Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

কল্পতরু : মারিয়া শাইরি

কল্পতরু : মারিয়া শাইরি

কবিতা ও গল্প, গ্যালারি, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  ছায়ার শিখরে আগুন জ্বেলেছি মায়ায় দুলেছে মন; কাব্যশ্বাসে অধিক খুঁজেছি তোমার ঠোঁটের কোণ ! কুয়াশাচ্ছন্ন প্রভাত বেলায় তোমার কাহনধ্বনি; প্রেমপিয়াসী আমার মনটা ঝিনুকের মুক্তাখনি মায়া মেঘের দল প্রতি প্রহরে ,অনুভুতিতে ঘুরে ইচ্ছাধনু সুর লতার, শৌখিন ছন্দ স্মৃতিতে উড়ে। চন্দ্র শীতল নক্ষত্র কথা ধুলো মলিনে ঢাকা নদীর ঢেউয়ে তরঙ্গবিলাস কল্পতরুতে আঁকা। শিশির বিন্দু ঘাসের উপর অন্তলীনে হাসে রজনীগন্ধা দক্ষিণ কোণে অলীকপুরীতে ভাসে সোনালী স্বপ্নসিঁড়ি মৃদুস্বরে, বলছে কথা হেসে চিরপ্রিয় আবেগ সুধা, গেছে আকাশবন্দীর দেশে । মাঠে ঘাটে বইছে উতলা বাতাস; চিরবিরহী হয়ে অলীক জগৎ ভারী মায়ার মিথ্যে সুখের থেকে। সুবাস ভাসে ফুলের মাঝে সুধাময় সেই স্মৃতি অভিমানের নিত্য খেলায় ,ভাঙলো অতীত ভয়ের ভীতি । হারানো প্রহর ফেলে আসা ভোর ছেঁড়া পাতার রীতি আঁধারে ডুবেছি সেই কবে কমেনি আজো প্র...
আবুতোরাব বাজার মনিটরিং এবং লিফলেট বিতরণ করেন বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা

আবুতোরাব বাজার মনিটরিং এবং লিফলেট বিতরণ করেন বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  মামুন নজরুল :: মীরসরাইয়ে ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করছে বাজার পরিচালনা কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এই সময় তারা চলতি রমজান মাসে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ৬ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন। বুধবার (৫ মার্চ) বিকেল ৩ টা দিকে আবুতোরাব বাজার উন্নয়ন কমিটির সদস্য সচিব ইমাম হোসেনের নেতৃত্ব বাজার পরিদর্শন করেন এবং বাজার পরিচালনা কমিটির আহবায়ক এম হেলাল উদ্দিন সৌজন্যে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। এ সময় বাজার পরিচালনা কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাজারে ঘুরে কাঁচামাল, মাছ, মাংস,ফল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন এবং মুদি দোকান গুলোতে মূল্য তালিকা রাখার জন্য ও পণ্যের ক্রয় মূল্যের রশিদ সংরক্ষণের অনুরোধ করেন। একই সময় তা...
ওয়াহেদপুরে  শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ

ওয়াহেদপুরে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা ও আপত্তি স্বত্তে ও স্থানীয় ভ’মি অফিসের পাশেই অবস্থিত শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করলে ও আইন অমান্য করে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন ভূমি অফিসের উত্তর পাশর্^স্থ মিজান মেম্বারের বাড়ীর সলিমা বেগম ( ৫৫) জানান আদালতে মামলা চলমান থাকা স্বত্তে ও প্রতিপক্ষ আলাউদ্দিন রিপন ও সাইদুল ইসলাম বাড়ীর প্রায় শতবর্ষী পুরোনো পুকুর ভরাট করে সীমানা প্রাচীর নির্মানের কাজ করছেন। উক্ত অভিযোগের ভিত্তিতে মীরসরাই থানাধীন নিজামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আরমান হোসেন মঙ্গলবার ( ৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদমান উক্ত পুকুরে পরিবেশ আইন ও আদালত অমান্য করে নির্মান কাজ না করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু বুধবার (...
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে আল্লাহর দান জামে মসজিদের উদ্বোধন

মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে আল্লাহর দান জামে মসজিদের উদ্বোধন

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) জুম‘আর সালাতের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা অর্থনৈতিক অঞ্চলের জেটি এলাকায় সংলগ্ন নবনির্মিত আল্লাহর দান জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২ নং জেটি এলাকায় জুমার নামাজের মাধ্যমে আল্লাহর দান নামক মসজিদের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। উক্ত জুমায় প্রায় ১৫ শ মানুষ জামাতে সালাত আদায় করেন অতঃপর জুম‘আর খুৎবা প্রদান করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,মায়নী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুসা মিয়া, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম...
মীরসরাই কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীরসরাই কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান :: মীরসরাই উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী মীরসরাই কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। উপাধ্যক্ষ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন, অর্থনিতি বিভাগের অধ্যাপক জহুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র বৈদ্য, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুন কান্তি সাহা, রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন, বাংলা প্রভাষক নজরুল ইসলাম, ইংরেজী প্রভাষক সাইদুল ইসলামরাষ্ট্রবিজ্ঞানের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, আইসিটি বিভাগের প্রভ...
পূর্ব মলিয়াইশ বন্ধু মহল ক্লাবের দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পূর্ব মলিয়াইশ বন্ধু মহল ক্লাবের দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥  মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ বন্ধুমহল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মলিয়াইশ রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখস্থ মাঠে শনিবার ( ২২ ফেব্রুয়ারী) সকাল ৮টায় উক্ত দিনব্যাপী ক্রিড়ার শুভ উদ্বোধন করেন মিঠানালা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল ইসলাম ভূঞা। ক্লাবের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে গিয়াস উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোছাইন মো: মাসুম, নুর নবী সওদাগর, নুরুল মোস্তফা, আমজাদ হোসেন ভূঞা, নওয়াজিশ প্রমুখ। উক্ত ক্রিড়া উদ্বোধনকালে মিঠান...
রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥   মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ হাফেজ জাফর আহমদ স্মরণে ৪৮তম ওয়াজ মাহফিল মাদ্রাসা মাঠে বৃহস্প্রতিবার ( ২০ ফেব্রুয়ারী ) রাতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী শওকত আকবর সোহাগ এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক খবরিকা পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে দ্বীনি শিক্ষা সেবায় মহান আল্লাহ যে এই পৃথিবীতে তাঁকে ন্যুন্যতম তরফিক দিয়েছেন তার জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী তাঁহার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আর মহান আল্লাহ যেন এই খেদমত করার তৌফিক তাঁকে দেন সুস্বাস্থ্য সহ সেই দোয়ার আরজি রাখেন তিনি সকলের কাছে। মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন ওয়াহেপুরস্থ দরবার শরীফের পীর...
আবুতোরাব ফাজিল মাদ্রাসা বার্ষিক মাহফিল পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

আবুতোরাব ফাজিল মাদ্রাসা বার্ষিক মাহফিল পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক)মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল পুরষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসার প্রাঙ্গণে সকাল থেকে ১ম পর্বে কেরাত,গজল,হামদ, নাত দিয়ে শুরু করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী বৃন্দ। বাদ আসর প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাক্তন পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা রবিউল হোসাইন নিজামী সভাপতিত্বে ও পরিষদের সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সানা উল্লাহ সঞ্চালনায় ৪ জনকে গুণীজনকে সম্মাননা ও দাখিল, আলিম কৃতি শিক্ষার্থী ২০২৪ এর ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সংবর্ধিত হলেন মাওলানা আবদুল জলিল সাবেক আরবী প্রভাষক আবুতোরাব ফাজিল মাদ্রাসা, মাওলানা আতিকুর রহমান খান সাবেক ...