Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি

জাতীয়, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ৭ জানুয়ারি ধার্য করেছে আদালত। আজ বুধবার দুপুরে এ আদেশ দিয়েছেন রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।এর আগে বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে বেল বারটা ৩৫ মিনিটে দ্বিতীয় দফায় আদালতের কার্যক্রম শুরু হলে অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ এ দুই মামলার কার্যক্রম পেছাতে মোট চারটি সময়ের আবেদন জানান খালেদার আইনজীবীরা।শুনানিতে অংশ নেন খালেদার পক্ষে ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে অংশ নেন খোরশেদ আল...
জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

জাতীয়, স্লাইড
  শ্যালা নদীতে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ায় সংকটাপন্ন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অবস্থা দ্বিতীয় দিনের মতো সরেজমিনে পরীক্ষা-নিরিক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল। আজ বুধবার সকাল থেকে ৪টি স্প্রীডবোড ও ২টি ছোট লঞ্চ যোগে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই বন্যপ্রানী অভায়ারণ্যসহ শ্যালা নদী থেকে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষণ শুরু করেছে।৬টি দলে ভাগ হয়ে তারা বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা বিভিন্ন প্রজাতির ঘাস গাছপালাসহ পরিক্ষা-নিরিক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন।এদিকে, বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম এক প্রেস ব্রিফিংয়ে তাদের কাজের পরবর্তী কর্ম পরিকল্পনা প্রকাশ করেছেন। আজ বুধবার সকাল ১০টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমা...
খালেদার গাড়িবহরে হামলায় ছিল মূল উদ্দেশ্য: ফখরুল

খালেদার গাড়িবহরে হামলায় ছিল মূল উদ্দেশ্য: ফখরুল

জাতীয়, স্লাইড
  পুরান ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতের সামনে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার মূল উদ্দেশ্য ছিল দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা- এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে দুপুরে বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের মধ্যকার সংঘর্ষের প্রেক্ষিতে দলের অবস্থ‍ান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।ওই সংঘর্ষের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ফখরুল বলেন, এ ‘অবৈধ’ সরকারের প্রধানমন্ত্রী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ফেরার পর এ ঘটনা ঘটেছে। তারা চেয়েছিল খালেদা জিয়ার গাড়িতে হামলা করতে। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অ...
ব্যাপক মহড়ার প্রস্তুতি বিএনপির

ব্যাপক মহড়ার প্রস্তুতি বিএনপির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আজ থেকেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে। কারণ ৩ ও ৫ জানুয়ারি জনসভা হওয়ার কথা থাকলেও দলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে আজই শোডাউনের প্রস্তুতি নিয়েছে। দলটির একাধিক সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, মহানগর বিএনপির প্রস্তুতি তো রয়েছেই। অঙ্গসংগঠনগুলোকেও আদালত প্রাঙ্গণে লোক জমায়েত করতে বলা হয়েছে। এদিকে আদালত ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোও কড়া নজর রাখবে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ এজলাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জামিন বাতিল করে তাঁকে আজই কারাগারে নেওয়া হতে পারে বলে গতকাল রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট অনেককেই বলতে শোনা গেছে, আদালতের কাঁধে বন্দুক...
কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী জুন নাগাদ লালবাগ থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। বর্তমানে কেন্দ্রীয় কারাগারের ৯ একর জায়গা জনগণের জন্য একটি পার্ক ও দুটি জাদুঘর নির্মাণে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগার ক্যাম্পাসের প্যারেড গ্রাউন্ডে কারা সপ্তাহ-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সে লক্ষ্যে কারা নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে তিনি কারারক্ষীদের হুঁশিয়ার করে বলেন, যারা এ জঙ্গি, সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারা সপ্তাহ উপলক্ষে কারা কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ...
সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যখন হুমকির মুখে, ঠিক সেই সময় মহামূল্যবান এই বন রক্ষায় এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সরেজমিন সুন্দরবন পরিদর্শন শেষে এর বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করে সুপারিশগুলো পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পেশ করেছেন। সম্প্রতি জমা দেওয়া এ প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আন্তমন্ত্রণালয় সভা করে দ্রুত কিভাবে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পারে সে বিষয়েও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। প্রতিবেদনটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লেখা একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি কালের কণ্ঠের হাতে রয়েছে। এতে সুন্দরবন পরিদর্শনে পাওয়া সমস্যা ও করণীয় সম্পর্ক...
কায়সারের ফাঁসি

কায়সারের ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মহান মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতাবিরোধী ঘাতকদের প্লাটফরম ‘কায়সার বাহিনী’র প্রধান এবং এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামির উপস্থিতিতে জনাকীর্ণ বিচারকক্ষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পক্ষে গতকাল এ মামলার রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। কায়সারের বিরুদ্ধে আনা গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সাত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ দণ্ড দেওয়া হয়। প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দুটি অভিযোগ থেকে। দণ্ডের জবাবে কায়সার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাননি। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ‘সমরনায়ক’ আখ্যায়িত করে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাদের প্রাপ্য সম্মান, সামাজিক নিরাপত্তা ...
তারেকের বিরুদ্ধে রংপুরে গ্রেফতারি পরোয়ানা

তারেকের বিরুদ্ধে রংপুরে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, স্লাইড
  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অারেকটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার রংপুরের একটি আদালত বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিম মনসুর আহমদের আদালতে মামলাটি করেন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন। এরপর বাদির জবানবন্দি শেষে অভিযোগ আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন  উক্ত হাকিম।উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বলে উল্লেখ করেন তারেক রহমান। তখন তারেক আরো দাবি করেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগ মুহূর্তে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবু...