Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

অলিনগর সীমান্তে চোরাচালান : দায় অস্বিকার

অলিনগর সীমান্তে চোরাচালান : দায় অস্বিকার

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  :: মাহবুব পলাশ :: বাংলাদেশ-ভারত সীমান্তের চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলীঘাট এলাকা এখন চিনি পাচারের নিরাপদ রুট। প্রতিদিন দুই দেশের সীমান্ত বাহিনীর চোখ ফাঁকি শত শত বস্তা চিনি ঢুকছে বাংলাদেশে। আর এসব চিনি করেরহাটের একটি গোডাউনে আসতো। সেখান থেকে আসেপাশের এলাকা ছাড়াও সরবরাহ করা হয় চট্টগ্রাম শহরে। গত কয়েক মাস আগে চট্টগ্রাম জেলা পুলিশ ৩ টন চিনি সহ ২ ব্যক্তিকে আটক করে। এছাড়া চলতি মাসে ৬৫ বস্তা চিনি জব্ধ করেছে বিজিবি। সর্বশেষ গত ২৫ জুন চিনি পাচারের সময় নদীতে ডুবে এক কিশোরের মৃত্যুর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র চোরালানের জের ধরেই বিএসএফ এর ধাওয়ায় এই কিশোর জাহেদ নদীতে পড়ে গিয়ে নিহত হবার পর দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় এই এলাকার চোরাচালানের প্রকৃত চিত্র। অথচ এর পূর্বে অভিযোগ উঠা স্বত্তে ও প্রশাসন পারেনি চোরাচালান বন্ধ করতে। এছাড়া এই রুট দিয়ে ফেনসিড...
নিভু নিভু নি:শ্বাষে  :: মাহবুব পলাশ

নিভু নিভু নি:শ্বাষে :: মাহবুব পলাশ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিশেষখবর, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
প্রগাঢ় প্রণয়ে সাঁঝের দ্বীপ ও ম্রিয়মাণ গাঢ়তর মরণ এলে চোখের জলে জীবন হাসে। তোমার প্রেমের উচ্চতা, প্রস্থ, গভীরতা সব জ্বল জ্বল করছে নিভু নিভু নি:শ্বাষে । মেঘ চৌচির অসুখী দেবদূত প্রিয়তমা হায় ঈর্ষাকাতর হিমেল জ্বরে চিরনিদ্রায় শুয়ে। ঋজু প্রেম আকাশে তারার মেলায় গাঁথে বাঁধন সাগরতলের স্বর্গে ও শব্দমুখর হয় সমাধিতলে । আকাশ জুড়ে বনবিথী ছড়ায় আলো চাঁদ প্রিয়ার শয্যাপাশে বাস্পকণা কাঁদে। চিরযৌবন রুপের ঐশ্বর্যে রুপালী নক্ষত্র অদৃষ্টের সীমারেখা থামে অন্তিম গন্থব্যে।  ...
বাংলাদেশকে এগিয়ে নেয়ার উন্নয়ন মডেল হবে মীরসরাই – মাহবুব উর রহমান রুহেল এমপি

বাংলাদেশকে এগিয়ে নেয়ার উন্নয়ন মডেল হবে মীরসরাই – মাহবুব উর রহমান রুহেল এমপি

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয় (২৩ জুন) রবিবার । সকাল সাড়ে ১০টায় শুরুতে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এর পর বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে , যুগ্ম সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি মাহবুব উর রহমান রুহেল বলেন বঙ্গবন্ধু'র আওয়ামীলীগ ৭৫ বছরে এসে কালের অগ্নিসাক্ষী ত্যাগী নেতাদের যেমন ধারণ করে, তেমনি কিছু আদর্শ বিছ্যুত নেতাদের স্বরুপ উন্মোচন করে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এর বিকল্প নেই বলেন তিনি। তিনি আরো বলেন মীরসরাইয়ে আজ যেই উ...
ইনবক্স কাহন : নাজমুন নাহার

ইনবক্স কাহন : নাজমুন নাহার

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  মিষ্টি বন্ধু সৃষ্টি বন্ধু কৃষ্টি বন্ধুর ভীড়ে, হরেক রকম চরিত্রের যে বন্ধুর আগমন নীড়ে। কেমন আছো তুমি আপু দিনটা কেমন কাটে? ভিড়াবো কী বন্ধুর নৌকা তোমার বিরান ঘাটে? আপু তুমি অনেক ভালো দিলটা তোমার খোলা, হাসিটা নয় যেমন তেমন হাজার টাকা তোলা। ছোট ভাইটা আমি তোমার সাথে দিয়ে ফলো, সাবস্ক্রাইবটা করে চ্যানেল এক কাতারে চলো। নিঃস্বার্থ যে আছে বন্ধু সকাল বিকাল রাতে শুভেচ্ছাটা দিয়ে সদায় থাকে তারা সাথে। কিছু আবার এসে বলে আপনি অতি আপন, পরাই তাকে দ্রুততার সাথ ব্লক লিস্টেরই কাফন। নিত্য চলে এমন কাহন ফেইসবুকেরই বুকে, বিমুখ হই না তবু মোরা আছি পরম সুখে।...
অধিকার : পুষ্পিতা সেন

অধিকার : পুষ্পিতা সেন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
যেটুকু ঠিক অধিকারে সেটুকু শুধু আমায় দিও যোগ্য যদি না হই তারই ফিরিয়ে দেবো হীরে টিও। যে উঠোনি রোদ আমার নয়কো বাড়িয়ে দেবো না সে হাত আর এই ললাটে লেখা থাকে যদি নেবো মেনে ওই অন্ধকার। কারো ভাগে মিছে দাগ টানবো রাখিনি কখনো এমন মন উদারতায় হাত বাড়িয়ে দিতে পারি তাকে যে যেমন। ছিনিয়ে নিতে শিখিনি কখনো রাখিনি কখনো লোভের চোখ দিনযাপনের দিনলিপিতে হিসেবি ফিতের নইতো লোক।...
অনিকা সুলতানা’র কবিতা

অনিকা সুলতানা’র কবিতা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
মৃত্যু অপ্রিয় সত্যের অপর নাম আর দেখা হবে না প্রভাতের সেই অরুণ রাঙা আলো,আর দেখা হবে না বাতাসের মৃদুমন্দ দোলায়িত প্রকৃতি দেখা হবে না গোধূলি, রাতের আকাশ, ফসলের মাঠ, হবে না জীবনের তাগিদে ছুটে চলা,হবেই বা কি করে জীবনটাই তো নেই উদভ্রান্ত আজ আত্মার অন্তিম নীলিমায়।। কোথায় জীবনের সেই পারাবার? যেই পারাবারই চির অমৃত্যু পথের দ্বার! প্রতীক্ষা কোন এক ইন্দ্রজালের সুপ্ত বাঁশরি উঁকি দিয়ে তোমাকে ডাকছে প্রতীক্ষার সপ্তসিন্ধুর পাড়ে, নোনাজলের এক মহাসমুদ্র, দিগন্তে আকাশ মিশেছে মিশে নি শুধু মহাকালের গহ্বরে মিলিয়ে যাওয়া কালের ঘন্টা, দিবানিশি তোমারই টানে অকূল আহ্বান আমি দেখেছি আমি দেখেছি শ্রাবনের আকাশের তপ্ততা, দেখেছি কালের গর্ভে বিলীন হতে সততা ও নিরাপত্তা। দেখেছি সুখের সাগরে বৃষ্টির প্লাবন, রক্তাক্ত মন মেঘের ভেলায় উড়ন্ত গগন। দেখেছি হাজারও জীবন রাস্তায় গড়াগড়ি, দেখেছি মিষ্টি আবেশে ...
মীরসরাইয়ে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন

মীরসরাইয়ে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধিনে মীরসরাই উপজেলার পল্লী বিদ্যুতের কয়েকটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার ( মে) সকাল থেকে সীতাকুন্ডের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ৩৫টি দাবী নিয়ে আন্দোলনে অংশগ্রহন করে । আন্দোলনকারীগন বলেন দাবী আদায় না হলে এই কর্মবিরতি ও আন্দোলন নিয়মিত চলবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি ঘোষণা করেছে পবিস অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। তারই পরিপেক্ষিত রোববার সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থাকবে। তবে সব ধরণের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, ...
কবি মাহবুব পলাশ এর ৫০তম জন্মজয়ন্তী ও প্রকাশনা উৎসব

কবি মাহবুব পলাশ এর ৫০তম জন্মজয়ন্তী ও প্রকাশনা উৎসব

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
অনুষ্ঠানে অন্যান্য পর্বের মধ্যে ছিল কবিতা আবৃত্তি ও কেক কাটা । নিজস্ব প্রতিনিধি :: কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর ৫০ গত জন্মজয়ন্তী ও কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ৪মে শনিবার নাট্যজন প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন ভূঞার সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন আমাদের সমাজে শিল্প সাহিত্য ও সংস্কৃতির সংগঠকদের মূল্যায়ন বৃদ্ধি হলেই সুস্থ ও মননশীল সমাজ বিনির্মান সহজতর হবে। তিনি দেশে শিল্প সাহিত্যের ভীত মজবুত করতে এমন সংগঠক, কবি ও সংবাদকর্মীর সৃজনশীলতাকে উøুদ্ধকরণ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্য প্রদানকালে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামে বিশিষ্ট লেখক শামছুল হক বলেন কবি ও সাংবাদিকগন আমাদের দেশ ও সমাজের দর্পন, তাই লেখক ও সাংবাদিকগনকে লেখালেখি ও সংবাদ সৃ...