Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: subeditor

অসহায়-দুস্থ পথচারীদের মাঝে আনন্দের আহার সংগঠন এর খাবার বিতরণ

অসহায়-দুস্থ পথচারীদের মাঝে আনন্দের আহার সংগঠন এর খাবার বিতরণ

চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: সোমবার ৮ আগস্ট ২০২২ চট্টগ্রাম নগরীর নগরীর প্রবর্তক মোড এলাকায় "আনন্দের আহার" সংগঠনের উদ্যোগে প্রায় ত্রিশজন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ২০২২ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে আনন্দের আহার নামে সংগঠনটি। সংগঠনটির অধিকাংশ সদস্য শিক্ষার্থী। তারা তাঁদের নাস্তার টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে সংগঠনটি এধরনের কার্যক্রম সম্পন্ন করে। আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক ও পরিচালক তানজিদ যৌথ পরিচালনায় বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও জাহেদুল ইসলাম, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু'র সভাপতি লিও তরিকুর রহমান বাবু। সদস্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদস্য সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম, মাহিন,জিদান,রামিম,কোরবান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। খাবার পেয়ে উচ্ছ্বসিত পথচারীরা। তাদের সাথে আনন্দ ভ...
খৈয়াছরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, ১১ জনের মর্মান্তিক প্রাণহানি

খৈয়াছরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, ১১ জনের মর্মান্তিক প্রাণহানি

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় রেলক্রসিং পারাপার হওয়ার সময় একটি মাইক্রোবাসকে মহানগর প্রভাতি ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার (২৮ জুলাই) স্থানীয় সময় প্রায় ১:৫৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটিকে প্রায় এক কি.মি দূরত্বে টেনে নিয়ে যায়। মাইক্রোবাসটিতে প্রায় ১৪ জন পর্যটক ছিল। এদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকী ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়। এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ও আহতদের এখন পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে, মাইক্রোবাসের সবাই খৈয়াছড়া ঝরনা দেখতে আসা পর্যটক বলে ধারনা করা হচ্ছে।...
মীরসরাইয়ে সমুদ্র উপকূল থেকে জেলের লাশ উদ্ধার

মীরসরাইয়ে সমুদ্র উপকূল থেকে জেলের লাশ উদ্ধার

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী সুইচ গেট সংলগ্ন সমুদ্র উপকূলে বরুন বড়ুয়া (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। পরবর্তীতে লাশটির পরিচয় সনাক্ত করেছে পরিবার। নিহত বরুণ বড়ুয়া উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের মৃত অর্জুন বড়ুয়ার পুত্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকড়া ও মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গেলে সেখানে দুর্ঘটনাবশত সাগরে পড়ে যায়। পরে বিকালে সুুুইস গেইট সংলগ্ন সাগরতীরবর্তী এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখা যায় পরে আনসার সদস্যরাসহ জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, সমুদ্রতীরবর্তী স্থানে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ নিয়ে আসে। আইনগত প্রক্রিয়...
অদম্য যুব সংঘের ‘এসো সফলতার গল্প শুনি’

অদম্য যুব সংঘের ‘এসো সফলতার গল্প শুনি’

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক :: ঈদুল আজহা উপলক্ষে মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ কর্তৃক ‘এসো সফলতার গল্প শুনি’ শীর্ষক একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ১১ জুলাই উপজেলার মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক, প্রশাসনিক ব্যক্তি, ব্যবসায়ী-উদ্যোক্তা ও সংগঠকরা সফলতার গল্প বলেন। এ ছাড়াও অনুষ্ঠানে অদম্য যুব সংঘ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা ২০২২ এর বিজয়ী তিনজন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও বই পুরস্কৃত করা হয়।অদম্য যুব সংঘের দপ্তর সম্পাদক মোহাম্মদ জোবাইদুল ইসলাম মীরসরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় তাকেও পুরস্কৃত করা হয়। এতে অংশ নেন অদম্য যুব সংঘের পৃষ্ঠপোষক, সফল নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, সফল প্রশাসনিক কর্মকর্তা খায়রুল মোস্তফা, সফল তরুণ উদ্যোক্তা ও জম জম সুইটস অ্যান্ড বেকস্ লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আশরাফ উদ...
ট্রেনে কাটা পড়ে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহিম মাহমুদ :: মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে নারায়ন চন্দ্র পাল (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ জুন শুক্রবার দুপুর ১২:৩০ টায় উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণার রাস্তায় রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত নারায়ন নোয়াখালী জেলার কবিরহাট থানার পশ্চিম দরদনগর এলাকার মৃত সুদেব পালের পুত্র। নিহত ব্যক্তি মীরসরাই ব্র্যাক ব্যাংকের ওয়াশ প্রোগ্রামের এরিয়া সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত ব্যক্তি পশ্চিম খৈয়াছড়া এলাকার বিকাশ চন্দ্র দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পরিবার সূত্রে জানা যায় উনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন হতাশাগ্রস্থ ছিলেন। নিহতের স্ত্রী উর্মি সাহা জানান আমার স্বামীর দুপুর ১১ টায় বাসা থেকে বের হয়েছেন কিছু বাজার সদাই কিনবেন বলে।উনি দীর্ঘ দিন ধরে অসুস্থ মাঝে মাঝে অফিস করেন। কি ভাবে কি হয়ে গেল এখন বুঝতে পারছি না আমি এর বেশি কিছু জা...
মীরসরাইয়ে সাপের কামড়ে মহিলার মৃত্যু

মীরসরাইয়ে সাপের কামড়ে মহিলার মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া :: মীরসরাইয়ে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫০) এর মৃত্যু হয়েছে। নিহত মহিলা মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মৃত মোঃ ফিরোজ মিয়ার স্ত্রী। নিহতের ছেলে মোঃ রিপন মিয়া জানান (২৪ জুন) শুক্রবার বিকেল চারটায় আমার মা খাবার পানির জন্য টিউবয়েলে গেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। সাথে সাথে উনাকে প্রথমে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়, সেখানে সাপের কোন ভ্যাকসিন না পাওয়ায় পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন। ২৫ জুন শনিবার সকাল ১০ টায় নিহত মহিলার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।...
মীরসরাইয়ে ৫ হাজার গরু-মহিষ নিয়ে খামারিদের বিক্ষোভ

মীরসরাইয়ে ৫ হাজার গরু-মহিষ নিয়ে খামারিদের বিক্ষোভ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ের চরাঞ্চলের জমি অধিগ্রহণের কারণে মহিষসহ গবাদিপশুর চারণভূমির রক্ষার দাবিতে এবং খামারিদের বিরুদ্ধে উপকূলীয় বনবিট কর্মকর্তাদের জরিমানা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাঁচশ খামারি। ১১ই জুন শনিবার বেলা সাড়ে ১১টায় খামারিরা পাঁচ হাজার মহিষসহ গবাদিপশু নিয়ে মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) অফিসের সামনে বিক্ষোভ করেন। এ সময় খামারিদের দাবির পক্ষে একাত্মতা পোষণ করে সমস্যা সমাধানের জন্য খামারিদের সঙ্গে কথা বলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। উপস্থিত ছিলেন মীরসরাই সার্কেলের এএসপি লাবীব আব্দুল্লাহ, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, বেজা কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। মীরসরাইয়ের ইছাখালীর চরাঞ্চলের ৩০ হাজার একর জায়...
চট্টগ্রামের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৩ প্রায়

চট্টগ্রামের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৩ প্রায়

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা। সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চার শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ৬ জন। তবে তাদের নাম জানা যায়নি। দগ্ধ ও আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। প্রথমদিকে আগুনের ভয়াবহতা সম্পর্কে বুঝে উঠতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডিপোর কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা কাছ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ডিপোর কর্মীদের কেউ কেউ আগুনের দৃশ্য ভিডিও করছিলেন। রাত ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে তাদের অনেকেই আগুনে তলিয়ে যান। দীর্ঘ ১৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে...