Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

জাতীয়, বিশেষখবর
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি ভারত সফরে যাচ্ছেন। ১৯৮৬ সালের জুলাইয়ে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সফরের ২৮ বছর পর প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। সফরকালে তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।এমন একসময়ে রাষ্ট্রপতি ভারত সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও গভীর বলে উভয় দেশ দাবি করছে। এ ছাড়া উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে।...
খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

জাতীয়, স্লাইড
  বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়ার হাতে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, খালেদা জিয়া আমাকে কথায় কথায় খুনী বলেন। আয়নায় নিজের চেহারা দেখুন। খুনি কে? সারের দাবিতে আন্দোলনরত ৮০ জন কৃষককে হত্যা করেছেন। কানসাটে বিদ্যুৎ চাওয়ায় ২০ জনকে হত্যা করেছেন। সবার তালিকা আমাদের কাছে আছে। সুযোগ পেলে স্মুতিসৌধ করব।...
মৃত্যু উপত্যকাই পাকিস্তান

মৃত্যু উপত্যকাই পাকিস্তান

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলের শিশুদের ওপর নৃশংসতম হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শেষে স্কুলটিতে শিক্ষার্থীদের বার্ষিক উৎসব চলছিল। এ কারণে তারা জড়ো হয়েছিল স্কুল মিলনায়তনে। বাইরে গুলি ও বোমার আওয়াজ শুনে শিক্ষকরা ছাত্রদের দ্রুত মিলনায়তন ছাড়তে নির্দেশ দিলেও শেষ রক্ষা হয়নি, মিলনায়তনের ভেতরে বোমা হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। জঙ্গিদের গুলিতে স্কুলের বারান্দায়ও শিশুদের মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থল থেকে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শী স্কুলের এক বাসচালক।নিরাপত্তা বাহিনী সূত্র জানাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের ইতিহাসে শিশুদের ওপর বর্বরোচিত এ হামলা চালায় মাত্র ছয় টিটিপি জঙ্গি। অবশ্য হামলার পর পরই নিরাপত্তা বাহিনীর কর্মীরা এলাকাটি ঘিরে ফেলেন। কিন্তু যেহেতু...
সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সাইফুল ইসলামের বল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়ার মুহূর্তে কাট করেন হাবিবুল বাশার। বিদ্যুত গতি না থাকলেও পয়েন্টে দাঁড়ানো হাসানুজ্জামান ঝড়ুকে পরাস্থ করতে কোনো সমস্যা হয়নি বলটির। ঝড়ুকে ঠায় দাঁড় করিয়ে বলটি চলে যায় সীমানার বাইরে। বাউন্ডারি দড়ি পার হতেই সাইফুলকে ইঙ্গিত করে কিছু একটা বলেন বাশার। চকিত ঘুরে পাল্টা জবাব দেন সাইফুল। পরের বলটি বাউন্সার মারেন। বাশার পুল না খেলে মাথা নামিয়ে নেন। উইকেটরক্ষক জাহাঙ্গীর গ্লাভসবন্দী করতেই সাইফুল আক্রমণাত্মক ভঙ্গীতে কিছু বলেন বাশারকে। বিজয় দিবস উপলক্ষে শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশের কালকের প্রীতি ম্যাচের খণ্ড চিত্র এটা। প্রীতি ম্যাচ হলেও জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটারের শারীরিক ভাষা স্পষ্ট করেছে, ক্রিকেট ক্যারিয়ারে মাঠে প্রতিপক্ষ হিসেবে যে আচরণ করতেন, সেটার কোনো কমতি ছিল না। সেই ঝাঁজ, সেই শারীরিক ভাষা সবই ছিল কাল। প্রীতি ম্যাচ, আবেদন থা...
তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ হামলায় অন্তত ১৩১ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এ স্কুলটি সেনাবাহিনী পরিচালিত একটি স্কুল।পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান, অন্তত ছয়জন বন্দুকধারী এ স্কুলের দেয়াল টপকে ভিতরে ঢুকে। মূলত তারা নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে ঢুকে এ হামলা চালায়। স্কুলটির ছাত্র সংখ্যা প্রায় ৫০০। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, স্কুলটির বেশির ভাগ ছাত্রকে উদ্ধার করা গেছে। প্রায় আট ঘণ্টা ধরে জঙ্গিরা এ হত্যাযজ্ঞ চালায়।এদিকে সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ধ্যার মধ্যে ছয় বন্দুকধারীকে হত্যা করেছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তালেবান জঙ্গিরা যখন স্কুলটি আক্রমণ করে, তখন সেখানে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল স্কুলছাত্রদের ফার্স্ট এইডের প্রশিক্ষণ দিচ্ছিল। খবর, ডন, এএফপি, ব...
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম বিজয়ের বার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৬টা ৪২ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অজানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অপরদিকে, সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদনের পর পরই লাখো জনতার ঢল নামে স্মৃতিসৌধে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।...
স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

জাতীয়, বিশেষখবর
  সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৭১’র মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।সকাল ৯টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া স্মৃতিসৌধে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ মিনিট পর ৯টা ৪০ মিনিটে তিনি সেখান থেকে বের হন।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।...
মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ

জাতীয়
  বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন আজ। আজ ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস। শৌর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন এটি। এই দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের সেই দিনকে, যেদিন সব হারানো বাঙালির প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার অনাবিল আনন্দ, বিজয়ের উল্লাস।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে অস্থায়ী মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের পর ৪৩ বছর আগের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করে, সম্ভ্রম কেড়ে নেয় দুই লাখ মা-বোনের, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা ও অপমানের গ্লানি নিয়ে তারা লড়াকু বাঙালির কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালি। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস।এবার রাজনৈতিক অঙ...