প্রধানমন্ত্রীকেও জিহ্বা সামলাতে বললেন খালেদা জিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিহ্বা সামলে কথা বলতে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরআগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, ‘ কুপুত্রকে জিহ্বা সামলে কথা বলতে বলেন।’বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে আয়োজিত ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খালেদা জিয়া।বৃহস্পতিবার দুপুর ৩টা ১০ মিনিটের কিছু পরে তিনি এ কনভেনশনে যোগ দেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বেগম জিয়া বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তাই আপনি এদের সামলান।’সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্য’ সাবেক ও বতর্মান ছাত্রনেতাদের নিয়ে এ কনভেনশন আয়োজন করে। কনভেনশন শুরু হয় সকাল সোয়া ১০টায়। কনভেন...







