Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন বাসে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে বিকল্প সিটি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বাসটি মিরপুর থেকে ঢাকেশ্বরীর দিকে যাচ্ছিল।তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।...
দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ

জাতীয়, স্লাইড
রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াদাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়া দৃশ...
পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর পল্টন এলাকা থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও ৫২৮ টি  সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে মুদ্রা ও সোনার বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টন এলাকার ৩৫/এ বিল্ডিংয়ের ৬তলার বাসা থেকে প্রায় চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও সোনার বার জব্দ করা হয়েছে। বর্তমানে এই অভিযান অব্যাহত রয়েছে।ঘটনাস্থলে তল্লাশিরত শুল্ক গোয়েন্দা বিভাগের এক সদস্য সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় আমরা এ অভিযান পরিচালনা করছি। চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও ৫২৮ সোনার বার জব্দ করা হয়েছে।  সোনার বারগুলোর মোট ওজন ৬২ কেজি। চারটি বস্তার ভেতরে পাওয়া মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগই দেশি টাকা, আর বাকিগুলো দিরহাম।গোয়েন্দা বিভাগের ওই সদস্য আরো বলেন, বাসার মালিক প্রথমে তাঁর কাছে অ...
বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং প্রযুক্তি ও জনগণের চাহিদা অনুযায়ী পরিচালিত করার জন্য জাতীয় এই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'দর্শকদের আকৃষ্ট করার জন্য বিটিভিকে অবশ্যই জীবন-ঘনিষ্ঠ অনুষ্ঠান নির্মাণ করতে হবে। শুধু সংবাদ জানানোর মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় টেলিভিশনকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে যা জনগণের রুচি ও আচরণের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।' তিনি আরও বলেন, বিটিভিকে শুধু সরকারের প্রচারযন্ত্র বানাতে চাই না। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, সরকার বিটিভিকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসে...
বিশ্বের ৫ম প্রভাবশালী চিন্তাবিদ ড. ইউনূস

বিশ্বের ৫ম প্রভাবশালী চিন্তাবিদ ড. ইউনূস

জাতীয়, স্লাইড
  বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তালিকার শীর্ষস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। জুরিখভিত্তিক পত্রিকা টাগেনসানজেইগার তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে। তালিকাটি তৈরির জন্য গবেষণা করেন জুরিখের গতলিয়েব ডাটওয়ালের ইনস্টিউট ফর ইকোনমি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং এমআইটি এর গবেষক পিটার গ্লুর। 'গ্লোবাল থট লিডার্স ২০১৪' শীর্ষক এ তালিকা করতে তারা এমন সব ব্যক্তিদের উপর গবেষণা করেছেন যারা বিশ্বের সকল শ্রেণির মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করেছেন। তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের নাম প্রকাশ করা হয় যেখানে ড. ইউনূসের অবস্থান পঞ্চম।বিশ্বের ২৩৬ জন বিশিষ্ট চিন্তাবিদ থেকে ১০০ জনের এ তালিকা তৈরি করা হয়েছে যারা তাদের চিন্তার মাধ্যমে প্রভাবিত করেছেন পৃথিবীর সামগ্রিক চিন্তাধারাকে। জাতীয়তা, লিঙ্গ, বয়স এবং জ্ঞানে...
আজ শুভ বড়দিন

আজ শুভ বড়দিন

জাতীয়
  আজ শুভ বড়দিন। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। দিনটি তাই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশেও এ ধর্মের অনুসারীরা ব্যাপক উৎসাহ ও নানা আয়োজনে উৎসবটি পালন করে।খ্রিস্টের জন্ম কবে হয়েছিল, তা নিয়ে মতভেদ আছে। তবে চতুর্থ শতাব্দীর মাঝামাঝি থেকে পশ্চিমা চার্চ ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিন পালন শুরু করে। পরে পুবের দেশগুলোতেও এটি গ্রহণ করা হয়। সময়ের দিক থেকে ২৫ ডিসেম্বর দিনটি বড় নয়, তবে বড় হিসেবে পরিচিত হয়েছে। যিশুখ্রিস্ট এদিন জগতে আসার মধ্য দিয়ে ২৫ ডিসেম্বরকে মহৎ করেছেন বা 'বড়' করেছেন। 'বড়দিন' তাই বিশ্বাস-ভালোবাসা ও ক্ষমার চেতনায় 'বড়' হওয়ার দিন বলে মনে করে তাঁর অনুসারীরা।আজ সব খ্রিস্টান পরিবারে ভালো খাবার রান্না হবে, বিশেষ করে কেক থাকবেই। ধর্মীয় গানের পাশাপাশি হবে প্রার্থনা সভাও। আজ খ্রিস্টানদের কবরস্থানগুলোতে মোমবাতি ...
বিএনপি জোটের সমাবেশের জায়গা ছাত্রলীগের দখলে

বিএনপি জোটের সমাবেশের জায়গা ছাত্রলীগের দখলে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  গাজীপুরে আগামী শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার রাতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে সমাবেশের মঞ্চ নির্মাণ ও আনুষঙ্গিক কাজ করার সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা কয়েকটি গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা তোরণ ও বিলবোর্ড ভেঙে ফেলে এবং ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। পরে মাঠের নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। জোটের মঞ্চের জায়গা শামিয়ানা দিয়ে ঘিরে সামনে ব্যানার টানিয়ে দেয় তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।গতকাল বুধবার সকালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ফের কলেজ মাঠে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে তার মাঠের এক পাশে সমাবেশ করার সময় পুলিশ তাদ...
পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র

পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, বিশেষখবর
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ আবার মাথাচাড়া দিয়েছে। দফায় দফায় পুলিশ, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গদের মধ্যে খুনোখুনি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার রাতে আবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। কয়েকদিন আগে দুই দফায় শ্বেতাঙ্গ পুলিশ হত্যার পর নতুন করে কৃষ্ণাঙ্গ হত্যার এই ঘটনা ঘটল। দেশটির সেন্ট লুইসে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এন্টোনিও মার্টিন নামের ১৮ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়। কিশোর নিহত হওয়ার পর বার্কলেতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়। পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয়। গত আগস্টে ফার্গুুসনে নিহত হয় আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন। পুলিশের মুখপাত্র ব্রায়ান  স্কেলম্যান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা নিয়মিত টহলের কাজ করছিল। এ সময় দুই যুবক তাদের দিকে এগিয়ে আসে। একজন তার হাতের বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় একজন পালিয়ে যায় এবং অন্যজন মারা যায়। বিবিসি, আল জাজিরা, এএফপি।...