Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

প্রথম স্বর্ণ জিতলেন বাংলাদেশের মাবিয়া

খেলাধুলা
ভারোত্তোলন থেকেই প্রথম পদক জিতেছিল বাংলাদেশ। এরপর আরও পদক এসেছে। কুস্তি এবং সাঁতার থেকে বাংলাদেশ মোট ৭টি পদক জিতেছিল। তবে কোনটিই সেরার অর্থাৎ স্বর্ণ পদক নয়। স্বর্ণ পদকের অপেক্ষা অবশেষে শেষ হলো বাংলাদেশের। দক্ষিণ এশিয়ান গেমসের তৃতীয় দিন এসে প্রথম সোনার পদক জিতলো বাংলাদেশ। ভারোত্তোলনেই এলো বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক। জিতলো মাবিয়া আক্তার সীমান্ত। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ প্রথম শ্রেষ্ঠত্বের মুকুট পরালেন মাবিয়া। গেমসের দ্বিতীদিন প্রথম রূপা জিতেছিল বাংলাদেশ। শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক এসেছিল। তৃতীয় দিন এসে প্রথমেই স্বর্ণ পদক জিততে পারতেন ফুলপতি চাকমা। তবে, ব্যর্থ হলেন তিনি। তিনি জিতেছিল রৌপ্য পদক। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে। দ্বিতীয় দিনই রূপা জিততে পারতেন মোল্লা সাবিরা সুলতানা। দুর্ভাগ্যক্রমে ...

পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

মীরসরাই
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকা পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট প্রাঙ্গনে , পশ্চিম মায়ানী যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখবেন দেশ টিভি ও বিটিভি বিশিষ্ট আলোচক ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রারাসা অধ্যক্ষ, আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। বিশেষ ওয়াযেজ হিসেবে আরো ওয়াজ করবেন ছাট কুমিরা নুরীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রারাসা,উপাধ্যক্ষ ও বাইতুন নুর জামে মসজিদ বিশিষ্ট খতিব নাছির উদ্দিন আনোয়ারী সাহেব এতে আরো ওয়াজ করবেন চ্যানেল আই এর মিড়িয়া ব্যক্তিত্ব- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ক্বারী ও নাথ শিল্পী জনাব মাওলানা তারেক আবেদীন আলকাদেরী সহ এতে আরো বহু ওলামায়ে ক্বেরামের শুভাগমন। এতে সভাপতিত্ব করবেন জনাব হাজী নুরুল ইসলাম মেম্বার। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে ইহকাল ও প...

রস ছাড়াই খেজুর গুড়!

জাতীয়, সুস্বাস্থ্য
রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড়। আটার গোলায় চিনি, ফিটকিরি, ডালডার মিশ্রনে দেয়া হচ্ছে পুরাতন গুড় আর রঙ বানাতে মেশানো হচ্ছে খড় পঁচানো পানি ও বিষাক্ত কেমিক্যাল। ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের প্রায় প্রত্যেকটি হাট বাজারে দেদারছে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকি ও ক্ষতিকর এই গুড়। চিনি ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি মহোৎসব চললেও তা তৈরি ও বিক্রি ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাই দিনে দিনে সক্রিয় হয়ে উঠেছে এই অসাধু চক্রটি। নাম প্রকাশে কয়েকজন এলাকাবাসী বাংলামেইলকে জানান, বাজারে চিনির চেয়ে গুড়ের দাম বেশি থাকায় এবং বেশি লাভের আশায় ভেজাল গুড় তৈরিতে ঝুঁকছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ঘিওর উপজেলার বাইলজজুরী, বড়টিয়া, ঘিওর বাজারসহ বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে ভেজাল গড় তৈরির কারখানা। পরে এসব ভেজাল গুড় ছড়িয়...

প্রকল্প ব্যয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যয় কমাতে মেধার সর্বোচ্চ ব্যবহারে আরো মনযোগী হবারও কথা বলেন তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ-আইইবি’র ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কথা বলেন নদীমাতৃক বাংলাদেশের রুপরেখা নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাস্তবায়নের সময়ের দিকও বিবেচনায় রাখতে হবে। অহেতুক বাস্তবায়ন সময় বাড়লে ব্যয়ও বেড়ে যায়। এ ক্ষেত্রে প্রকৌশলীদের ভুমিকা গুরুত্বপূর্ণ।’ উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে বিদ্যুৎ, আবাসন ও নদী-নালা নিয়ে প্রকৌশলীদের সামনে বেশকিছু পরিকল্পনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনায় তিনি প্রকৌশলীদের প্রচলিত পন্থার বাইরে জায়গার ব্যবহার মাথায় রেখে ...

তাইওয়ানে ভূমিকম্পে নিহত ৫

আন্তর্জাতিক
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানে শনিবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একটি বিধ্বস্ত বহুতল ভবনের নিচে চাপা পড়ে এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৮ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় শহরের লোকজন ঘুমিয়ে ছিল।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎপত্তি দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি ছোট আকারের কম্পন অনুভূত হয়েছে বলে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে। এতে ২০ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত তাইনান শহরে কমপক্ষে চারটি ভবন ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একটি ১৭ তলা ভবনও। ওই বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ পাঁচজন।...

এক কোটি ৬২ লাখ টাকায় মুস্তাফিজ হায়দ্রাবাদে

খেলাধুলা, জাতীয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কোটি ৪০ লাখ রুপিতে (এক কোটি ৬২ লাখ টাকা)  বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদ দলে ভিড়িয়েছে তাকে। ৫০ লাখ রুপি বেজ প্রাইজে নাম থাকলেও প্রায় তিন গুণ মূল্যে বিক্রি হয়েছেন এই বাংলাদেশি তরুণ। শনিবার সকালে ব্যাঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের নাম আসলেও কোনো ক্লাব তাদের নিতে আগ্রহ প্রকাশ করেনি। মুশফিক ও সৌম্যর ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ ও তামিমের মূল্য ছিল ৫০ লাখ রুপি। তবে বেজ প্রাইজেও তাদের কোনো ক্লাব নেয়নি। তাই প্রথম দফা নিলামে এ তিনজন অবিক্রিত থেকে যান। তামিম-মুশফিক দল না পেলেও বাংলাদেশের কার্টারখ্যাত মুস্তাফিজকে নিয়ে বেশ টানাটানিই ছিল দলগুলোর মধ্যে। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দারাবাদই বাংলাদেশের সাড়া জাগানো এই মিডিয়াম পেসারকে দলে নিতে সক্ষম হয়। যদিও মুস্তাফিজ আ...

মীরসরাইয়ে তামরীজ একাডেমির শিক্ষার্থীদের মাঝে খবরিকার শীতবস্ত্র বিতরণ

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: আজ ৩ ফেব্রুয়ারি বুধবার পাক্ষিক খবরিকার উদ্যোগে মীরসরাই তামরীজ একাডেমির শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় একাডেমির প্রাঙ্গনে। মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তামরীজ একাডেমির শিক্ষক মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামরিজ একডেমির প্রতিষ্ঠাতা সাইফুল্লা, শিক্ষক জসিম উদ্দিন, পাক্ষিক খবরিকার উপদেষ্টা সম্পাদক শাহ এমরান ও খবরিকার সহ- বার্তা সম্পাদক আকাশ ইকবাল। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে খবরিকা তোমাদের শীতবস্ত্র বিতরণ করছে। তোমরা পড়া লেখা করে বড় হয়ে খবরিকার মতো অন্য দরিদ্র শিক্ষার্থী ও দরিদ্র মানুষদের সাহয্য করবে। তামরীজ একডেমির প্রায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।...

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুরের জন্মদিন গতকাল ২ ফেব্রুয়ারি

প্রথম পাতা, মুক্তাঙ্গন, সম্পাদকীয়
স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের জন্মদিন গতকাল ২ ফেব্রুয়ারি পালন হয়। প্রতিবছর নীরবে নিভৃতে তার পরিবার পালন করে আসছে জন্মদিন। ১৯৫৩ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা আব্বাস আলী মন্ডল, মাতা মোসাম্মৎ কায়সুন্নেসা। তিনি খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে স্থানীয় নাইট স্কুলে সামান্য লেখাপড়া করেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। ১৯৭০ সাল। দেশ তখন স্বাধিকারের আন্দোলনে মুখরিত। ঠিক সেই সময় হামিদুর যোগ দিলেন সেনাবাহিনীর সিপাহী পদে। তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীতে ভর্তির পরই প্রশিক্ষণের জন্য তাঁকে পাঠানো হলো...