Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ

আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ

জাতীয়, বিশেষখবর
  জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজপথে বা ভিন্ন কোনো পথে যেন বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেই বিষয়ে বিশেষ সতর্ক রয়েছেন ক্ষমতাসীনরা। দেশের ভেতরে কিংবা বাইরে কোথাও যাতে বিএনপি সুবিধা করতে না পারে সে জন্য সক্রিয় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।বিএনপি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনটিকে কালো দিবস বা গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে ওই দিন রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে বিএনপির।আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোটের রাজপথের কর্মসূচি মোকাবিলায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দ...
তেল তুলতে শ্রমিক নিয়োগ

তেল তুলতে শ্রমিক নিয়োগ

জাতীয়, স্লাইড
জাহাজডুবিতে সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণে শ্রমিক নিয়োগ দিয়েছে বন বিভাগ। নৌকায় করে তেল তোলা শুরু করেছেন ২০০ জন শ্রমিক। তেলমাখা দূষিত কচুরিপানা ও গোলপাতাও সংগ্রহ করছেন তাঁরা। সেগুলো পরে চরে পুঁতে ফেলা হচ্ছে। তবে প্রশিক্ষণ ছাড়াই স্থানীয় লোকজন দিয়ে এভাবে তেল অপসারণ ও দূষিত গাছপালা মাটিতে চাপা দেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ম্যানগ্রোভ বনে তেলদূষণ নিয়ে কাজ করেছেন এমন অভিজ্ঞজনরা বলছেন, মানুষের পায়ের চাপে তেল মাটির ভেতর চলে গেলে তা হবে আরো ভয়ংকর। সে ক্ষেত্রে ভূগর্ভেও দূষণ ছড়াবে, দূষিত অঞ্চলে গাছের অঙ্কুরোদ্গম হবে না। মারা যাবে সব ধরনের অণুজীব। ভেঙে পড়বে বনের খাদ্যশৃঙ্খল। তবে স্বস্তির খবর দিয়েছেন প্রকৃতি ও বন্য প্রাণী গবেষকরা। দুর্ঘটনার চার দিন পর গতকাল শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের মৃগমারী অভয়াশ্রমের কাছে দুটি ইরাবতী ডলফিনসহ আটটি ডলফিনের দেখা মিলেছে। গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন, ...
সরকার ‘সুন্দরবন’ খাওয়া শুরু করেছে: ফখরুল

সরকার ‘সুন্দরবন’ খাওয়া শুরু করেছে: ফখরুল

জাতীয়, স্লাইড
  সরকার সবকিছু খাওয়া শেষ করে এখন সুন্দরবন খাওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।বিএনপি মহাসচিব বলেন, দেশের সবকিছু সরকার খেয়ে ফেলেছে। এখন সুন্দরবন খাওয়া শুরু করেছে। সুন্দরবনকে ধ্বংস করতে শরু করেছে। এ সরকারকে এক দিনও থাকতে দেয়া যায় না।উপস্থিত জনগণকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আজকে কাঁচপুরের এ জনসভা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার প্রতি জনগণের কোনো আস্থা নেই। জনগণ এ সরকারকে চায় না। এ সরকার হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে, তারেক রহমানকেও বাদ দেয়া হয়নি। বিচার শুরু করেছে। হয়রানি করা হচ্ছে। তারেক রহমানকে দেশে আসতে দেয়া হচ্ছে না।মির্জা ফখরুল আরও বলেন, সরকার বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলা দিয়ে নির্...
রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অভিযোগ গুরুতর। মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শনিবার মামলা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিপক্ষে। মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন নাজনীন আক্তার।বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাওয়া এ পেসার সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘এখনও আমাদের হাতে কোনো কাগজপত্র আসেনি। তাই আগে থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’ঘটনার সত্যতার প্রমাণ হলে বা কাগজ হাতে পেলে বিসিবি কোনো পদক্ষেপ নেবে নাকি পুলিশের ওপর ছেড়ে দেবে? এ প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘বিষয়টি স্পর...
নির্ধারিত সময়েই সিটি কর্পোরেশন নির্বাচন : মায়া

নির্ধারিত সময়েই সিটি কর্পোরেশন নির্বাচন : মায়া

বিশেষখবর
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি যাই বলুক না কেন, সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ‘পত্রিকা মারফত জেনেছি জানুয়ারিতে নির্বাচন হবে। আর বিএনপি বলছে, তাদের আন্দোলন ব্যাহত করার জন্য আমরা ষড়যন্ত্র করে নির্বাচন দিচ্ছি। আবার নির্বাচন না দিলে তারা বলে, আওয়ামী লীগ নির্বাচন দেয় না। ফখরুল ইসলামের কথায় কোন কাজ হবে না, সঠিক সময়েই নির্বাচন হবে।’মোফাজ্জল হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কর্মসূচি ঠিক করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়।গণমাধ্যমই বিএনপির অস্তিত্ব টিকিয়ে রেখেছে দাবী করে বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী এ্যডভোকেট কামরুল ইসলাম বলেন, ‌বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই এবং চ্যালেঞ্...
সরকার প্রতিহিংসায় উন্মত্ত হয়ে পড়েছে : রিজভী

সরকার প্রতিহিংসায় উন্মত্ত হয়ে পড়েছে : রিজভী

জাতীয়, স্লাইড
  খালেদা জিয়ার বিভিন্ন জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার প্রতিহিংসায় উন্মত্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এই কারণে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর পৈশাচিক আক্রমণ চালাচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। রিজভী বলেন, কাল শনিবার নারায়ণগঞ্জের জনসভাকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার করা হচ্ছে।তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে এবং পরিবারের নারীদের সঙ্গেও অশোভন আচরণ করা হচ্ছে। রিজভী অভিযোগ করেন,  গতকাল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপির নেতা ইব্রাহিম, যুবদলের নেতা দেলোয়ার, তারা মিয়া, আনোয়ারকে পুলিশ গ্রেপ্ত...
আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকারি দল আওয়ামী লীগ আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। এদিন ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলায় মিছিল সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।শুক্রবার বিকেলে  রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান। আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শতীষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ‍অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আব্দুস সোবহান গোলাপ।এছাড়াও আওয়ামী লীগ মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধা...
থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে তেল অপসারণ শুরু

থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে তেল অপসারণ শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সুন্দরবনে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল এখন ‘থালা-বাসন, ফোম ও কলাপাতা’ দিয়ে সনাতন পদ্ধতিতে অপসারণের কাজ আজ শুত্রুবার সকাল থেকে শুরু হয়েছে। সুন্দরবন সন্নিহিত লোকালয়ের মানুষ ও জেলে-বনজীবীরা এভাবেই শ্যালা নদীসহ খাল থেকে তেল অপসারণের  কাজ শুরু করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে বন সংলগ্ন লোকালয়ে মাইকিং করে ভাসমান তেল তুলে নেয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার সকাল থেকে শুরু হয় তোড়জোড়। তারা তেল সংগ্রহের পর পদ্মা অয়েল কোম্পানিতে লিটার প্রতি ৩০ টাকা দরে বিক্রি করছে।পদ্মা অয়েল কোম্পানি সুন্দরবন থেকে এর আগে তেল কেনার ঘোষণা দিলে এগিয়ে সাধারণ মানুষ। ভাসমান তেল সুন্দরবনে ছড়িয়ে পড়া রোধে ও তেল তোলার সুবিধার্থে জোয়ারের সময় খালগুলো থেকে ফার্নেস অয়েল যাতে বের হতে না পারে সে জন্য বৃহস্পতিবারই  খালগুলোর মুখে নেট দিয়ে ব্যারিকেট দেয়া হয়।এদিকে কাণ্ডারি-১০ এসে পৌঁছালেও রাসায়নিক ছিটানোর কাজ ...