Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল

৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি সরকারের বছরপূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া দেশের সাত বিভাগে সাতটি মহাসমাবেশ এবং আগামী ১৫ জানুয়ারি থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়েও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোট। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলকে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগ ছাড়া কারো নাই। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের যুগ যুগ ইতিহাস আছে। আমরা অতীতে সমস্ত বাধা-বিঘ্নের মধ্যেই কর্মসূচি পালন করেছি। গত নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি।বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাব...
তারেক রহমানের নাগরিকত্ব বাতিলের দাবি

তারেক রহমানের নাগরিকত্ব বাতিলের দাবি

জাতীয়, স্লাইড
বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জননেত্রী পরিষদ।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুকেই অপমান করেননি, পুরো জাতিকে অপমান করেছেন।তারেককে ‘চোর’ বলে আখ্যায়িত করে তার বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।বক্তারা আরো বলেন, যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তারা পাকিস্তানের দালাল। তাই এ ‘দালাল’ তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবি সিদ্দিকী, সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।...
লিবিয়ায় ইসলামপন্থীদের হামলায় ২২ সৈন্য নিহত

লিবিয়ায় ইসলামপন্থীদের হামলায় ২২ সৈন্য নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
লিবিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীরা বৃহস্পতিবার স্পিডবোট নিয়ে দেশটির প্রধান তেলক্ষেত্রগুলোর কয়েকটি দখলের ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এ সময় বিদ্রোহীদের আকস্মিক হামলায় কমপক্ষে ২২ সৈন্য নিহত হয়েছে।সামরিক কর্মকর্তারা জানান, সরকারপন্থী বাহিনীর কাছ থেকে লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি নগরীর বেশ কিছু এলাকা ইসলামপন্থী মিলিশিয়ারা দখল নেয়ার পর তেলসমৃদ্ধ অঞ্চলটিতে এ সংঘর্ষ শুরু হয়। বেনগাজিতে জিহাদিরা সম্প্রতি ছয় জনের শিরñেদ করেছে। এছাড়া আরো ১৪ জনকে তারা হত্যা করেছে। নিরাপত্তা সূত্র জানায়, ফজর লিবিয়া বা লিবিয়া ডনের মিলিশিয়ারা স্পিডবোর্ডে থেকে আকস্মিকভাবে আল-সিদরা বন্দরে রকেট নিক্ষেপ করে। এতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। তবে সৈন্যরা শেষপর্যন্ত জঙ্গিদের প্রতিহত করতে সক্ষম হয়। সৈন্যরা জঙ্গিদের তিনটি স্পিডবোট ধ্বংস করে দেয়। আঞ্চলিক নিরাপত্তা মুখপাত্র আলী আল-হাসি বলেন, ‘বিদ্রোহীরা স্পিডবোর্ড থেকে রাস লানুফ ও আ...
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ভোগান্তি চরমে

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ভোগান্তি চরমে

জাতীয়, স্লাইড
  দেশের গোটা উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। সেই সাথে বাড়ছে মানুষের ভোগান্তি। রাজশাহী বিভাগের সব জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বাড়ছে। চলতি মৌসুমে দ্বিতীয় বারের মত হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বইছে হিমেল হাওয়াও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত: অর্ধশত রোগী। এরমধ্যে বেশিরভাগই শিশু। আক্রান্তরা হাসপাতালের ১০, ২৭, ২৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশির ভাগই শীতজনিত ডাইরিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছে। রামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসগর হোসেন বলেন, শীতে শিশুরা ‘কোল্ড ডায়রিয়া’য় বেশি আক্রান্ত হয়। শিশুদের যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থা...
কাল গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

কাল গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে আগামীকাল শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই কারণ সারাদেশে ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।আজ শুক্রবার রাতে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন আর ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সমাবেশ ও পরবর্তী করণীয় ব্যাপারে সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতারা। রাত সোয়া ৮টার দিকে সেখানে আসেন বেগম খালেদা জিয়া।বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল ...
গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, স্লাইড
  নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালতে গয়েশ্বরের বিরুদ্ধে ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার দুপরে শাহবাগ থানায় দায়ের করা ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় গয়েশ্বরকে।...
বিশ্বকাপে টাইগার দলের ওপেনার হিসেবে বিবেচনায় যাঁরা

বিশ্বকাপে টাইগার দলের ওপেনার হিসেবে বিবেচনায় যাঁরা

খেলাধুলা, খেলার মাঠ
আর মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে কিছুটা হলেও সফলতা পেতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে টাইগার দলের অসাধারণ পারফর্মেন্স টাইগার দলকে ভাল পারফর্মেন্স করতে উদ্ধুদ্ধ করছে। যেমনটি তারুন্য নির্ভর বাংলাদেশ করেছিল ক্যারিবীয় দ্বিপপুঞ্জে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে।আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় থাকা খেলোয়াড়দেরকে নিয়ে একটি প্রতিবেদন রচনা করেছে টাইগার ক্রিকেট ডট কম।তামিম ইকবাল: টাইগার ক্রিকেট ডট কমের ওই প্রতিবেদন অনুযায়ী ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রথমেই যার নামটি বেশি আলোচনায় রয়েছে তিনি হলেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। টাইগার দলের হয়ে ধারাবাহিক ওপেনার হিসেবে তিনি খেলে আসছেন দীর্ঘ ৭ বছরের ও অধিক সময় ধরে। ২০০৭ সালে আন্তর...
সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ ৫ জানুয়ারি

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ ৫ জানুয়ারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা জানান।আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে হানিফ বলেন, ''কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ৫ জানুয়ারি বিকেল ৩টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।''তিনি বলেন, ''দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী এ হামলার ঘটনা ঘটিয়েছে।''বুধবার বকশীবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করেন এই আওয়ামী লীগ নেতা।...