Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

বরিশালে গেইল, সিলেটে আফ্রিদি, ঢাকায় সাঙ্গাকারা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, নিজেরা যোগাযোগ করে বেশ ক’জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন বেঁধে দেওয়া ৭০ হাজার ডলারের বেশি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছেন গেইল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে। এছাড়াও আফ্রিদির সতীর্থ অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর বাইরে ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ দেওয়ার কারণ জানালেন বিপিএলের সদস...

রিচার্জে চার গুণ সেবা নিয়ে রবির অফার

বিজ্ঞান-প্রযুক্তি, সারা-দেশ
গ্রাহককে রিচার্জের চার গুণ পর্যন্ত সেবা দিতে ‘বুস্টার অফার’ নামে একটি অনন্য সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। গ্রাহককে অফারটি পেতে *৮৯৯৯*৪# নম্বরে ডায়াল করে প্রথমে বিশেষ এই প্যাকেজটিতে স্থানান্তরিত হতে হবে। প্যাকেজটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর অফারটি উপভোগ করতে গ্রাহককে ২৪ অথবা ৪৪ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জের পরিমাণটি মূল অ্যাকাউন্টের সাথে যোগ হবে না। বুস্টার ভ্যালু হিসেবে আলাদা অ্যাকাউন্টে যুক্ত হবে। *২২২*৪# নম্বরে ডায়াল করে বুস্টার ভ্যালুর পরিমাণ জানা যাবে। সেই ভ্যালুটি গ্রাহক শুধু কল, ইন্টারনেট, এসএমএস অথবা তার ইচ্ছানুযায়ী সব মিলিয়ে ব্যবহার করতে পারবেন। সোমবার (১২ অক্টোবর) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অফারটির আওতায় ২৪ টাকা রিচার্জে গ্রাহক ৭২ টাকা মূল্যমানের (রিচার্জের তিন গুণ) রবি-রবি কল, ইন্টারনেট ব্যবহার ও এসএমএস পাঠাতে পারবেন। রিচার্জের পর তিন দ...

বেশি করে মাছ খান, বিষণ্নতা দূরে রাখুন

সুস্বাস্থ্য
‘মাছে-ভাতে বাঙালি’ কথাটা আমরা সবাই জানি। সেটা আপনার সুস্বাস্থ্যের জন্যও যে কতোটা জরুরি তা জানা গেল নতুন এক বৈজ্ঞানিক গবেষণায়। সর্ব সাম্প্রতিক এ গবেষণা জরিপে বলা হচ্ছে, যেসব মানুষ বেশি পরিমাণে মাছ খান তারা তুলনামূলকভাবে কম বিষণ্নতায় ভোগেন। Journal of Epidemiology & Community Health-এ প্রকাশিত ২৬টি গবেষণা জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে বলা হয়েছে একথা। জরিপে বলা হয়, যেসব নারী-পুরুষ মাছ একেবারেই খান না বা খুমই কম খান তাদের তুলনায় যারা নিয়মিত মাছ খান তাদের বিষণ্নতায় আক্রান্ত হবার ঝুঁকি কম। অর্থাৎ মাছ-খাওয়া পুরুষদের বেলায় ঝুঁকিটা ২০ শতাংশ কম, আর নারীদের বেলায় ঝুঁকিটা ১৬ শতাংশ কম। এসব গবেষণা জরিপ চালানো হয়েছিল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ১ লাখ ৫০ হাজার নারী-পুরুষের মধ্যে। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল জরিপের জন্য। তবে কী পরিমাণ মাছ জনপ্রতি খাও...

মীরসরাইয়ে ট্রাক উল্টে ৭ জনের মৃত্যু ।। চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিল হেলপার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই মধ্যম সোনাপাহাড় এলাকায় চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯৬৪০) উল্টে ঘটনাস্থলেই ৭ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো ৪ জন। পালিয়ে গেছে ট্রাক চালক ও হেলপার। গতকাল সোমবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা জানান, ট্রাকটি চালকের পরিবর্তে হেলপার চোখে ঘুম নিয়ে চালাচ্ছিল। আর চালক পেছনে ঘুমিয়ে ছিল। জানা গেছে, নওগাঁ থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই ট্রাকটি মীরসরাই সোনাপাহাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ৭ যাত্রী নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন- নওগাঁ জেলার আত্রাই থানার উত্তর বিল দরগাপাড়া গ্রামের অপি মণ্ডলের ছেলে মোঃ কামাল মিয়া (৪৫), একই গ্রামের জিয়াউল হকের ছেলে মোঃ রুবেল (২৫), মৃত রিয়াজের ছেলে মোঃ সাইদুর (৪০), মোঃ সাদেকের ছেলে মোঃ টিপু (৪৫), মোঃ নূহ এর ছেলে মোঃ আলম (৩০), একই এলাকার জামগ্রামের আয়...

থেমে গেল জীবন যুদ্ধ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
পলাশ মাহবুব, মীরসরাই ॥ জীবন যুদ্ধে হার না মানা খেটে খাওয়া কর্মবীর ওরা। স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ওদের সংগ্রাম নিরন্তর। ঈদের আনন্দ শেষে সেই জীবন যুদ্ধের কর্মস্থলে ফিরতে গিয়ে আবার পরিবারের কাছে ফিরতে হলো লাশ হয়ে। নওগাঁ থেকে চট্টগ্রামের ১১জন খেটে খাওয়া শ্রমিক অল্প ভাড়ায় পৌঁছার জন্য চালের ট্রাকের উপর উঠে হারালো প্রাণ ৭ জন। প্রাণপণ যুদ্ধ করে প্রাণে রক্ষা পেল আরো ৪ জন। সেই চালের ট্রাকের নিচেই চাপা পড়ে থেমে গেল জীবন যুদ্ধ। নিহত একজন ছাড়া সকলেই একই গ্রামের আত্মীয়-স্বজন। অশ্রুসজল নয়নে দুর্ঘটনায় আহত ইয়াছিন আলী (৩২) বলেন, আমরা সবাই একই গ্রামের। নিহতদের মধ্যে আলম আমার দুলাভাই। বাকিরা কেউ গ্রামের চাচাতো বা জেঠাতো ভাই। ঈদে পয়সা খরচ হয়ে যাওয়ায় অল্প টাকায় কাজে যাবার জন্য এই ট্রাকে ২০০ টাকা করে উঠেছিলাম। বাসে যেতে প্রায় হাজার টাকা নেয়, তাই আমরা এই ট্রাকে উঠি। বেঁচে যাওয়া আহত যাত্রী ইয়াছি...

মরিসরাইয়ে রহস্যজনক কারণে গৃহবধুর আত্মহত্যা! স্বামী আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতনিধিি ঃ মরিসরাইয়ে রুমা আক্তার (২২) নামরে এক গৃহবধূ রহস্য জনক কারণে বসত ঘরে গলায় ফাঁস দয়িে আতœহত্যা করছে।ে এ ঘটনায় পুলশি তার স্বামী বাস চালক রায়হান (৩০) কে আটক করছে।ে গতকাল ৯ অক্টোবর শুক্রবার সকাল ৮টার জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনয়িনরে উত্তর সোনাপাহাড় এলাকায় স্থানীয় ফারুকরে ভাড়াটে বাসায় এঘটনা ঘট।ে পাশরে ঘররে ভাড়াটে ছালমা জানান, প্রায় ১ বছর যাবত তারা স্বামী স্ত্রী এবং তাদরে ১বছররে কন্যা শশিু সুমাইয়াকে নয়িে এখানে রয়ছেনে। রায়হানরে বাড়ী ফনেী জলোর ছাগল নাঈয়া উপজলোয় এবং রুমার বাড়ী জোরারগঞ্জ থানাধীন ৫নং ওচমানপুর ইউনয়িনরে মুহুরী প্রজক্টে এলাকায়। তাদরে দুজনরে মধ্যে প্রমেরে সর্ম্পক ছলি। পরে উভররে অভভিাক মলিে তাদরে আনুষ্টানকি ভাবে বয়িে দনে। এছাড়াও তার স্বমী ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চালনার কারণে অধকিাংশ সময় বাইরে থাকত। ১৫ কি ২০ দনি পর পর বাসায় আসত। এদকিে রুমা তার ময়েকেে নয়িে একাই থাকত।...

চিলির কাছে ব্রাজিলের হার

খেলাধুলা, খেলার মাঠ
হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা। সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়। ২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও ব্রাজিলকে হারাতে পারেনি তারা। শুক্রবার ভোরে চোটের শঙ্কা ঝেড়ে ফেলে সানচেস ও আর্তুরো ভিদাল খেলতে নামলে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। পঞ্চম মিনিটেই ভারগাসের সরাসরি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। নিষেধাজ্ঞার কারণে নেইমারের অনুপস্থিতিত...

আশিকি’: এটা কি দেশি সিনেমা?

বিনোদন
প্রেমের ছবি ‘আশিকি' আলোচনায় ছিল নানা কারণে। জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা নুসরাত ফারিয়া মাযহার অভিষেক এবং যৌথ প্রযোজনার কারণে দর্শকের আগ্রহ ছিল ষোল আনা। তেলেগু চলচ্চিত্র ‘ইশক’- এর বাংলা সংস্করণটিকে আর যাই হোক বাংলাদেশি সিনেমা বলে মনে হয়নি। গল্পটি মৌলিক না হওয়ার কারণেই হয়তো, অনেকদিন পর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি এমন সিনেমা দেখা গেল যার ভেতর গোঁজামিল নেই। বরং গল্পের বয়ানের বেলায় খুঁটিনাটি বিষয়ে যত্নের ছাপ লক্ষ্য করা গেছে, যা অনেকটাই বাস্তবসম্মত করেছে গল্পকে। ‘আশিকি’ সিনেমায় দেখার মতো বিষয় হল ফারিয়ার সঙ্গে টালিগঞ্জের নায়ক অংকুশের রসায়ন। আধুনিক প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সমীকরণকে অনেকটাই তুলে ধরতে পেরেছেন তারা, যা দর্শককে সিনেমার প্রথম ভাগে ধরে রাখবে। অংকুশের অভিনয়ে স্বাচ্ছন্দ্য বলে দিয়েছে বাণিজ্যিক ধারার সিনেমায় তার নিয়মিত উপস্থিতির কথা। কিন্তু প্রশংসা করার মতো পারফরম্যান্স দিয়...