Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

স্বপ্ন যার জাতীয় দলে খেলার

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক ::গ্রামের অন্য আট দশটা ছেলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ভোরের আলো পুব আকাশে উঁকি দেয়নি তখন গ্রামের খেলার মাঠে দেখা মিলবে একটি কিশোরের। মাঠে ফুটবল নিয়ে নিজে নিজেই করছে নানা কসরত। কিছুক্ষণ পর পর বল নিয়ে ছুটছে মাঠের এ পাশ থেকে ওপাশ। প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে স্বপ্নের দারপ্রান্তে পৌঁছাতে । জাতীয় ফুটবল দলে দেশের হয়ে খেলবে সেই স্বপ্নে দিন যার কাটে ফুটবল নিয়ে। বলছি আরিফুল হক আরিফের (১৬) কথা। যে নিজ উপজেলা ছাড়িয়ে জেলা, বিভাগ ও প্রথম শ্রেনীর লীগে নিজের অবস্থান জানান দিয়েছেন ইতোমধ্যেই। আরিফের জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে। বাবা মো: শাহজাহান। ছেলেবেলা থেকেই ফুটবল খেলার প্রতি ঝোঁক। গ্রামের মাঠে ফুটবল খেলায় সিনিয়রদের সাথে খেলায় ছোট থেকেই তাঁর নৈপুণ্য ফুটে উঠে। এরপর থেকে স্থানীয় অভিযান ক্লাবের হয়ে খেলেছে উপজেলার বিভিন্ন টুর্ণামেন্টে। কৃতিত্বেও...

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যুগান্তর-দুর্বার সাহিত্য আসর অনুষ্ঠিত

কবিতা ও গল্প, বিনোদন, মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্বজন
সাহিত্য প্রতিবেদক :: গান আর আবৃত্তির মধ্য দিয়ে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও মাসিক দুর্বার এর আয়োজনে মার্সেলের সহযোগীতায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্বার সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় ও প্রধান শিক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে শিার্থীদের অংশগ্রহণে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। কবি নির্মলেন্দু গুণের ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তির প্রতিযোগিতা। এরপর গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে তখন কে চলছে “ভাঙা তরী ছেঁড়া পাল” গানটি। ৭ম শ্রেণির ছাত্র মাধব বণিকের কণ্ঠে এই দেহত্বত্তের গানটি শুনে উপস্থিত সকলে মোহিত হন। এরপর রবীন্দ্র ও নজরুলের জনপ্রিয় গান পরিবেশন করেন শিার্থীরা। পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...

৫ উপায়ে শরীর রাখুন বিষমুক্ত

সুস্বাস্থ্য
খাবার খাওয়ার পর তা অন্ত্রে রাসায়নিক রূপান্তরের ফলে সৃষ্টি হয় কিছু উপাদান, যা দীর্ঘকাল ধরে শরীরে থাকার জন্য পরিণত হয় বিষাক্ত উপাদানে। তবে এটা দূর করাও সম্ভব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য শরীর বিষমুক্ত রাখা একান্ত প্রয়োজন। নিয়মিত সহজলভ্য কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে এই বিষাক্ত উপাদানগুলো দূর করতে পারি। তিতা খাবার তিতা খাবার আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে চিরতার পানি অথবা করলা কিংবা নিমপাতার রসের জুড়ি নেই। লেবু লেবুতে আছে একগুচ্ছ ডিটক্স ডাইট যা টক্সিন নামক বিশেষ প্রকার জৈব, যা বিষ নির্মূলে সহায়তা করে। এছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি, যা দাঁত ও ত্বকের জন্য বিশেষ উপকারী। তাছাড়া লেবুর ক্ষারীয় প্রভাব আপনার শরীরে অম্লতার ভারসাম্য ফিরিয়ে আনে। প্রতিদিন এক ফালি লেবুর সাথে গরম পানি আপনার শরীর থেকে বিষ নির্মূ...

মীরসরাইয়ের সুফিয়া বাজারের ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি :: গত কয়েক মাস ধরে মীরসরাইয়ে কয়েক দিন পর পর বিভিন্ন সময় ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে । ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত কাউকে বাদ দিচ্ছে না ছিনতাইকারীরা। গত ৩০শে জুলাই চট্টগ্রাম মীরসরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান ফিলিং স্টেশনের মালিক এমরান উদ্দিনকে দিনে দুপুরে গুলি করে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে যায় ছিনতাই কারীরা । এরপর তার একমাস যেতে না যেতে আবার ১০ নং মিঠানালার ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে গুলিতে হত্যা করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী দলের সদস্যদের পুলিশ আটক করতে পারলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গডফাদারকে আটক করতে পারেনি পুলিশ। শহর থেকে শুরু করে গ্রামের ছোট খাটো ব্যবসায়ীরা আজ তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল ৫ আগষ্ট সোমবার ১০ নং মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান কুলিংকর্ণারের মালিক রেদওয়ানকে আহত করে নগদ টাকা ও মোবাইল নি...

মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ; আহত-১

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় মহিউদ্দন (৩৫) নামে একজন আহত হয়েছে। গত ৩ অক্টোবর শনিবার রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ছোটভাই আলাউদ্দন বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরণী থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে আহত মহিউদ্দিন ও তার ভাই আলাউদ্দিনের সাথে তাদের জেঠা নাজমুল কবিরের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সকালেও মহিউদ্দিনের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে জেঠা ও জেঠাতো ভাইরা পুকুর ঘাটের বেড়া , পানি নিষ্কাশনের পাইপ ভাংচুর করে। ঐদিন রাতে পুনরায় তারা আবার হাদী ফকিরহাট মসজিদের সামনে অতর্কিতে মহিউদ্দনের উপর হামলা চালায়। এসময় তারা লোহার ফ্রেমের টর্চলাইট ও লাঠিসোটা দ¦ারা মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে হামলাকারীরা সটকে পড়ে। আহত মহিউদ্দিনক...

মরিচ খান আয়ু বাড়ান

সুস্বাস্থ্য
ঝাল খাবার অনেকেরই প্রিয়। তবে ঝাল সহ্য করতে পারেন না- এমন মানুষের সংখ্যাও নিতান্ত কম নয়। গত কয়েক বছরে স্পাইসি ফুড বা ঝালজাতীয় খাবার নিয়ে বেশ কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। এতে দেখা যায়, ঝাল খাবার বা মরিচ যারা বেশি খেয়েছেন তারা বেশিদিন বেঁচেছেন। ৪ লাখ, ৮৭ হাজার ৩শ ৭৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর পরিচালিত এক গবেষণায় প্রমাণ হয়েছে, যারা ঝাল খাবার খান না তাদের তুলনায় যারা ঝাল খাবার খান তাদের মৃত্যুঝুঁকি কমেছে প্রায় সাত বছর পর্যন্ত। হার্বাট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে তিন থেকে সাত দিন ঝাল খাবার খান তাদের মৃত্যুঝুঁকি যারা সপ্তাহের একবার খান বা একেবারেই খান না তাদের তুলনায় কমেছে প্রায় ১৪ শতাংশ পর্যন্ত। এখানে একটি বিষয় গবেষকরা উল্লেখ করেছেন, ঝাল খাবারে উপকারিতা আসে মূলত ক্যাপসেইসিন (capsaicin) নামক উপাদান থেকে। এটি একটি সক্রিয় জৈব উপাদান যা মরিচে পাওয়া যায়। এছাড়াও...

পাসওয়ার্ডের দুই বিকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বিজ্ঞান-প্রযুক্তি
প্রত্যেকটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা বেশ কঠিন কাজ। আবার একই পাসওয়ার্ড অনেকদিন ধরে ব্যবহার করাটাও নিরাপদ নয়। চলতি সপ্তাহে ইয়াহু আর মাইক্রোসফট দিয়েছে দুটি বিকল্প ব্যবস্থা। ইয়াহু নিউজ জানিয়েছে, প্রতিবার লগ-ইন করার সময় ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহারকারীর মোবাইল ফোনে পাঠাবে ইয়াহু। আর মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেস উইন্ডোজ ১০-এ আসছে ফেসিয়াল রিকোগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন ফিচার। ব্যবহারকারী ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে পদ্ধতিগুলো পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সফটওয়্যার নির্মাতা ট্রিপওয়্যারের টিম এরলিন বলেন, “হ্যাকারদের জন্য ইয়াহু অ্যাকাউন্ট হ্যাক করা আরও সহজ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর মোবাইল চুরি হলে ক্ষণস্থায়ী ওই পাসওয়ার্ডগুলোও চোরের হাতে পড়বে।” ফোন আনলক করতে পাসওয়ার্ড ব্যবহার করার সুবিধা থাকলেও অনেক ব্যবহারকারীই তা ব্যবহার করেন না। এছাড়াও...

ঘরে বসেই সহজে সিম রেজিস্ট্রেশন করুন

বিজ্ঞান-প্রযুক্তি
ঘরে বসে আপনার মোবাইলের সিম রেজিট্রেশনের জন্য বিনামূল্যে হালনাগাদ করে নিতে পারবেন। প্রাথমিক অবস্থায় শুধু বাংলালিংকের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হাল নাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সকল শর্তানুযায়ী সঠিকভাবে হাল নাগাদের জন্য আবেদন করতে পারবেন। তথ্য হাল নাগাদের জন্য আবেদন করতে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরন করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই। এ জন্য প্রথমে http://goo.gl/WqZqeP এই ঠিকানায় গিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং নিচের নাম্বারটি টাইপ করে Next এ যান, আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটি দিয়ে সাবমিট করুন, তারপর আপনার নাম, জন্মতারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড...