কোটা সংস্কার চেয়ে সড়ক অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম নগরীর ব্যস্তময় সড়ক ২ নম্বর গেট অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের চার পাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে চকবাজার- ২ নম্বর গেট, ২ নম্বর-জিসি, বায়েজিদ-২ নম্বর এবং মুরাদপুর- ২ নম্বরে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘এদেশের শিক্ষা ও চাকরি কারো বাপ-দাদার উত্তরাধিকার নয়’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধার বিকাশ জারি থাক’, ‘বাপ দাদারা অস্ত্র ধরলে, কলম ধরতে ভয় কিসের বন্ধু’, ‘বলো রাষ্ট্র তুমি কার? কোটার না মেধার?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
প্রসঙ্গত, কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত ৬ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শি...

