিস্তান আর্মি মেডিকেল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে আরশাদ মাহমুদকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির রায় কার্যকর করার জন্য ফয়সালাবাদ কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তার জোরদার করা হয়।...
তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক অর্থমন্ত্রীর

তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক অর্থমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফা কমলেও বাংলাদেশে কমানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের খ্রিস্টান মিশন পুনঃসংস্কার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। কারণ, সবসময় আমরা আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম বাড়াতে পারি না। বরং সরকার ভর্তুকি দিয়েছে।মন্ত্রী বলেন, এখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। কিন্তু এটা বেশিদিন টিকবে না। হঠাৎ করে আবার বেড়ে যেতে পারে।সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল বিজয় বিষপ এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদ সিলেটের সভাপতি শ্...
মৃদু শৈত্যপ্রবাহ শুরু

মৃদু শৈত্যপ্রবাহ শুরু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।আবহাওয়া অধিদফতর শুক্রবার সৈয়দপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (দেশের সর্বনিম্ন তাপমাত্রা) ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্...