Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: hossain imam

বড়তাকিয়া মিল্লাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই উপজেলার ঐতিবাহী বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রারা উদ্যোগে মিল্লাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়ছে। গতকাল শুক্রবার মাদ্রাসা মাঠে শত-শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে উক্ত মাহফিল সম্পন্ন হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল হাকিম এর সভাপত্বিতে মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন এর পরিচালনায় উক্ত মাহফিলে আল্লাহ-রাসূল, ইসলাম, দ্বীন-দুনিয়া ও আখিরাত সম্পর্কে বয়ান করেন চট্টগ্রাম নেছারীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা এনামুল হক সিকদার। আরো তফসির পেশ করেন মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বড়তাকিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা একরামুল হক, দারোগারহাট আবুল কাশেম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা নাজমুল হক, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ক্বারী শিক্ষক হযরত মাওলানা হয়দার আলী মানিকী সহ প্রমুখ। উক্ত মাহফিলে দেশ ও জাত...
জোরারগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জোরারগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ সংযুক্ত আরব আমিরাত মীরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী আলহাজ¦ এস.এম. মাজাহার উল্ল্যাহ মিয়ার সৌজন্যে মাসিক দুবার্র এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, স্কুল পরিচালনা কমিটির সদস্য মেজবা উল আলম বাবুল, সহকারি প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে, সিনিয়র শিক্ষক তারেক নিজামী, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, মাসিক দুর্বার সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষিকা নিলুফার আক্তার, সিনিয়র সহকারী শিক্ষিকা তপতী রাণী ভৌমিক, সিনিয়র শিক্ষিকা কেয়া চক্রবতী, সিনিয়র সহকারী শিক্ষক ওছিউর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক নিতাই চন্দ্র দাশ, সিনিয়র সহকারী শিক্ষক সুব্রত দাশ...
খৈয়াছড়া নিজতালুক থেকে যুবকের লাশ উদ্ধার

খৈয়াছড়া নিজতালুক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাইয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম ফজলুল হক ( ৩৫)। গতকাল রবিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের কলঘর এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জানা গেছে, গত ২২ নভেম্বর রাতে ফজললু নিখোঁজ হয়। তিনি উপজেলার ১২নং খইয়াছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেন বাদশার ছেলে। ফজলুল হকের বড় ভাই রেজাউল করিমের জানান, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন। গত শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফজলুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন বন্ধ ছিল। মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার সকালে নিজতালুক এলাকার একট...
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মীরসরাইয়ের ৫৭ শিক্ষার্থী

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মীরসরাইয়ের ৫৭ শিক্ষার্থী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাধ্যমিক পর্যায়ে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী। ছাত্র এবং ছাত্রী বিবেচনায় প্রায় প্রত্যেকের শ্রেণি রোল নম্বর এক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দ্বারা মনোনীত এমন শিক্ষার্থীরাই নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগিতায়। মীরসরাই উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’ এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল প্রতিযোগিতার তৃতীয় আসর। শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭জন শিক্ষার্থীকে নিয়ে মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে আগামী ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ১ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা চে...
হিঙ্গুলীতে এক রাতে ৬টি গরু চুরি

হিঙ্গুলীতে এক রাতে ৬টি গরু চুরি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার উত্তর আজম নগর গ্রামের এই চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার রাতে আজমনগর গ্রামের আষ্ট মাঝি বাড়ির ফকির মোল্লার পুত্র মোঃ হারেজ ৪টি, একই বাড়ির মোঃ হোসেন এর ছেলে মফিজ এর ১টি ও মধ্যম আজম নগর গ্রামের বড় বাড়ির নুর ইসলামের ছেলে আবু তাহেরের একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরিকৃত গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা।এই বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই রায়হান জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।...
মীরসরাইয়ে আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর

মীরসরাইয়ে আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাই উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার ১৬ নভেম্বর বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় এবং শেখ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি ফজলে করিম এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এ সাালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর...
পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন ; মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ১০২ নং সরকারী প্রথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান (১৬ নভেম্বর) শনিবার স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দাশ এর সঞ্চনালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের আহম্মদ নিজামী, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন- খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সাবেক সভাপতি এস এম সরওয়ার উদ্দিন ওয়ার্ড আওমীলীগের সভাপতি করিম ভূইয়া খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিন চৌধুরী, মঞ্জু কাদের, যুবলীগ নেতা নুর উদ্দিন প্রমুখ।  পোলমোগরা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষিকা মালেকা জেসমিন, সাকেলা জেসমিন, ফারহানা আক্তার শিক্ষার্থীদের দিক নির্দেশা মূলক বক্তব...
ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম জেলায় ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালন ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি আবু হাসান সিদ্দিক, এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম টিপু সহ ফোরামের অন্যান্ত সদস্যবৃন্দ, নগর ডিজিটাল সেন্টারের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত উদ্যোক্তাবৃন্দ। উদ্যোক্তা ফোরামের সভাপতি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে ডিজিটাল সেন...