Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদেরই আপনজন। আমরা এই আপনজনের সেবায়ই বদ্ধপরিকর। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তিনি বলেন, আওয়ামী লীগ এলে মানুষের জীবনযাপনের মান বাড়ে।প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ছাড়াও আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে।...
গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

জাতীয়, বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র আজ শহীদ, নিহত। সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের শপথ নিতে হবে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে বিএনপি আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন করে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের তালিকা করা হয়েছে। প্রতিদিনই তালিকা বাড়ছে। ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। ৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না। দেশের মানুষ আজ এই অগণতান্ত্রিক সরকারকে হটাতে শপথ নিয়েছে।ফখরুল বলেন, দেশের মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র ও আন্দোলনে শরিক হয়ে আওয়ামী লীগকে উৎখাত করেই ঘরে ফিরে যাবে। আজকে স্বাধীনতার ৪৩ বছর পরও শেখ মুজিবুরের সুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষদের ভোটারবিহীন নির্বাচন উপহার দি...
বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

বেতার শিল্পীদের পেনশন চালুর ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেতারের শিল্পীদের জন্য পেনশন ব্যবস্থা চালুসহ তাদের সম্মানির হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, এটা আমি জানি, বেতারের কলাকুশলীরা নানা সমস্যার মধ্যে আছে। তাদের সব সমস্যা সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। শিল্পী ও কলাকুশলীদের পদোন্নতির একটা সমস্যা বাংলাদেশ বেতারে আছে বলেও জানি। অচিরেই এসবের সমাধান করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সম্প্রচার ক্যাডার নামে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস প্রদানের দাবি দীর্ঘ দিনের। সম্প্রচার ক্যাডারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুক্তিযুদ্ধকালে বেতারের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাযুদ্ধে রণাঙ্গনে যারা যুদ্ধ করত তাদের কাছে বেতার নানা ধরনের খব...
শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
অবশেষে অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি নাটকের অবসান হয়েছে। দীর্ঘ ১৬ ঘণ্টা রুদ্ধশ্বাস পুলিশি অভিযানের মাধ্যমে জিম্মি সংকটের এ অবসান ঘটল গতকাল। সব জিম্মিকে নিরাপদে ক্যাফে থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন। আর ডেইলি মেইল একজন জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে। খবর এএফপি, বিবিসি, আলজাজিরা ও এনডিটিভির।এর আগে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিডনিতে ক্যাফেতে অভিযান চালায় পুলিশ ও বিশেষ বাহিনী। এ সময় ভিতর থেকে উচ্চ শব্দ শোনা গেছে। পরে কয়েকজন জিম্মিকে ভবনের ভিতর থেকে স্ট্রেচারে করে বের করতে দেখা গেছে। কয়েকজন নিরাপদেও বের হয়েছেন। ওই ক্যাফেতেই ৪০ জনের মতো বেসামরিক নাগরিককে জিম্মি করে রেখে ছিল বন্দুকধারী। এদিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ...
সুন্দরবনে দ্রুত তেল অপসারণের দাবিতে মানববন্ধন

সুন্দরবনে দ্রুত তেল অপসারণের দাবিতে মানববন্ধন

জাতীয়, স্লাইড
  সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবিতে নদী-খালে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণের করে বন ও জীব-বৈচিত্রকে রক্ষাসহ সকল প্রকার নৌযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট শহরবাসী। আজ সোমবার সকালে বাগেরহাট ট্যুরিস্ট ক্লাব ও সুন্দরবন রিসোর্টের যৌথ উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ওই মানববন্ধন কর্মসূচি চলে। মানববন্ধনে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি জোট সংহতি প্রকাশ করে।মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সুন্দরবনের নদীখালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বন ও জীব-বৈচিত্র আজ হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করাসহ বনের ভেতর দিয়ে সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরবন রিসোর্টের স্বত...
গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ ২৭ ডিসেম্বর

গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ ২৭ ডিসেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা।  জয়দেবপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের ওই জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন।
সরকারি কর্মকর্তাদের সরানোর চেষ্টা চলছে : খালেদা জিয়া

সরকারি কর্মকর্তাদের সরানোর চেষ্টা চলছে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মিথ্যা কথা বলে ভালো ভালো সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে সরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। ঢাকা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ৩টার দিকে বালুর মাঠে পৌঁছান তিনি। খালেদা পৌঁছলে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। তিনিও হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া তার বক্তব্যে অভিযোগ করে বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। এ দেশে আজ কোনো প্রতিষ্ঠান ঠিক নেই। সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করছে। দেশে কোনো গণতন্ত্র নেই। সবখানে চলছে দুর্নীতি। এ সময় খালেদা জিয়া অভিযোগ করেন, ভালো ভালো অফিসারদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার ...
ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

জাতীয়, বিশেষখবর
যৌথ উদ্যোগে ভারতের মাটিতে তাপ বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইকোনোমিক টাইমস। এতে বলা হয়, বাংলাদেশের প্রস্তাবিত পরিকল্পনায় একটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কথা বলা হয়েছে। যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছে ভারত।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী পিটিআইকে বলেছেন, আমরা একটা প্রস্তাব দিয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে দেশটিতে যদি আমাদের একটা কয়লা-ব্লক দেওয়া হয়, তাহলে যৌথ উদ্যোগে আমরা একটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে পারি। ঠিক যেভাবে আমরা রামপালেও এই কাজ করছি।১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রামপাল প্রকল্পটি ভারতের এনটিপিসিবিএসই এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ...