Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

ডিগ্রী (পাস) পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন মীরসরাই কলেজ

মীরসরাই
আকাশ ইকবাল ঃ আজ ৩ অক্টোবর (শনিবার) ২০১৫ চট্টগ্রাম মীরসরাই কলেজ ডিগ্রী (পাস) ২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা উত্তর চট্টগ্রামের সব চেয়ে ভালো ফল লাভ করায় কৃতি ছাত্র-ছাত্রীদের আজ সকাল ১১টায় কলেজ অডটোরিয়াম হলে সংবর্ধনা প্রধান করেন কলেজ কর্তৃপক্ষ। সহকারী অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচলনা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক এবং কলেজ পরিচলনা পরিষদের সদস্য প্রফেসর ডঃ মোহাম্মদ জামসেদ আলম। এই সময় আরো বক্তব্য প্রদান করেন সহকারী সিনিয়র অধ্যাপক গিয়াস উদ্দিন, সহকারী সিনিয়র অধ্যাপক একরামুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন কজেল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। এ সময়...

শুরু হচ্ছে রিয়াজ-মাহির ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন
শুরু হচ্ছে রিয়াজ ও মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং। কাল শনিবার উত্তরার ‘হৈচৈ’ শুটিংবাড়িতে সকাল থেকেই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন রিয়াজ ও মাহিসহ ছবির অন্য শিল্পীরা। শুটিং চলবে টানা চার দিন। ‘কৃষ্ণপক্ষ’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও মাহি। আলাপে তেমনটাই জানালেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। আর তাই শুটিং শুরুর আগে গতকাল বৃহস্পতিবার পরিচালকসহ ছবির একটি বড় ইউনিট নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে যান। ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের গল্পে এর আগে তিনি অনেকগুলো নাটক পরিচালনা করেন। এবারই প্রথম সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। আর এই ছবিতে তাঁর পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন হালের জনপ্রিয় নায়ি...

ফেসবুক আইডিটি ফেক নাকি আসল চেনার সহজ উপায়!

বিজ্ঞান-প্রযুক্তি
ফেসবুকে ফেক (জাল) আইডির ভিড়ে এখন আসল আইডিই চেনা বড় দায়। বিশেষ করে মেয়েদের আইডির ক্ষেত্রে এই সমস্যা আরো প্রকট। আইডিটি ফেক নাকি আসল সেটা বুঝতে কষ্ট হয়। কীভাবে আপনি বুঝবেন আইডিটা ফেক? * প্রোফাইল পিকচার বর্তমানে কিছু কিছু ছবি আছে যা অনেক ফেক আইডিতেই প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে জাল আইডি ব্যবহারকারীরা। এই ছবিগুলি দেখলেই চেনা যায়। এসব ছবি যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন ওই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। আইডিতে শুধুমাত্র একটি ছবিও ফেক আইডির লক্ষণ। এছাড়া ফেক আইডিতে আসল সাইজের ছবি থাকে না, থাকে ছোট সাইজের বা কেটে নেওয়া ছবি। * বন্ধু তালিকা বা ফ্রেন্ডলিস্ট আইডির বন্ধু তালিকা যদি পাবলিক করা থাকে, তাহলে দেখে নিতে পারেন। এছাড়া বিভিন্ন উপায়ে গোপন করা বন্ধু তালিকাও দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে বন্ধু তালিকায় যদি ৩/৪ হাজার বন্ধু থাকে তাহলে সেই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই প্রবল। ছেলেদের আইডির ক্ষেত্রে এট...

মীরসরাইয়ে যুব ইউনিয়নের নেতা মোমিন উদ্দিনের মৃত্যু

মীরসরাই
মীরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মীরসরাই উপজেলা শাখার সদস্য, জোরারগঞ্জ শাখার সম্পাদক , যুব ইউনিয়ন মীরসরাই কমিটির আহ্বায়ক মাষ্টার মোমিন উদ্দিন ভুঁইয়া গত কাল রাত ১২.০০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে স্ত্রীসহ ২ সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখেজান। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৬। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মীরসরাই উপজেলার সভাপতি কমরেড় ফরিদ উদ্দিন ও সম্পাদক পশাল কিশোর পাল ও ছাত্র ইউনিয়ন কমিটির আহ্বায়ক এমদাদ হোসেন সোহেল গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক স্তব্দ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুরহুমের কবরে পূস্পর্স্তব অর্পন করেন। এই সময় উপস্থিত ছিলেন সিপিবি’র মীরসরাই শাখার সাবেক সভাপতি অধীর রঞ্জন দাশ, জোরারগঞ্জ শাখার সদস্য ভবরঞ্জন পাল, যুব নেতা সাঈদ হোসেন রুমন, মাষ্টার দিদারুল আলম, কামরুল আনোয়ার মিলন ও জোরারগঞ্জ আইডিয়াল স্কুলের সকল শিক্ষক ও ছাত্...

২০২০’র মধ্যেই ইউনিভার্সাল ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে: জুকারবার্গ

বিজ্ঞান-প্রযুক্তি
অপেক্ষা আর মাত্র চার বছর। ২০২০'র মধ্যেই গোটা বিশ্বই পাবে সুলভে ইন্টারনেট পরিষেবা। বিশ্বের কেউ নেট দুনিয়া থেকে বঞ্চিত হবেন না। এ ঘোষণা দিলেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে জুকারবার্গ বলেন, ২০২০'র মধ্যেই ইউনিভার্সাল ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। উপকৃত হবে বিশ্বের বহু পিছিয়ে পড়া মানুষ। জুকারবার্গের মতে, মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দারিদ্রও দূর করা সম্ভব হবে। তাঁর কথায়, বিশ্বের প্রতিটি কোণাকে একসূত্রে বাঁধা আমাদের সংগঠনের প্রাথমিক চ্যালেঞ্জ। কারণ সমীক্ষা বলছে, প্রতি ১০ জন মানুষ ইন্টারনেট পরিষেবা পেলে, একজনের দারিদ্র ঘুঁচে যায়। তাই উন্নয়নশীল দেশগুলির প্রত্যেকটি মানুষ ইন্টারনেট পরিষেবা পেলে অন্তত ১৪ কোটি নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে ১৬ কোটি মানুষের দারিদ্র ঘুঁচে যাবে বলেও দাবি ...

ছোট্ট উপায়ে অ্যালার্জিকে চির বিদায়

সুস্বাস্থ্য
শীত, গ্রীষ্ম বা বর্ষায় অ্যালার্জির সমস্যা পোহাতে হয় বিভিন্ন কারণে। শরীরে চুলকানি, ব্রণ, ফোড়া, সর্দির সমস্যা, হাঁপানিসহ নানা ধরনের রোগবালাই ডেকে আনে এই অ্যালার্জি। যারা এর ভুক্তভুগী কেবল তারা এলার্জির ভয়ংকর উপদ্রব সম্পর্কে জানে। তবে বর্তমানে এর সংখ্যাও অনেক বেশি। সেই অ্যালার্জি উপশমে কত প্রচেষ্টায় না ব্যর্থ হয়েছেন। কিন্তু এবার একটি ছোট্ট উপায়ে অ্যালার্জিকে জানান চির বিদায়। - এক কেজি নিম পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকানোর সময় কালো কাপড় দিয়ে ঢেকে দিন যাতে তাপ লাগে বেশি আবার ধুলা না পড়ে। - শুকনো নিম পাতা পাটায় পিষে মিহি গুঁড়ো করে ভালো একটি কৌটায় ভরে রাখুন। - এবার ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া, এক চা চামচ ভুষি, সামান্য মিছরি একগ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। - প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে নিন একগ্লাস নিমপ...

মীরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জীম (২)। জানা যায়, ঈদে পরিবারের সাথে নানার বাড়ি বেড়াতে যায় জীম। সকালে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পুকুরে পড়ে যায় সে। পরে স্বজনেরা পানিতে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। জীম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের রৌকন উদ্দিন রুমির কনিষ্ট মেয়ে।...