Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

আরো চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলাল পাকিস্তান

আরো চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলাল পাকিস্তান

আন্তর্জাতিক, স্লাইড
  সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অপরাধে দণ্ডিত চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়েছে পাকিস্তান। পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি জেলখানায় এই ফাঁসি কার্যকর করা হয় রবিবার। মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ছয় বছরের স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এক সপ্তাহ পার না হতেই এই নিয়ে ছয় জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান।এর আগে শুক্রবার ফয়সালাবাদের জেলখানায় দুই দণ্ডিতের ফাঁসি কার্য‍কর করা হয়। ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি আর্মি স্কুলে তালেবান হামলায় অন্তত ১৪১ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ তুলে নেয় পাকিস্তান।সর্বশেষ ফাঁসিতে ঝুলা চারজন হলেন জুবায়ের আহমেদ, রাশিদ কুরেশি, গোলাম সারোয়ার ভাট্টি এবং আখলাক আহমেদ। ফাঁসি কার্যকরের আগে ফয়সালাবাদের সব জেলখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রসঙ্গত, একই দিন রবিবার আট বছরের অলিখিত স্থগিতাদেশ তুলে নিয়ে ১১ দণ্ডিতের মৃত্যুদণ্ড কার্য...
বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ

বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ

খেলাধুলা, খেলার মাঠ
  আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোর জার্সি দেখতে অনেকটা বার্সেলোনার জার্সির মতোই। হঠাৎ করে কোনো বেখবর ফুটবলদর্শক মারাকেশের ম্যাচটা টিভিতে দেখতে বসলে নির্ঘাত ন্যু ক্যাম্পের 'এল ক্লাসিকো' ভেবে নিত! ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার রঙেই মাঠে নেমেছিল স্যান লরেঞ্জো। ইউরোপীয়ান ফুটবলের উপর আধিপত্য বিস্তারের একটা সুযোগ ছিল ল্যাটিনদের। তবে বিশ্বকাপের মতোই এখানেও ইউরোপের শ্রেষ্ঠত্বই ফুটে উঠল। আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বজয় করে নিল গ্যালাকটিকো ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপীয়ান ক্লাব ফুটবলে দীর্ঘদিন ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। সেই ছড়ি যে এখন রিয়াল মাদ্রিদের দখলে তা প্রমাণিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। চলতি বছরে চতুর্থ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ আরও একবার ক্লাব ফুটবলে নিজেদের আসন পাকাপোক্ত করল। এটা তো কেবল একটা শিরোপা নয়, শ্রেষ্ঠত্বের সীলমোহরও। ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব...
আন্দোলন কঠিন রূপ নেবে

আন্দোলন কঠিন রূপ নেবে

জাতীয়, বিশেষখবর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ধর্মদ্রোহীদের শাস্তির আইন পাস না করলে চলমান আন্দোলন আরও কঠিন রূপ নেবে। তাই সর্বস্তরের ইসলামপ্রিয় ও নবীপ্রিয় জনতার প্রাণের দাবি মেনে ইসলামের কটাক্ষকারীদের শাস্তির আইন পাস করতে হবে। ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন পাসের দাবিতে ইসলামী আন্দোলনের পূর্ব ঘোষিত ২৩ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা-রংপুর রোডমার্চ কর্মসূচি সফলের লক্ষ্যে গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম প্রমুখ।...
আরিফ-হারিছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরিফ-হারিছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সব পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলনের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল রবিবার দুপুরে দুই আসামীর নাম সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।...
বিজিবিকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে

বিজিবিকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে

জাতীয়, স্লাইড
  বিজিবিকে আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী আরো বলেন, পিলখানায় হত্যাকাণ্ড একটি কালো অধ্যায়। বিদ্রোহের নামে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আমরা ৫৭ জনকে অফিসারকে হারিয়েছি। যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।বিজিবি জওয়ানদের প্রশংসা করে তিনি আরো বলেন, সীমান্ত রক্ষায় সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছেন। সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে। কাউকে ধরে নিয়ে গেলে বিএসএফের সঙ্গে আলোচনা করে ফিরিয়ে আনা হচ্ছে।বিজিবি জওয়ানদের প্রশিক্ষণে সীমান্ত রক্ষা, নৈতিকতার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম...
পে-কমিশনের প্রতিবেদন পেশ রবিবার সকালে

পে-কমিশনের প্রতিবেদন পেশ রবিবার সকালে

জাতীয়, বিশেষখবর
  বহু কাঙ্ক্ষিত পে-কমিশনের প্রতিবেদন রবিবার পেশ করা হবে। সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্ট তুলে দেবেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুর রহমান আজ শনিবার এ কথা জানান।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করার কথা থাকলেও অর্থমন্ত্রী বিদেশে থাকায় তা সম্ভব হয়নি।অর্থমন্ত্রী এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, নতুন বেতন কাঠামো আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।...
শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয় : ড. কামাল

শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয় : ড. কামাল

জাতীয়, বিশেষখবর
শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয়' বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।আজ শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩ : গণতন্ত্র, দল এবং রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।অবস্থার পরিবর্তনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, কেবল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না। সংলাপ হতে হবে ছোট-বড় সব দলের মধ্যে। তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিত।বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা কামাল হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক, তবে সংবিধানের মৌলিকতার বিষয়ে সব দলের ঐক্য থাকতে হবে।সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৫ জানুযার...
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক, স্লাইড
দীর্ঘদিনের লড়াই এবং অস্ত্রবিরতির পর আবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। শুক্রবার হামাসের ছোড়া রকেট হামলার জবাবে ওই ঘাঁটিতে বোমা হামলা করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বোমাগুলো ফেলা হয়। এর আগে হামাস যোদ্ধাদের ছোড়া রকেট ইসরায়েলি একটি সবজি খেতে গিয়ে পড়ে, তাতেও কেউ হতাহত হয়নি। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লার্নার বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রচেষ্টা ও বেসামরিক ইসরায়েলিদের জীবন বিপন্ন করার কোনো চেষ্টা অনুমোদন করবে না। ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য সন্ত্রাসী সংগঠন হামাস দায়ী।প্রসঙ্গত, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলা বন্ধ করার ঘোষণা দিয়ে ৮ জুলাই থেকে গাজা ভূখণ্ডে ব্যাপক সামরিক অভিযান...