Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইতে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে জেলা ছাত্রদল নেতা জাহিদুল আবছার জুয়েল সমর্থিত হোসাইন মুহাম্মদ ফরহাদের নেতৃত্বে ঈদ পুনর্মিলনী ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় উপজেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মীরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম এমরান, নোমান, মীরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি আবদুল আল মামুন, ৩নং ওয়ার্ড সভাপতি কাজী সুজন, ৬নং ওয়ার্ড সভাপতি রহিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি তানজির হোসেন তপু, ৭নং ওয়ার্ড সভাপতি আবছার খান, বাবলু, ১০ ইউনিয়ন ছাত্রদল নেতা আমজাদ, রুবেল, বাবু, টিপু, মাঈন উদ্দিন, ৩নং ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন, ১৪নং ইউনিয়ন ছাত্রদল নেতা আলী ফরহাদ, মহিউদ্দিন, মোঃ রহিম, ৯নং ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব উদ্দিন, ৮নং ইউনিয়ন নেতা আলা উদ্দিন, ১১নং ইউনিয়নের ছাত্রদল নেতা আবদুল আল নোমান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব...

পুলিশি তৎপরতায় মীরসরাই পৌর বিএনপি’র সম্মেলন পন্ড

মীরসরাই
পুলিশি তৎপরতায় চট্টগ্রামের মীরসরাই পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে গেছে। আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে মীরসরাই পৌর বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তরজেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। সম্মেলনকে কেন্দ্র করে দুপুর থেকে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহম্মদ, যুগ্ন আহ্বায়ক জামশেদ আলম, শেখ মোহাম্মদ জসীম উদ্দিন, খায়ের উল্ল্যাহ, রেদোয়ান হোসেন, আলমগীর হোসেন, সদস্য আবু তাহের, যুবদল নেতা আবদুল মান্নান রানা, আবু তাহের নের্তৃত্বে মীরসরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। ঐ সময় মীরসরাই থানা পুলিশ উপজেলা বিএনপি অফিস ও মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের বাধার মুখে সম্মেলন পন্ড হয়ে যায়। ঐ সময় পুল...

শতবর্ষী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১০ বছর পূর্তি

মীরসরাই
মীরসরাইয়ের শতবর্ষী দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর পথ চলার ১০ বছর পূর্তি, পূণর্মিলনী, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিদ্যালয় মুক্তমঞ্চ এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ (সিডিএ) সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন। বিকাল ৪ ঘটিকায় পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সোহেল ও প্রাক্তন ছাত্রী ফাহমিদা ইয়াসমিন মুন্নির সঞ্চালনায় পরিষদ সভাপতি ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন যুগ্ন সাঃ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন সোহেল। এতে আরো বক্তব্য রাখেন পরিষদের প্রধান উদ্য...

মীরসরাইয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
বিএনপি-জামাত জোট সরকারের আমলে তারেক রহমান শুধু খাম্বা দিয়েছে আর বর্তমান সরকার ঘরে ঘরে দিয়েছে বিদ্যুত। যেখানে জোট সরকারের আমলে বিদ্যুত উৎপাদন ছিল ৩৫০০ মেগাওয়াট সেখানে বর্তমান সরকারের আমলে বিদ্যুত উৎপাদনের পরিমাণ সাড়ে এগারো হাজার। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের মাথাপিছু আয় বেড়েছে গত ছয় বছরে প্রায় সাড়ে তিনগুণ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার ল্েয মীরসরাইয়ে ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এসব কথা বলেন। প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা মীরসরাই সদর প্রদণি করে পরবর্তীতে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাধ্যমিক শিা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। বিশেষ অ...

৯ মিনিটে ৫ গোল!

খেলাধুলা
ডাগ আউটেই বসেছিলেন। পেশির চোটের কারণে উলফসবার্গের বিপক্ষে বায়ার্নের প্রথম একাদশে ছিলেন না রবার্ট লেভোনডোফস্কি। কিন্তু দলের বিপর্যয়কর পরিস্থিতিতে মাঠে নেমে কী জাদুই না দেখালেন পোল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক। মাত্র নয় মিনিটের মধ্যে ৫ গোল করে গড়লেন নতুন এক ইতিহাস। ১-০ গোলে পিছিয়ে থাকায় বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় উলফসবার্গের বিপক্ষে পেল ৫-১ গোলের দারুণ তৃপ্তির এক জয়। হ্যাটট্রিকটি তিনি পূরণ করেছেন মাত্র ৩ মিনিটের ব্যবধানে। তাঁর প্রথম গোলটি আসে ৫১ মিনিটে। পরের মিনিটেই (৫২) তিনি পেয়ে যান তাঁর দ্বিতীয় গোল। জোড়া গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই ৫৫ মিনিটে লেভোনডোফস্কি পেয়ে যান তাঁর হ্যাটট্রিকটি। এইটুকু কীর্তিই যেখানে যথেষ্ট হতে পারত, সেখানে এই পোলিশ স্ট্রাইকার এগিয়ে গেলেন আরও বড় কীর্তির দিকেই। ৫৭ মিনিটে করলেন তাঁর চতুর্থ গোলটি। আর পঞ্চম গোল করে গোটা আলিয়াঞ্জ অ্যারেনাকে বিহ্বল করে দেন তিনি ম্যাচ...

সম্পন্ন হল মীরসরাই মায়ানী ঘড়ি মার্কেট মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০১৫

মীরসরাই
মো-ইমাম হোসেন ঃ গতকাল ২৭ সেপ্টেম্বর মীরসরাই মায়ানী ঘড়ি মার্কেট মিনিবার ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে। ডাক্তার দিদারুল ইসলাম এর ধারাভাস্বকারে মীর কাসেম মেম্বার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী নরুল করিম(লিটন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও(প্রবাসি) নিজাম উদ্দিন , এডভোকেট রাশেদুল ইসলাম(রাশেদ),জিয়া উদ্দিন(বাবলু), রবিউল ইসলাম,নরুল করিম(তারেক) প্রমুখ। ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেন দুই শক্তিশালী দল “ আমরা ফুটবলার ” বনাম “তরুণ সংঙ্গ”। উক্ত প্রতিদ্বন্ধিতায় তরুণ সংঙ্গকে ১-০ হারিয়ে আমরা ফুটবলার চেম্পিয়ন ট্রপি জয় করেন। মীরসরাই মায়ানী ঘড়ি মার্কেট মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০১৫ আয়োজন করেন মায়ানী ঘড়ি মার্কেট তরুণ সমাজ । টূর্নামেন্ট সফল করতে সাহায্য করেন আরিফ, শাহীন, ফখরুল, গিয়াস, মী...

‘মামুজান’ হচ্ছেন সালমান!

বিনোদন
সালমান খানের জীবনে ২০১৫ সালটি নানা কারণেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বছর তাঁর ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ‘বজরঙ্গী’র বক্স অফিস সাফল্যের রেকর্ডের সুখবরটি পুরোনো হতে না হতেই সম্প্রতি আরেকটি সুখবরের আভাস পেয়েছেন এই ‘দাবাং’ তারকা। মা হতে যাচ্ছেন তাঁর বোন অর্পিতা খান। আর আদরের বোনের এ সুখবরে সালমান যে ‘বজরঙ্গী’র সাফল্যের চেয়েও ঢেরগুণ বেশি আনন্দিত হবেন এ কথা বলাই বাহুল্য। ২০১৬ সালের শুরুর দিকেই মা হবেন সালমানের আদরের বোন অর্পিতা খান শর্মা। এ খবরে ‘খান’ পরিবারে আনন্দের বন্যা বইছে। আর সবচেয়ে আনন্দিত হয়েছেন সালমান খান। কারণ ‘মামুজান’ হতে যাচ্ছেন সালমান। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বোন অর্পিতা খানের সঙ্গে সালমানের রক্তের সম্পর্ক না থাকলেও বাবা সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা সেই ছোটবেলা থেকেই ভাইয়ের যে আদর ও ভালোবাসা পেয়েছেন, তা বিরল। অর্পিতার ...

মীরসরাই কামার পল্লীতে বেড়েছে ব্যস্ততা

মীরসরাই
েমাঃ ইমাম েহােসন ।। চট্রগ্রাম এর মীরসরাই কোরবানীর ঈদকে সামনে রেখে কামার পল্লীতে বেড়েছে ব্যস্ততা – যেন দম ফেলার সময় নেই। পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর ঈদের আর কয়েকদিন বাকি। কোরবানীর পশু কাটা-কুটিতে ধারালো দা, বটি ও ছুরি। ঈদকে কেন্দ্র করে মীরসরাই উপজেলার প্রত্যন্ত জনপদের কামার পল্লী ইতোমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কয়লার চুলোয় দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ-সাগরেদের ছন্দময় পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে এখন ব্যস্ততা আরও বেড়ে গেছে। মীরসরাই এর আবু েতারাব বাজারের চুটন কামার ও বাবু কামার জানান, কোরবানী ঈদের শতশত গরু, খাসি, , মহিষ ইত্যাদি পশু কোরবানী করা হয়ে থােক। আর এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার জন্য চূড়ান্ত করা পয্ন্ত দা-বটি, ছুড়ি-ছোড়া, চাপাতি ইত্যাদির ধাতব হাতিয়ার অবশ্য প্রয়োজন হয়। ঈদের বিপুল চাহিদার যোগ দিতে আরও এক মাস আগে থেকেই কাজ শুরু হয়েছে। একই ধর...